নাশকতার ছক বানচাল, ধৃত ৬ আল-কায়দা অনুসারী জঙ্গি

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বড়সড় জঙ্গি হামলার ছক ভেস্তে দিল ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ (সিটিটিসি)। রবিবার রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিন্যাল, চট্টগ্রাম ও টেকনাফ থেকে তালিবান ও আল-কায়দার মতাদর্শে বিশ্বাসী ছয় জঙ্গিকে গ্রেফতার করেছেন সিটিটিসির গোয়েন্দারা। ধৃতরা হলেন- সৌদি প্রবাসী দল নেতা আব্দুর রব, সাকিব, শামীম হোসেন, নাদিম শেখ, আবছার ও সাইদ উদ্দিন। ধৃতদের দেশজুড়ে বড় ধরনের হামলার ছক ছিল বলে জানিয়েছেন সিটিটিসি প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান। ধৃতদের জেরা করে দেশে জঙ্গিদের গোপন শিবির সম্পর্কে তথ্য জানার চেষ্টা চালাচ্ছেন গোয়েন্দারা। ইতিমধ্যেই ধৃত ছয়জনের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়েছে।

আজ সোমবার রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিক সম্মেলনে সিটিটিসি প্রধান জানান, ‘কোরআনে হাফেজ এবং কওমী মাদরাসায় পড়াশোনা করা আবদুর রব ২০১৯ সালের জুন সৌদি আরব যান। সেখান অবস্থানকালে অনলাইনে বিভিন্ন জেহাদি পোস্ট ও ভিডিও দেখে জেহাদের জন্য অনুপ্রাণিত হন। সৌদি আরবে থেকেই এ দেশে সংগঠন বাড়ানোর দিকে নজর দেন। সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন ভিত্তিক অ্যাপের মাধ্যমে সংগঠনের পরিধি বাড়ানোর পরিকল্পনা নিয়েছিল। গত নভেম্বরে টেকনাফে গোপনে অস্ত্র প্রশিক্ষণ শিবিরেও অংশ নিয়েছিল ধৃতরা। আল-কায়দার মতাদর্শে বিশ্বাস করলেও কুখ্যাত জঙ্গি সংগঠনটির সঙ্গে ধৃতদের কোনও সরাসরি যোগাযোগ নেই।’

ধৃত ছয়জন ছাড়া আরও টেকনাফের গোপনস্থানে প্রশিক্ষণ শিবিরে আরও বেশ কয়েকজন প্রশিক্ষণ নিয়েছিল জানিয়ে সিটিটিসি প্রধান জানান, ‘ধৃতদের জেরা করে বাকিদের সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া গিয়েছে। তাদের গ্রেফতারে বিশেষ অভিযান চালানো হবে।’

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন