কারুর পারিশ্রমিক কোটি, কেউ লাখেই সন্তুষ্ট! জানুন দুই বাংলার জনপ্রিয় তারকাদের রোজগার কত

তবে তাঁরাও চান, দর্শকদের ভালো কাজ উপহার দিতে আগের চেয়ে কাজে অনেক বেশি সময় দিতে হবে। তাই তাঁদের পারিশ্রমিকের চাহিদা বেড়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতিটি তারকাদের যেকোনো বিষয়েই চোখ থাকে ভক্তদের। তাঁদের পেশাগত জীবনের তুলনায় ব্যক্তিগত জীবনে বেশি নজরদারি থাকে ভক্তদের। আপনি কি জানেন আপনার প্রিয় তারকাদের পারিশ্রমিক কত? বলিউডের তারকাদের কথা তো ছেড়েই দিন, তাঁদের পারিশ্রমিকে কোটি ছাড়া কোনও গল্প নেই। কারণ বলিউডের বিস্তার অনেকটাই। কিন্তু টলিউড হোক বা ঢালিউড, সেখানে একাধিক প্রতিভাবান অভিনেতা থাকলেও তাঁদের পারিশ্রমিকের বলিউডের তুলনায় কেন তাই কম। তবে তাঁরাও চান, দর্শকদের ভালো কাজ উপহার দিতে আগের চেয়ে কাজে অনেক বেশি সময় দিতে হবে। তাই তাঁদের পারিশ্রমিকের চাহিদা বেড়েছে। অন্যদিকে কমেছে কাজের সংখ্যা। আসুন জেনে নেওয়া যাক, টলিউডের পাশাপাশি বাংলাদেশের তারকাদের পারিশ্রমিক কত!

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

টলিউডের বুম্বা দার কথা অভিনয় আজও আমাদের মুগ্ধ করে। শোনা যায়, তিনি প্রতি ছবি পিছু ৮০ লক্ষ থেকে ১ কোটি টাকা বরাদ্দ করেন।

দেব

বুম্বা দার পরেই অন্যতম টলিউডের অন্যতম সুপারস্টার দেব। ২০০-সালে ‘অগ্নিশপথ’ ছবির মাধ্যমে তাঁর আত্মপ্রকাশ। যদিও সেই ছবি ফ্লপ হয়ে যায়। এরপর ২০০৭ সালে ‘অ্যাই লাভ ইউ’ ছবির পর থেকে তিনি আলোচনায় আসেন। শোনা যায় প্রতি ছবি পিছু তিনি চার্জ করেন ১.৫ থেকে ২ কোটি টাকা।

জিৎ

টলিপাড়ার অন্যতম সুপারস্টার জিৎ। ২০০২ সালে ‘সাথী’ ছবির হাত ধরে তিনি লাইমলাইটে আসেন। এই ছবি বেশ সুপারহিট হয়। এরপর থেকেই তিনি সফলভাবে কাজ করে যাচ্ছেন। তিনিও প্রত্যেক ছবি পিছু ১.৫ থেকে ২ কোটি টাকা চার্জ করে থাকেন।

অঙ্কুশ হাজরা

এরপরই আসছে অভিনেতা অঙ্কুশ হাজরা। ইনিও কিন্তু বেশ জনপ্রিয়। প্রতি ছবিতে তিনি পারিশ্রমিক নেন ৫০ থেকে ৬০ লক্ষ টাকা।

আবির চট্টোপাধ্যায়

টলিউডের হার্টথ্রব তিনি। ২০০৯-সালে ‘ক্রস কানেকশন’ ছবির মাধ্যমে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন তিনি। তারপর বেশ অল্প দিনের মধ্যেই নিজের স্মার্ট লুক এবং অভিনয় দ্বারা জনপ্রিয়তা অর্জন করেন তিনি। শোনা যায়, প্রতি ছবি পিছু তাঁর চার্জ নাকি ৪০ থেকে ৬০ লক্ষ টাকা।

যীশু সেনগুপ্ত

একটা সময়ে টলিউডে তেমন জেয়গা করতে না পারলেও আজ তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। শুধু টলিউড নয় বলিউডেও তিনি সমান জনপ্রিয়। প্রতি ছবি পিছু তার পারিশ্রমিক প্রায় ৪০ লক্ষের কাছাকাছি।

সোহম

অনেক ছোট বয়স থেকেই তিনি পা রেখেছেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তার ফলে অভিনয়ে যথেষ্ট দক্ষ তিনি। শোনা যায় প্রতি ছবি পিছু তিনি নাকি চার্জ করেন ৩০ – ৪০ লক্ষ টাকা।

ঢালিউড

মোশাররফ করিম নাটকের জন্য পারিশ্রমিক নেন দুই লাখ টাকার বেশি।

অভিনেতা আফরান নিশো বর্তমানে নাটক কম করছেন। সর্বশেষ তিনি নাটকের জন্য তিন লাখ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন।

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী নাটকের জন্য ১ লাখ থেকে ১ লাখ ২০ হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন।

বেশি পারিশ্রমিক নেন জিয়াউল ফারুক অপূর্ব। তিনি প্রতি নাটকে সাড়ে তিন লাখ টাকা চার্জ করেন।

জনপ্রিয়তা, চাহিদা থাকার পরেও নাটকের পারিশ্রমিক চঞ্চল চৌধুরী প্রতিটি নাটকের জন্য ১ লাখ টাকা পারিশ্রমিক নেন।

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা