১৯ বছর পর বাবা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন তারেক রহমানের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: টানা ১৯ বছর বাদে বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে ঢাকার শেরেবাংলা নগরে বাবার সমাধিতে গিয়ে পুস্পস্তবক আর্পণ করার পাশাপাশি বিশেষপ্রার্থনা করেন তিনি। এ সময় তাঁকে বেশ বিষন্ন দেখাচ্ছিল। বাবার কবরে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে কথা না বলেই গাড়িতে চড়ে বসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। লাল-সবুজ রঙের বুলেট প্রুফ বাসে করে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধের পথে রওনা হয়েছেন।

২০০৮ সালে তদারকি সরকারের সময় দেশ ছেড়ে লন্ডনে গিয়ে আশ্রয় নিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় পুত্র তারেক রহমান। গত ১৭ বছর সেখানেই নির্বাসনে ছিলেন। একাধিক মামলা থাকায় শেখ হাসিনা জমানায় জেল খাটার ভয়ে দেশে ফেরার ঝুঁকি নেননি। তবে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের পোষ্যভৃত্য মোল্লা মুহাম্মদ ইউনূসের দয়ায় গতকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গতকাল বিমানবন্দর থেকে প্রথমে সোজা হাজির হয়েছিলেন ৩০০ ফুটের সংবর্ধনাস্থলে। সেখান থেকে মা খালেদা জিয়াকে দেখতে পৌঁছে গিয়েছিলেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। মাকে দেখার পরে সোজা গুলশানের বাড়িতে গিয়েছিলেন।

এদিন জুমার নমাজ সেরে বেলা তিনটে নাগাদ গুলশানের বাড়ি থেকে শেরে বাংলা নগরে বাবা জিয়াউর রহমানের কবরের উদ্দেশে রওনা হন। সাড়ে চারটের খানিকবাদে জিয়া উদ্যানে পৌঁছন। বেলা চারটে ৪২ মিনিটে বাবার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। প্রসঙ্গত,  ১৯ বছর আগে ২০০৬ সালের ১ সেপ্টেম্বর বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাবা জিয়াউর রহমানের সমাধিতে শেষ বার শ্রদ্ধা নিবেদন করেছিলেন তারেক রহমান।

একদিকে মিলছে দেহ! অন্যদিকে প্রিয়জনদের ফেরার অপেক্ষা, নেপালে মৃত বেড়ে ১৩৬৫

কানাডায় অ্যামি ভির্কের গাড়িকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন গায়ক

খাবারের পর এবার ওষুধের দোকানে অভিযান, দুর্গাপুজোর আগে কড়া নজরদারি প্রশাসনের

নামের বানানে অতিরিক্ত ‘F’! SIR-এর নোটিস পেলেন ভারতরত্ন প্রাপ্ত বিজ্ঞানী সিএনআর রাও

নেপালের বন্যায় মালিক নিখোঁজ, ধ্বংসস্তূপে একা পোষ্য! বুকে টেনে নিতে মরিয়া পশুপ্রেমী অর্চনা

‘দুঃসাহস কীভাবে হল?’ CJP কাণ্ডে নির্দেশ অমান্য করায় ম্যাজিস্ট্রেটকে ধমক সুপ্রিম কোর্টের

স্বাদে গন্ধে অতুলনীয়! বানিয়ে ফেলুন কলকাতার বিখ্যাত ভেজিটেবল চপ

অনুব্রতদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, শুভেন্দুর দরবারে পূর্ণদাস বাউল

বাগবাজার সার্বজনীনের পুজো হবে? কলকাতা হাইকোর্টের রায়ের অপেক্ষায় উদ্যোক্তারা

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

দিল্লির ওখলায় অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ৪

ব্যাঙ্কের সিন্দুকে রাখা ১৮ কোটির জাল নোট! PNB ম্যানেজারকে গ্রেফতার করল NIA

অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে সাউথ সিটি সহ একাধিক শপিং মলে অভিযান দমকলের