স্থলে প্রবেশের আগেই অন্ধ্রপ্রদেশে তাণ্ডব শুরু ঘূর্ণিঝড় অর্ণবের, পাঁচ জেলায় লাল সতর্কতা জারি

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরে প্রথম ঘূর্ণিঝড় তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। সেই ঘূর্ণিঝড়ের নাম অর্ণব। সেই অর্ণবের প্রভাবে দক্ষিণ ভারতের রাজ্য অন্ধ্রপ্রদেশে তুমুল দুর্যোগের পূর্বাভাস। আজ, মঙ্গলবার সকাল থেকেই অন্ধ্রপ্রদেশের উপকূল এলাকায় ব্যাপক ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দফতরের অনুমানের থেকেও বেশি শক্তিশালী রূপ নিয়েছে অর্ণব। যার ফলে ব্যাপক দুর্যোগের সম্ভাবনা রয়েছে অন্ধ্রপ্রদেশ এমনকি ওড়িশার দক্ষিণের রাজ্যগুলিতে। বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল-কলেজ। সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা এলাকায়। ঘন্টায় ১৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে অতি চরম বৃষ্টি শুরু হয়েছে অন্ধ্রপ্রদেশের উপকূবল এলাকায়। পুদুচেরীর কাছে ইয়ামান উপকূল এলাকা দিয়ে কাকিনাড়ার খুব কাছ দিয়ে অন্ধ্রপ্রদেশে প্রবেশ করবে অর্ণব। তারপর সেটি বাঁক নিয়ে মোট ১৬টি রাজ্যকে ভারী বৃষ্টি দিতে দিতে উত্তরপ্রদেশের দিকে এগিয়ে যাবে নিম্নচাপ রূপে।

অর্ণবের প্রভাবে সতর্কতা জারি হয়েছে অন্ধ্রপ্রদেশের একাধিক জেলায়। আজ, মঙ্গলবার ভোর থেকেই শ্রীকাকুলাম, পালাসা, বিজয়নগরম ও বিশাখাপত্তনমসহ উপকূলীয় জেলাগুলিতে প্রবল ঝড় ও বৃষ্টিপাত শুরু হয়েছে। কাকিনাড়া-পিঠাপুরম অঞ্চলেও বৃষ্টিপাতের তীব্রতা বাড়তে শুরু করেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, যত বেলা বাড়বে এই ঝড়-বৃষ্টির দাপট বাড়তেই থাকবে। ঘূর্ণিঝড় অর্ণব এই মুহূর্তে বঙ্গোপসাগরের পশ্চিম-মধ্যাঞ্চলে অবস্থান করছে। এটি বিশাখাপত্তনম থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং কাকিনাড়া থেকে ৩৬০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে অবস্থান করছে। এলুরু, পূর্ব গোদাবরী, পশ্চিম গোদাবরী, কোনাসিমা এবং কাকিনাড়া জেলায় অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। শ্রীকাকুলাম, পার্বতীপুরম মান্যম, ভিজিয়ানগরাম, বিশাখাপত্তনম, বাপতলা, গুন্টুর, কৃষ্ণা এবং এনটিআর জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। পালনাডু, প্রকাশাম এবং নেলোর জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আরও পডুন: বাঁকুড়া থেকে এক বাসেই সোজা উত্তরবঙ্গ, দীপাবলীতে দারুণ উপহার SBSTC’র

পরিস্থিতির কথা মাথাতে রেখে উপকূল এলাকা থেকে সবাইকে সরিয়ে নিয়ে অন্ধ্রপ্রদেশের প্রশাসন। হেল্পলাইন নম্বর চালু করেছে টিডিপি সরকার। গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।

ভাগ্যে শিকে ছিঁড়ল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

১০ বছরের নাবালিকাকে ঘরে আটকে রেখে যৌন হেনস্থা! গ্রেফতার সত্তরোর্ধ্ব বৃদ্ধ

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

সংস্কার শেষে মা ফিরেছেন গর্ভগৃহে! এবার তারাপীঠের ঐতিহ্য সংরক্ষণে নয়া উদ্যোগ

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, নার্সিংহোমে বন্ধের দাবিতে বিক্ষোভ পরিজনদের

ঘূর্ণিঝড় অর্ণবের ঝাপটায় অন্ধ্রপ্রদেশে নিহত ৩, ভেঙে পড়ল ৩১টি বাড়ি

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?