চোটের কারণে ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ থেকে ছিটকে গেলেন টাইগার অধিনায়ক

আগামী রবিবার রোহিত শর্মাদের বিরুদ্ধে মাঠে নামছে টাইগাররা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: রোহিত শর্মাদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে মাঠে নামার আগেই চোটের ধাক্কায় কাবু টাইগার শিবির। কুঁচকিতে চোটের কারণে ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল (Tamim Iqbal)। পাশাপাশি চোটের কারণে প্রথম একদিনের ম্যাচে মাঠে নামতে পারছেন না তাসকিন আহমেদ। তাঁর পরিবর্তে দলে ডাক পেয়েছেন শরিফুল ইসলাম। দলের দুই নির্ভরযোগ্য খেলোয়াড় ছিটকে যাওয়ায় সিরিজ শুরুর মুখে যথেষ্টই বিপাকে টাইগার শিবির।

টেস্ট ও একদিনের সিরিজ খেলতে বৃহস্পতিবারই ঢাকায় পৌঁছচ্ছে রোহিত শর্মারা। আগামী রবিবার সাকিব আল হাসানদের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ দিয়েই সফর শুরু করবে টিম ইন্ডিয়া। কিন্তু পূর্ণশক্তির দল নিয়ে আসা ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে পুরো শক্তি নিয়ে নামতে পারছে না টাইগাররা। কুঁচকিতে চোট থাকার কারণে আগামী দুই সপ্তাহ খেলার সম্ভাবনা নেই টাইগার অধিনায়ক তামিম ইকবালের। তাই নিয়মিত অধিনায়ককে ছাড়াই মাঠে নামতে হবে সাকিবদের।

টাইগার অধিনায়কের পাশাপাশি পিঠের চোটে কাবু দলের নির্ভরযোগ্য বোলার তাসকিন আহমেদ। বুধবার জাতীয় দলের অনুশীলনেও নামেননি তিনি। সূত্রের খবর, কোনও ঝুঁকি না নিয়ে তাঁকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা। প্রথম একদিনের ম্যাচ না খেলতে পারলেও সিরিজের বাকি ম্যাচগুলি যাতে খেলতে পারে, তার জন্য দ্রুত সুস্থ করার জন্য চেষ্টা চালানো হচ্ছে। তবে তাসকিনের চোট এতটাই গুরুতর যে ওয়ান ডে সিরিজে নামা নাও সম্ভব হতে পারে। তাই তড়িঘড়ি শরিফুল ইসলামকে দলে ডেকে নেওয়া হয়েছে।

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ,জলের তোড়ে ভেসে গেল দুধিয়া সেতু

গুলিতে কাঁপল টাইমস স্কোয়ার, নিরাপদ আশ্রয়ের খোঁজে হুড়োহুড়ি পর্যটকদের

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ইরান আলোচনা অনিশ্চিত, সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স

ইরানের ওপর থেকে ঐতিহাসিক নৌ-অবরোধ প্রত্যাহার করল আমেরিকা

আইফোন প্রেমীদের দুঃসংবাদ শোনালেন অ্যাপল সিইও টিম কুক

৭,০০০mAh ব্যাটারি ও ১২০Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে সহ লঞ্চ হল Oppo Reno15A

অস্বস্তিকর গরমের মাঝেই সকাল থেকে শুরু ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা জারি

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

কিডনির রোগ থাকলে বাড়তে পারে ‘লো ব্লাড সুগার’ এর ঝুঁকি, সতর্কবার্তা চিকিৎসকদের

সকালের খাবারে প্রোটিন নাকি ফাইবার কোনটি বেশি জরুরি? কী বলছেন বিশেষজ্ঞরা?

ভাঙা সম্পর্কও জোড়া লাগতে পারে, যদি থাকে এই ৩ টি শর্ত