প্রেমের টানে নদিয়া থেকে ফরিদপুরে হাজির কিশোরী, বিয়ে রুখল পুলিশ

কিশোরীকে ফুঁসলিয়ে অবৈধভাবে নিয়ে আসায় তন্ময় রাজবংশী নামে অভিযুক্ত প্রেমিককেও আটক করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর: প্রেমের টানে সাত সাগর আর তেরো নদী পাড়ি দেওয়ার কাহিনি নতুন কিছু নয়। এবার মনের টানে সীমান্ত পেরিয়ে ফরিদপুরের (Faridpur) বোয়ালমারী পৌরসভার গুনবাহা গ্রামে হাজির হয়েছিলেন পশ্চিমবঙ্গের (West Bengal) নদীয়া জেলার (Nadia District) শান্তিপুর থানার ফুলিয়ার কিশোরী পূজা বিশ্বাস (Puja Biswas)। বিয়ের মণ্ডপেও মনের মানুষের সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে যাচ্ছিল। আর তখনই সেখানে হানা দিয়ে ওই প্রেমিকাকে আটক করে পুলিশ। অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে শনিবার ওই কিশোরীকে ফরিদপুর আদালতে হাজির করা হলে বিচারক জুভেনাইল হোমে পাঠানোর (Juvenile Home) আদেশ দেন। কিশোরীকে ফুঁসলিয়ে অবৈধভাবে নিয়ে আসায় তন্ময় রাজবংশী (Tanmoy Rajbanshi) নামে অভিযুক্ত প্রেমিককেও আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (Faridpur ASP) সুমন কর (Suman Kar) জানান, কয়েক মাস আগে বোয়ালমারির গুনবাহা গ্রামের বাসিন্দা তন্ময় রাজবংশীর (Tanmoy Rajbanshi) সঙ্গে ফেসবুকে পরিচয় হয় শান্তিপুরের ফুলিয়ার বাসিন্দা পূজা বিশ্বাসের (Puja Biswas)। পরিচয়ের কিছুদিন পরেই দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দুজনেই বিয়ের সিদ্ধান্ত নেয়। পরিকল্পনা মাফিক তন্ময় সীমান্ত পেরিয়ে চোরাই পথে পূজাকে বোয়ালমারীতে নিয়ে আসে। পোয়াইল গ্রামে ভগ্নিপতি গোপাল রাজবংশীর বাড়িতে প্রেমিকাকে লুকিয়ে রাখে তন্ময়। তড়িঘড়ি বিয়ের আয়োজন করা হয়। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে বিয়ের আসরে হানা দেয় পুলিশ। প্রেমিক যুগলকে আটক করা হয়।

কেন অবৈধভাবে পূজাকে (Puja Biswas) সীমান্ত পেরিয়ে বোয়ালমারীতে নিয়ে আসা হল, তা জানতে অভিযুক্ত তন্ময় রাজবংশীকে জেরা করছে পুলিশ। যদিও জেরায় অভিযুক্ত প্রেমিক জানিয়েছে, দুজনের সম্পর্ক মেনে নিতে রাজি হননি পূজার বাবা সুনীল বিশ্বাস (Sunil Biswas)। তাই পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিল দুজনে। সেই কারণেই সীমান্ত পেরিয়ে পূজাকে (Puja Biswas) নিয়ে আসা হয়েছে।

ইসলামাবাদের PIMS হাসপাতালে আগুন, মর্মান্তিক মৃত্যু অন্তত ১৪ সদ্যোজাতের

নিম্নচাপের প্রভাব কমলেও বৃষ্টি চলবে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সতর্কতা

পুর নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর জেরায় সুজিত-ঘনিষ্ঠ নিতাই দত্ত

৫৪ বছরে ফের ছাদনাতলায় অভিনেত্রী, মায়ের বিয়েতে সাক্ষী ছেলে, আড়ালেই রাখলেন বরের মুখ

লরি-ট্রাক্টর থেকে তোলা আদায়ের অভিযোগ, ঝাড়গ্রামে গ্রেফতার পুলিশ কনস্টেবল

চার পায়ে ২৯ আঙুল নিয়ে গিনেসে নতুন রেকর্ড এই বিড়ালের

ভারতীয় তেলের বাজারে বড় ধাক্কা! ইরান-যোগে ৪ সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা

নিম্নচাপের প্রভাব কমলেও দুর্যোগের আশঙ্কা, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

অধ্যক্ষের নির্দেশকে থোড়াই কেয়ার! রোদচশমা পরেই সংসদে যাবেন নেপালি প্রধানমন্ত্রী

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

তেলঙ্গানায় কন্টেনার ট্রাকের পেছনে ধাক্কা যাত্রীবাহী বাসের, মৃত ৬

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি