আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাংলাদেশের বান্দরবানে সেনার সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ৩ জঙ্গি

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশের বান্দরবানে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম তিন জঙ্গি। বান্দরবানের রুমায় এই সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। জঙ্গিরা ‘কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট’-এর সদস্য বলে জানা যাচ্ছে। এই ঘটনায় প্রচুর অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

জানা গিয়েছে, রবিবার দুপুরে বান্দরবানের রুমায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমি এই কথা জানিয়েছেন। জানা গিয়েছে, তিন জন জঙ্গি নিহত হয়েছে। তাদের এখনও পর্যন্ত তাদের নাম ও পরিচয় জানা যায়নি। প্রচুর অস্ত্র, গোলাবারুদ সহ বেতার যন্ত্রও উদ্ধার করা হয়েছে বলে জানা যাচ্ছে।

এর আগে গত এপ্রিল মাসে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের জঙ্গি নিহত হয়েছিল। ২ জঙ্গিকে আটক করা হয়েছিল। প্রায় ৬ ঘণ্টা ধরে এই সংঘর্ষ চলেছিল। গত কয়েক বছর ধরেই এই জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছিল বাংলাদেশের সেনাবাহিনী। জানা গিয়েছে, রুমা সদর থেকে আট কিলোমিটার দূরে মুলপি পাড়া গ্রামে এই কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট জঙ্গির দাপট খুব বেশি ছিল। গত বছরের অক্টোবর মাসে বাংলাদেশ সেনাবাহিনীর তরফে রুমা উপজেলার এই দুর্গম অঞ্চলে অভিযান চালানো হয়েছিল। সেই অভিযানে কেএনএফ জঙ্গিকে ছত্রভঙ্গ করা হয়েছিল। এবার ফের বাংলাদেশ সেনাবাহিনীর হাতে খতম হল তিন জঙ্গি।

Published by:

Share Link:

More Releted News:

আমেরিকায় পড়তে গিয়ে খুন, বাংলাদেশি ছাত্রীর মরদেহ উদ্ধার করল ফ্লোরিডা পুলিশ

পাকিস্তান জুজু! বাংলাদেশকে আরও ৫ হাজার টন ডিজেল পাঠাল মোদি সরকার

হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে চটে লাল তারেক রহমান, দিল্লির দূতকে তলব করে কড়া বার্তা

৬ মে থেকে ফের বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে মোদি সরকার

‘‌ধর্ম যার‌ যার…’‌, মমতার শ্লোগান এবার তারেক রহমানের গলায়

জেল খাটতে কেমন লাগে? কৌতুহল থেকে ১১ বছরের নাবালককে খুন ৬ কিশোরের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ