শরিফুলের সঙ্গে তাঁর বান্ধবীদের আপত্তিকর ভিডিও ফাঁস, নেপথ্যে নাকি পরীমণি?

য়া করে এ বিষয় নিয়ে বাড়াবাড়ি করবেন না। আমি নিশ্চিত ওর (শরিফুল রাজ) আইডি হ্যাক হয়েছে। আর কে হ্যাক করেছে, আমরা সবাই সেটা জানি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঢালিউডের চর্চিত নায়িকা পরীমণি। যাঁকে নিয়ে দুই বাংলাই মেতে রয়েছে সবসময়। পেশাগত কিংবা ব্যক্তিগত সবেতেই নজরদারি থাকে দর্শকদের। বর্তমানে তিনি তাঁর সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘মা’-এর প্রচারে দেশের এদিক-ওদিক দৌড়াচ্ছেন। দারুণ প্রশংসাও পাচ্ছে ছবিটি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে একটি মা-সন্তানের কাহিনী নিয়ে ছবিটি তৈরি হয়েছে। কান চলচ্চিত্র থেকেও ঘুরে এসেছে পরীমণির মা। ব্যক্তিগত পরিসরে পরীমণির পঞ্চম স্বামী শরিফুল রাজ, তিনিও বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা। ২০২১ সালে রাজের সঙ্গে অন্তঃসত্ত্বা হওয়ার পরেই ২০২২ সালে তড়িঘড়ি বিয়ে করেন তাঁরা। এক পুত্রের মা এখন পরীমণি। তবে তাঁকে নিয়ে চর্চার শেষ নেই। চর্চা যেন নিজেই তৈরি করেন অভিনেত্রী। এই বছরের শুরুতে স্বামী রাজের নামে বিস্ফোরক অভিযোগ এনেছিলেন অভিনেত্রী নিজেই। বিদ্যা সিনহা মিমের সঙ্গে রাজের অবৈধ সম্পর্কের অভিযোগ তুলেছিলেন পরীমণি। সেই নিয়ে একাধিক পোস্ট করেন, এবং বিচ্ছেদের সিদ্ধান্তও নিয়ে নিয়েছিলেন। কিন্তু শেষমেষ সবকিছু ঠিকঠাক করে নেন। এর মধ্যেই আবারও ঝামেলায় জড়ালেন পরীমণি ও রাজ। সৌজন্যে ঢালিউডের নায়িকাদের সঙ্গে অভিনেতার আপত্তিকর ছবি ও ভিডিও।

গতকাল মধ্যরাতে ঢালিউডের অন্য অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষির ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও ক্লিপ আপলোড করা হয় শরিফুল রাজের ফেসবুক আইডি থেকে। সেই নিয়েই শুরু হয়েছে তুলকালাম। যদিও কিছুক্ষণ পরই সেগুলি মুছে দেওয়া হয়। কিন্তু মুহূর্তেই নজরে পড়ে যায় নেটিজেনদের। এই ইস্যু নিয়ে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আমি রাজকে ১০ বছর ধরে চিনি। সে আমার সবচেয়ে ভালো বন্ধু। আমরা সবাই জানি যে, কাছের বন্ধুর সঙ্গে কীভাবে কথা বলতে হয়! বিয়ের পর তাঁর সঙ্গে আমার যোগাযোগ হয় না বললেই চলে। ওই দিন ডাবিং স্টুডিওতে আমাদের দেখা হয় এবং কিছু ছবি তুলি। আমি জানি না, পুরোনো বন্ধুর সঙ্গে ছবি তোলা এমন কী অপরাধের বিষয়! তাঁর স্ত্রী (পরী মণি) কোনো কারণ ছাড়াই এটা নিয়ে পাগলপ্রায়। আপনারা যে ভিডিওগুলি দেখেছেন (শরিফুল রাজের অ্যাকাউন্টে) সেগুলি পাঁচ বছর আগের।”

একটি ছবিতে সুনেহরার শরীরের কিছু অংশ দেখা গিয়েছে। সেই ব্যাখ্যায় তিনি লিখেছেন, “তখন তাঁকে (শরিফুল রাজ) একটি ছবি পাঠিয়েছিলাম আমি, এটা জানানোর জন্য যে শুটিংয়ে মার খেয়েছি আমি (যেখানে লিয়াকত আমাকে মারে। ‘ন ডরাই’ সিনেমাটি দেখেছেন যারা, তারা জানবেন বিষয়টি)। মার খাওয়ার পর কালশিটে পড়েছিল, উঠে দাঁড়াতেও পারি নি। শুটিংয়ে যেতে পারব না, এটা জানানোর জন্যই পাঠিয়েছিলাম ছবিটি। শুধু তাঁকে না, পরিচালককেও পাঠিয়েছিলাম।” তবে এই ঘটনায় পরীমণিকেই ইঙ্গিত করেছেন অভিনেত্রী। সুনেরাহর কথায়, ‘দয়া করে এ বিষয় নিয়ে বাড়াবাড়ি করবেন না। আমি নিশ্চিত ওর (শরিফুল রাজ) আইডি হ্যাক হয়েছে। আর কে হ্যাক করেছে, আমরা সবাই সেটা জানি। প্রকাশ্যে হইচই করতে কোনো কারণ লাগে না যার সেই করেছে। এ ভিডিও গুলি যারা ছড়াবে, তাঁদের সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব আমি।’

আত্মসমর্পণের জন্য পটনা আদালতে ‘খান স্যার’

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

লালু-রাবড়ির পর সরকারি নিরাপত্তা ফিরিয়ে দিলেন তেজস্বী

হস্টেলের শৌচালয়ে উদ্ধার স্কুল ছাত্রীর দেহ! খুনের অভিযোগ পরিবারের, চাঞ্চল্য কৃষ্ণনগরে

ভারতের মাটিতে খেলবে না পাকিস্তান, খেলোয়াড়দের নিরাপত্তার স্বার্থে বড় টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার

অটোভাড়া দিতে গিয়ে পাঠালেন ১৫ হাজার! তারপর যা করলেন চালক, তা ভাইরাল

পরকীয়া সম্পর্কে বাধা হয়ে দাঁড়ানোয় ২ বছরের শিশুকে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার মা

রিল বানাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, মহানন্দা নদীতে তলিয়ে মৃত ১

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

পাঞ্জাবে ট্রাক-পিকআপ ভ্যানের মুখোমুখি ভয়ংকর সংঘর্ষ, মৃত ৯, আহত একাধিক

ভাঙড়ে বোমা বিস্ফোরণ কাণ্ড: শওকতই মূল ষড়যন্ত্রকারী, বিবৃতি দিয়ে জানাল এনআইএ

মর্মান্তিক, স্ত্রী-পুত্রের সমাধিস্থল আগলে রাখতে-রাখতেই মৃত্যুর দেশে পাড়ি