এই মুহূর্তে

ঢাকার অদূরে গাজীপুরে হিন্দু ব্যবসায়ীকে পিটিয়ে খুন করল সন্ত্রাসীরা

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পাকিস্তানপ্রেমী রাজাকার মোল্লা মুহাম্মদ ইউনূসের জমানায় হিন্দুদের বধ্যভূমি হয়ে উঠেছে বাংলাদেশ। এবার তুচ্ছ  ঘটনাকে কেন্দ্র করে গাজীপুরের কালীগঞ্জে এক হিন্দু হোটেল ব্যবসায়ীকে পিটিয়ে খুন করল সন্ত্রাসীরা। নিহত ব্যবসায়ীর নাম লিটন চন্দ্র ঘোষ (৫০)।  ঘটনায় জড়িত সন্দেহে একই পরিবারের তিনজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

পুলিশ জানিয়েছে, কালীগঞ্জ পৌরসভার বড়নগর সড়কের পাশে জিতু মিয়া মার্কেটে বৈশাখী সুইটমিট অ্যান্ড হোটেল নামে একটি দোকান চালাতেন লিটন ঘোষ। ওই মার্কেটের পিছনেই ভাড়া থাকেন স্বপন মিয়া নামে জামায়াতে ইসলামীর এক নেতা। তার বাড়ির কলাগাছ থেকে শুক্রবার রাতে এক ছড়ি কলা চুরি হয়। শনিবার সকালে স্বপনের স্ত্রী মাজেদা দাবি করেন যে, চুরি হওয়া কলার ছড়ি হোটেলের কর্মচারীদের থাকার ঘরে পাওয়া গিয়েছে। এ নিয়ে দুপক্ষের মধ্যে ব্যাপক বচসা শুরু হয়।

আচমকাই হোটেলের কর্মচারি অনন্ত দাশকে ঘিরে ধরে ব্যাপক মারধর করতে শুরু করেন স্বপন মিয়া, তার ছেলে ও স্ত্রী। কর্মচারিকে চোখের সামনে নৃশংসভাবে মার খেতে দেখে আর চুপ করে বসে থাকতে পারেননি হোটেল মালিক লিটন চন্দ্র ঘোষ। তিনি বাঁচাতে এগিয়ে এলে তাকে বেধড়ক মারধর শুরু করেন স্বপনরা। এক পর্যায়ে বেলচা দিয়ে লিটনের মাথায় আঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন লিটন। কর্মচারিদের চি‍ৎকার শুনে আশেপাশের দোকানদার ছুটে আসেন। রক্তাক্ত লিটনকে তুলে নিয়ে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকি‍ৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয়রাই তিন সন্ত্রাসীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভারতীয়রা চুলোয় যাক, বাংলাদেশকে বাঁচাতে ৫০০০ টন ডিজেল পাঠাচ্ছে মোদি সরকার

‘পাক এজেন্টকে বিদেশ মন্ত্রকে চাকরি দিতে হবে’, আবদার জামায়াতের আমির

বিরাট চক্রের পর্দা ফাঁস! উদ্ধার ৪৭টি মাথার খুলি-হাড়গোড়, গ্রেফতার ডেন্টালের শিক্ষার্থীসহ ৪

শ্রীলঙ্কার দশা বাংলাদেশের, লুট রুখতে তেল ডিপো পাহারায় মোতায়েন সেনাবাহিনী

বাংলাদেশে চরম তেল সঙ্কট, চিনের কাছে জ্বালানি ‘ভিক্ষা’ চাইল তারেকের সরকার

ঢাকার চলচ্চিত্র ইন্ডাস্ট্রি নিয়ে বিস্ফোরক অভিযোগ অপু বিশ্বাসের, কী বললেন?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ