ইজরায়েলে ১০ দিন ধরে নিখোঁজ কর্ণাটকের যুবক, সাহায্য চেয়ে দূতাবাসে দ্বারস্থ পরিবার

Share:

নিজস্ব প্রতিনিধি: ইজরায়েলে কাজ করতে গিয়ে আচমকাই নিখোঁজ এক ভারতীয় নাগরিক। প্রায় ১০ দিন ধরে তার সঙ্গে কোনও যোগাযোগ করতে পারছেন না পরিবারের সদস্যরা। শেষ বার গত ১৬ অক্টোবর তার সঙ্গে কথা হয়েছিল পরিবারের। তারপর থেকে ফোন বা কোনও বার্তার উত্তর মেলেনি। নিখোঁজ ব্যক্তির খোঁজে এবার ম্যাঙ্গালুরু পুলিশের পাশাপাশি তেল আভিভে অবস্থিত ভারতীয় দূতাবাসের দ্বারস্থ হয়েছে পরিবার।

পরিবার সূত্রে জানা গিয়েছে, ৪১ বছর বয়সি শাদ্রক গত দেড় বছর ধরে ইজরায়েলে কাজ করছিলেন। প্রথমে তেল আভিভের একটি ইজরায়েলি সংস্থায় কর্মরত ছিলেন তিনি। পরে নাজারেথের কাছে নফ হা-গালিল এলাকার ইউসিটি লিকুইড সলিউশন নামে একটি সংস্থায় কাজ শুরু করেন। ম্যাঙ্গালুরুর পাদিলের কাছে কান্নুরের কোডাক্কাল এলাকার বাসিন্দা তিনি। পরিবারের দাবি, গত ১৬ অক্টোবর সন্ধ্যায় স্ত্রীর সঙ্গে ভিডিও কলে কথা বলেছিলেন শাদ্রক। ওই দিন রাত ৮টা ৪৯ মিনিটে স্ত্রীকে শেষ বার একটি বার্তাও পাঠান তিনি। তার পর থেকেই তাঁর সঙ্গে আর কোনও যোগাযোগ করা সম্ভব হয়নি। মোবাইল ফোনও বন্ধ বা নাগালের বাইরে রয়েছে।

আরও পড়ুন: বাড়ি লিখে দিতেই মায়ের মাথার ছাদ কেড়ে নিল স্বার্থপর মেয়ে, সাহায্য করল না ছেলেরাও

শাদ্রকের হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ায় উদ্বিগ্ন পরিবার ২১ অক্টোবর ইজরায়েলে ভারতীয় দূতাবাসে ইমেল করে সাহায্য চায়। পাশাপাশি ম্যাঙ্গালুরুর পুলিশ কমিশনার সুধীর কুমার রেড্ডির কাছেও অভিযোগ দায়ের করা হয়েছে। দক্ষিণ কর্ণাটকের সাংসদ ক্যাপ্টেন ব্রিজেশ চৌটা এবং কর্নাটকের মন্ত্রী ইউটি খাদেরকেও বিষয়টি জানানো হয়েছে। শাদ্রককে খুঁজে বের করতে তাঁদের হস্তক্ষেপ চেয়েছে পরিবার। কী কারণে শাদ্রকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, তিনি কোথায় রয়েছেন এখনও তার কোনও স্পষ্ট উত্তর মেলেনি। পরিবারের একটাই অপেক্ষা, দ্রুত তাঁর সন্ধান মিলুক এবং তিনি নিরাপদে বাড়ি ফিরুন।

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

করবা চৌথে বিরল ত্রিগ্রহী যোগ! ভাগ্যের দরজা খুলছে ৪ রাশির জাতকদের

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের