বন্ধুর সাফল্যে গর্বিত বিরাট, কী লিখলেন ব্যালন ডি’অর জয়ী হ্যারি কেনকে?

Share:

নিজস্ব প্রতিনিধি:  দু’জন যুক্ত দুই জনপ্রিয় খেলার সঙ্গে, একজন ক্রিকেটের মহাতারকা, অন্যজন ফুটবলের নক্ষত্র। খেলার দুনিয়া আলাদা হলেও তাঁদের বন্ধুত্ব নজরকাড়া। তাই বন্ধুর সাফল্যে গর্বিত হবেন আরেক বন্ধু, সেটাই তো স্বাভাবিক। ব্যালন ডি’অর জিতে হ্যারি কেন যখন আলোচনার কেন্দ্রে, তখন তাঁকে শুভেচ্ছা জানিয়ে আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। বন্ধুর সাফল্যে বিরাটের এই আন্তরিক শুভেচ্ছা ফের একবার বুঝিয়ে দিল, খেলার সীমানা পেরিয়েও বন্ধুত্ব কতটা গভীর হতে পারে।

হ্যারি কেনকে নিজের বন্ধু বলে সম্বোধন করে বিরাট বলেছেন, তাঁর দীর্ঘদিনের পরিশ্রম, কঠিন পরিস্থিতি সামলে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা এবং সততার জন্যই এই পুরস্কার তাঁর প্রাপ্য। কেনের সাফল্যে তিনি যে অত্যন্ত খুশি, তাও স্পষ্ট করে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট তারকা। পাশাপাশি কেন ও তাঁর পরিবারের জন্য শুভকামনাও জানিয়েছেন তিনি। এক্স হ্যান্ডেলের একটি পোস্টে বিরাট আবেগঘন বার্তায় লিখেছে, ‘হ্যারি, আমার বন্ধু, এই পুরস্কারের প্রতিটি অংশ তোমার প্রাপ্য। ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে এতগুলো বছর ধরে তুমি যে সহনশীলতা, কঠোর পরিশ্রম ও সততার পরিচয় দিয়েছ, তা সত্যিই প্রশংসনীয়। তোমার জন্য আমি অত্যন্ত আনন্দিত। ঈশ্বর তোমার ও তোমার পরিবারের মঙ্গল করুন। তোমার এই যাত্রার কথা ভেবে তোমার পরিবার নিশ্চয়ই তোমাকে নিয়ে গর্ববোধ করে, যেমনটা তুমি নিজেও নিশ্চয়ই করো। তোমার জন্য সবসময় আমার শুভকামনা রইল। অভিনন্দন!’

আরও পড়ুন:  এমবাপে-মেসি-ইয়ামালকে পিছনে ফেলে ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেন


 

উল্লেখ্য, হ্যারি কেন ইংল্যান্ডের অন্যতম জনপ্রিয় ফুটবলার।  দুর্দান্ত গোল করার ক্ষমতা, নেতৃত্ব দেওয়ার দক্ষতা এবং ধারাবাহিক পারফরম্যান্সের জন্য তিনি বিশেষভাবে পরিচিত। ইংল্যান্ডের জাতীয় দলের অধিনায়ক হিসেবে যেমন তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তেমনই ক্লাব ফুটবলেও নিজের প্রতিভার ছাপ রেখেছেন। জার্মানির বায়ার্ন মিউনিখের হয়ে খেলেও একের পর এক সাফল্য অর্জন করেছেন তিনি। মাঠের লড়াইয়ের পাশাপাশি তাঁর ব্যক্তিত্ব ও পেশাদার মানসিকতাও অনুরাগীদের নজর কাড়ে। আর সেই হ্যারি কেনের সাফল্যে ক্রিকেট তারকা বিরাট কোহলির শুভেচ্ছা দুই ভিন্ন খেলার তারকার বন্ধুত্বকেই নতুন করে সামনে এনেছে।  

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

করবা চৌথে বিরল ত্রিগ্রহী যোগ! ভাগ্যের দরজা খুলছে ৪ রাশির জাতকদের

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক