ফের কনসার্টে অংশ নিতে ঢাকা যাচ্ছেন অনুপম রায়

কনসার্টের আয়োজক ট্রিপল টাইম কমিউনিকেশনস।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ওপার বাংলার পাশাপাশি এপার বাংলাতেও জনপ্রিয় পশ্চিমবঙ্গের তরুণ গায়ক অনুপম রায়। এপার বাংলায় তাঁর অসংখ্য গুণমুগ্ধ ও অনুরাগী শ্রোতা ছড়িয়ে রয়েছেন। আর সেই অনুরাগীদের জন্য ফের সুখবর। আগামী ৬ জুলাই ফের গান শোনাতে ঢাকায় পা রাখছেন ওপার বাংলার জনপ্রিয় গায়ক অনুপম রায়। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ‘ম্যাজিক্যাল নাইট’ শীর্ষক কনসার্টে গাইবেন তিনি। কনসার্টের আয়োজক ট্রিপল টাইম কমিউনিকেশনস।

আয়োজকদের পক্ষে আরিফা শবনম শনিবার জানিয়েছেন, ‘ম্যাজিক্যাল নাইট’ কনসার্টে গান গাওয়ার জন্য ইতিমধ্যেই অনুপম রায়ের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত করা হয়েছে। অনুষ্ঠানে ওপার বাংলার জনপ্রিয় সঙ্গীত শিল্পীর পাশাপাশি থাকছে কলকাতার জনপ্রিয় ব্যান্ড তালপাতার সেপাই। তাছাড়া অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন এপার বাংলার জনপ্রিয় সঙ্গীত শিল্পী অর্ণব ও ব্যান্ড মেঘদল।

চলতি মাসের মাঝামাঝি থেকেই ‘ম্যাজিক্যাল নাইট’ এর টিকিট বিক্রি শুরু হবে। তবে এখনও কনসার্টের টিকিটের দাম চূড়ান্ত করা হয়নি। আগামী দুই সপ্তাহের মধ্যেই টিকিটের দাম চূড়ান্ত করা হবে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। উল্লেখ্য, চলতি বছরই নিজের ব্যান্ড নিয়ে বাংলাদেশে এসেছিলেন অনুপম। গত ১০ মার্চ  নারায়ণগঞ্জ ক্লাবে সঙ্গীত পরিবেশন করেছিলেন।

বাঁশদ্রোণীর ব্যারাকে পুলিশকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যুর কারণ ঘিরে রহস্য

আড়াইশো বছরের পুরোনো ইতিহাস, কীভাবে জন্ম নিল নবদ্বীপের শাক্ত রাস?

অন্ধ্রপ্রদেশে ভয়াবহ পথদুর্ঘটনা! দাঁড়িয়ে থাকা ট্রাকে গাড়ির ধাক্কা, মৃত ৪

সাতপাকে বাঁধা পড়ার আগে ভাঙল স্বপ্ন, পণের জন্য বরপক্ষ যা করল শুনলে চমকে যাবেন

যুদ্ধের খবর করতে গিয়ে প্রাণ গিয়েছিল, মৃত্যুর পর আন্তর্জাতিক সম্মান পেলেন এই সাংবাদিক

আজ রাজ্যে নীতিন গড়কড়ি, কোলাঘাটে বিশেষ অনুষ্ঠানে থাকবেন মুখ্যমন্ত্রী

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭৫৫ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

অনন্ত আম্বানির সঙ্গে ভাইরাল ভিডিও কাণ্ডে ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস শাহরুখের

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

দলে ফিরবেন জাদেজা-সিরাজ? নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ

এসআইআরে বাদ গিয়েছে বাবার নাম, সদ্যোজাতকে জন্ম সার্টিফিকেট দিতে অস্বীকার

হরিয়ানায় ভয়াবহ গ্যাং ওয়ার, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা চার যুবক