ইউনূস সরকারের ক্রীড়া উপদেষ্টার হুমকি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

Share:

আন্তর্জাতিক ডেস্ক: জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল অংশ নিচ্ছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে। বুধবার (১ অক্টোবর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তিনি তাঁর জমা দেওয়া মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। কিন্ত মনোনয়ন জমা দেওয়ার পরেও কেন তা প্রত্যাহার করা হল তা নিয়েই চলছে জোর চর্চা।  অনেকেই বলছেন ইউনূস সরকারের ক্রীড়া উপদেষ্টার হুমকির জেরেই  তামিম ইকবাল তাঁর সিদ্ধান্ত বদল করেছেন।

তামিম ইকবালই একসময় আগ্রহ প্রকাশ করেছিলেন বোর্ডের পরিচালক পদে কাজ করতে চেয়ে । বিশেষ করে তিনি সক্রিয় ভূমিকা রাখতে চেয়েছিলেন ক্রিকেট অপারেশনে। সব ঠিকঠাক চললেও শেষ মুহূর্তে নিজেই নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। সূত্রে খবরে আগেই জানা গিয়েছিল যে সরকারি হস্তক্ষেপের কারণে তামিম ইকবালের নেতৃত্বাধীন প্রায় ১০-১২টি ক্লাব নির্বাচন বয়কট করার প্রস্তুতি নিচ্ছে। তামিম মনোনয়নপত্র জমা দেওয়ার পর, বিসিবি নির্বাচনে সরকারের হস্তক্ষেপের অভিযোগ করেন।তবে  মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) হাইকোর্ট  দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে  উঠে আসা ১৫টি ক্লাবকে নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে অযোগ্য ঘোষণা করে।

 মঙ্গলবার থেকেই জল্পনা শুরু হয়ে গিয়েছিল। মঙ্গলবার রাতে ওই ক্লাবগুলির প্রতিনিধিরা জরুরি সভা ডাকেন।  এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পর আজ প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করার কথা রয়েছে। সোমবার বিকেলে, হাইকোর্ট ১৫টি বিতর্কিত তৃতীয়-বিভাগের ক্লাবের কাউন্সিলর বা প্রতিনিধিদের চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্তি স্থগিত করে। বিসিবির প্রাক্তন সভাপতি ফারুক আহমেদের দায়ের করা একটি রিট আবেদনের প্রাথমিক শুনানির পর বিচারপতি খিজির আহমেদ চৌধুরী এবং বিচারপতি সৈয়দ হাসান জুবায়েরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ জারি করে। আদালত এই বিষয়ে একটি রুলও জারি করেছে।  

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল