বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক পদে প্রার্থী হচ্ছেন হাসিনার মেয়ে

বর্তমানে পরিচালক পদে রয়েছেন ভারতের পুনম ক্ষেত্রপাল সিং।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আগামী বছর হতে যাওয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক পদে প্রার্থী হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল। তাঁর জয় নিশ্চিত করতে দক্ষিণ পূর্ব এশিয়ার বাকি দেশগুলির সঙ্গে কথাবার্তা শুরু করেছেন  বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রকের শীর্ষ আধিকারিকরা। যে পদে লড়তে চলেছেন শেখ হাসিনা কন্যা সেই পদে বর্তমানে আসীন রয়েছেন ভারতের পুনম ক্ষেত্রপাল সিং।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছয়টি গুরুত্বপূর্ণ অঞ্চলের মধ্যে অন্যতম হচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়া। কেননা এই অঞ্চলে রয়েছে, ভুটান, উত্তর কোরিয়া, ভারত, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, বাংলাদেশ ও পূর্ব তিমুর। বিশ্বের সবচেয়ে বেশি ঘনবসতিপূর্ণ এই অঞ্চলের বাসিন্দারা সবচেয়ে বেশি রোগে ভোগেন। ১১টি দেশের বাসিন্দাদের স্বাস্থ্যজনিত নানা প্রতিকূলতা মোকাবিলার ক্ষেত্রে বিশেষ দায়িত্ব পালন করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক দফতর। আগামী বছরের সেপ্টেম্বরে আঞ্চলিক পরিচালক পদে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। সদস্য দেশগুলির মধ্যে যে কোনও দেশ এই পদে লড়তে পারে। ১১ টি দেশের মধ্যে ছয়টি দেশের সমর্থন আদায় করতে পারলেই জয় নিশ্চিত।

দীর্ঘদিন ধরেই অটিজিমের বিরুদ্ধে লড়াই চালাচ্ছেন শেখ হাসিনা কন্যা।  ১৯৯৭ সালে যুক্তরাষ্ট্রের ব্যারি বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতক এবং ২০০২ সালে ক্লিনিক্যাল মনস্তত্ত্বে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০০৮ সাল থেকে তিনি শিশুদের অটিজম এবং স্নায়বিক জটিলতাসংক্রান্ত বিষয়ের উপরে কাজ করে চলেছেন। সেই কাজের স্বীকৃতিস্বরূপ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০০৪ সালে ‘হু অ্যাক্সিলেন্স পুরস্কারে’ ভূষিত করে। তাছাড়া ২০১৩ সাল থেকে বিশ্বস্বাস্থ্য সংস্থায় মানসিক স্বাস্থ্যের বিশেষজ্ঞ পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন হাসিনা তনয়া।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস