জামায়াত নেতা মন্টু-সহ তিনের মৃত্যুদণ্ড

করিম মন্টু ছাড়া বাকি দুই অপরাধী হলেন মহম্মদ নজরুল ইসলাম এবং মহম্মদ শহিদ মণ্ডল

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: একাত্তরের যুদ্ধাপরাধের দায়ে নওগাঁয়ের প্রাক্তন জামাত (jamaat) নেতা রেজাউল করিম মন্টু-সহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।  সাজা ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতির ট্রাইব্যুনাল। এদের মধ্যে একজন পলাতক। করিম মন্টু ছাড়া বাকি দুই অপরাধী হলেন মহম্মদ নজরুল ইসলাম এবং মহম্মদ শহিদ মণ্ডল।

মুক্তিযুদ্ধের (Libaration of War) সময় নওগাঁয়ে সাতজনকে হত্যার পাশাপাশি বেশ কয়েকজনকে আটকে রেখে নির্যাতন চালায় এই তিন। পাশাপাশি বেশ কয়েকজনকে তারা অপহরণ করে। বাড়ি-বাড়ি চালায় লুঠতরাজ। তিন আসামির বিরুদ্ধে ২০১৬ সালে ১৮ অক্টোবর তদন্ত শুরু হয়। প্রায় এক বছরের মাথায় ২০১৭ সালের ৩০ নভেম্বর ট্রাইবুন্যালে আনুষ্ঠানিক অভিযোগপত্র  দাখিল হয়। বিচার শুরু হয় পরের বছর।

অভিযোগপত্র বলা হয়েছে, .১৯৭১-য়ের মুক্তিযুদ্ধে ((Libaration of War) ৭ অক্টোবর আনুমানিক বিকেল ৪টে থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত, টানা তিন ঘণ্টা নওগাঁর বদলগাছী থানার পাহাড়পুর ইউনিয়নের রানাহার গ্রামে হামলা চালিয়ে স্বাধীনতার পক্ষের নিরীহ-নিরস্ত্র সাহেব আলী, আকাম উদ্দিন মণ্ডল, মোজাফফর হোসেনকে হত্যাসহ ওই সময় ১০-১২টি বাড়ি লুঠ করে অগ্নিসংযোগ করেন।

২০১৭-য়ের ১১ ফেব্রুয়ারি করিম মন্টু গ্রেফতার হন। শহিদ মণ্ডল ও ইসহাক আলীকে গ্রেপ্তার করা হয় একই বছরের ১২ ফেব্রুয়ারি৷ ১৪৪ পৃষ্ঠার রায়ের সারসংক্ষেপে আদালত (Court) বলেছে, এ মামলার আসামিদের বিরুদ্ধে প্রসিকিউশন মানবতাবিরোধী অপরাধের যে তিন ঘটনায় জড়িত থাকার অভিযোগ এনেছিল, তার সবগুলোই প্রমাণিত হয়েছে৷

আরও পড়ুন অপরাধে লাগাম টানতে ঢাকা-কে সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস