অল্প উপকরণেই জমে যাবে ভোজ! বানিয়ে ফেলুন চিংড়ি বাটি চচ্চড়ি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাঙালির দুপুরের পাতে গরম ভাতের সঙ্গে চিংড়ি মাছের কোনও পদ থাকলে জমে যায় খাওয়াদাওয়া! কখনও চিংড়ির মালাইকারি, কখনও সর্ষে চিংড়ি, আবার কখনও চিংড়ি দিয়ে শাক কিংবা সবজির পদ। বাঙালি হেঁশেলে চিংড়ির কদর বরাবরই বেশি। তবে রোজকার রান্নায় একটু অন্য স্বাদ আনতে চাইলে বানিয়ে ফেলতে পারেন চিংড়ির এই পদ।

উপকরণ

৫০০ গ্রাম মাঝারি আকারের চিংড়ি মাছ, ১টি বড় আলু, ১টি টমেটো, ১টি পেঁয়াজ, ৪টি কাঁচালঙ্কা, সামান্য ধনেপাতা কুচি, ১ চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, ১/৪ চা চামচ কালোজিরে, ২ টেবিল চামচ সর্ষের তেল ও স্বাদমতো নুন।

পদ্ধতি

প্রথমে চিংড়ি মাছ ভাল করে পরিষ্কার করে খোসা ও শিরা ছাড়িয়ে ধুয়ে নিন। মাছের সঙ্গে সামান্য নুন ও আধা চা চামচ হলুদ গুঁড়ো মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন। একটি বড় বাটিতে আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচালঙ্কা ও ধনেপাতা কুচি নিন। তার মধ্যে  হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, নুন এবং এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার মশলা মাখানো চিংড়ি মাছ বাটিতে দিয়ে সব উপকরণ ভাল করে মিশিয়ে নিন। যাতে মাছ ও সবজির মধ্যে মশলার স্বাদ ঢুকে যায়। প্রেসার কুকারে বাকি সর্ষের তেল গরম করে কালোজিরে ফোড়ন দিন। ফোড়নের গন্ধ বেরোলে বাটিতে মাখিয়ে রাখা চিংড়ি ও সবজির মিশ্রণ কুকারে দিয়ে দিন। আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ মাছ ও সবজি থেকেই কিছুটা জল বেরোবে। কুকারের ঢাকনা বন্ধ করে কম আঁচে একটি সিটি হওয়া পর্যন্ত রান্না করুন। তারপর গ্যাস বন্ধ করে কুকারের চাপ সম্পূর্ণ কমে গেলে ঢাকনা খুলুন। রান্না হয়ে গেলে উপর থেকে কয়েক ফোঁটা কাঁচা সর্ষের তেল ছড়িয়ে পরিবেশন করুন।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের