‘সত্যম শিবম সুন্দরম’, SIR নিয়ে সুপ্রিম শুনানির পূর্বে ইঙ্গিতপূর্ণ পোস্ট রাহুলের

Share:

নিজস্ব প্রতিনিধি: আর কিছুক্ষণের মধ্যেই সুপ্রিম কোর্টে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও এসআইআর সংক্রান্ত মামলার শুনানি শুরু হবে। সুুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে শুরু হবে শুনানি। তার আগেই সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। নিজের এক্স হ্যান্ডলে ‘সত্যম শিবম সুন্দরম’ লিখে ও মহাদেবের ছবি দিয়ে পোস্ট করেছেন রাহুল। ব্যস এইটুকুই লিখেছেন তিনি। আগামী ১ নভেম্বর বিরোধী জোট ইন্ডিয়ার মহা জনসভা রয়েছে। রামলীলা ময়দানে হবে সেই জনসভা। তার আগে ও সুপ্রিম শুনানির পূর্বে রাহুলের এই পোস্ট ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পডুন: বাড়ি লিখে দিতেই মায়ের মাথার ছাদ কেড়ে নিল স্বার্থপর মেয়ে, সাহায্য করল না ছেলেরাও

পোস্টটিতে একটি চিত্র রয়েছে, যেখানে কালো ব্যাকগ্রাউন্ডের উপর তিনটি সাদা দাগ টানা রয়েছে। যা একটি লাল উল্লম্ব রেখা দ্বারা আড়াআড়িভাবে বিভক্ত। এই নকশাটি ভগবান শিবের সঙ্গে সম্পর্কিত ‘ত্রিপুণ্ড্র তিলক’-এর অনুরূপ। পণ্ডিত আন্তোনিও রিগোপোলোসের মতে, ত্রিপুণ্ড্র হল শৈব সম্প্রদায়ের একটি চিহ্ন। কপালে ভস্ম দিয়ে আঁকা তিনটি অনুভূমিক রেখা, যা শিবের ইচ্ছা, জ্ঞান ও ক্রিয়া, এই তিন শক্তির প্রতীক। সেটাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রাহুল। এর আগে, রাহুল গান্ধি মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে হওয়া বিক্ষোভকে ‘ভগবান শিবের তাণ্ডব’-এর সঙ্গে তুলনা করেছিলেন। সঙ্গে জোর দিয়ে বলেছিলেন যে, এই আন্দোলনের জন্য কোনও আনুষ্ঠানিক পরিকল্পনার প্রয়োজন নেই। তিনি বলেছিলেন, এই প্রতিবাদ কোনও সুনির্দিষ্ট পরিকল্পনার উপর নির্ভরশীল নয় এবং তা বিভিন্ন রূপে অব্যাহত থাকবে।

‘রাবণ খারাপ ছিলেন না’, বেফাঁস মন্তব্য করে বিপাকে পর্দার ‘সীতা’ সাই পল্লবী

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

‘ভাবা’র লোভনীয় চাকরি ছেড়ে ‘বাবাজির’ জীবনকেই বেছে নিলেন M.Tech পাস যুবক

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মদ্যপ অবস্থায় উল্টোদিক ধরে গাড়ি নিয়ে ছুটছেন মহিলা কনস্টেবল, ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার