ধর্ষণের শিকার নারীর ‘টু ফিঙ্গার’ পরীক্ষা নিষিদ্ধের রায় প্রকাশ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পড়শি ভারতের মতো বাংলাদেশেও নিষিদ্ধ হল ধর্ষিতার ‘টু ফিঙ্গার’ টেস্ট বা ‘দুই আঙুল পরীক্ষা’। বাংলাদেশ হাইকোর্টের বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি একেএম সাহিদুল হকের ডিভিশন বেঞ্চের দেওয়া পূর্ণাঙ্গ রায় বুধবার প্রকাশিত হয়েছে। ওই রায়ে ‘টু ফিঙ্গার টেস্ট’ নিষিদ্ধ করে আট দফা নির্দেশনা নিয়েছেন বিচারপতিরা।

১০ বছর আগে ২০১৩ সালের ৮ অক্টোবর মানবাধিকার সংগঠন আইন ও শালিস কেন্দ্র (আসক), বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), বাংলাদেশ মহিলা পরিষদ, ব্র্যাক, মানুষের জন্য ফাউন্ডেশন এবং  নারীপক্ষ নামে ৬টি সংগঠনের পক্ষ থেকে ধর্ষণের শিকার হওয়া মহিলাদের ‘টু ফিঙ্গার টেস্ট’ পরীক্ষাকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের করা হয়। ওই আর্জির শুনানিতে বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও মুহাম্মদ খুরশীদ আলম সরকার স্বাস্থ্য ও স্বরাষ্ট্র সচিবকে নোটিশ জারি করে কেন ‘টু ফিঙ্গার টেস্ট’ অবৈধ ঘোষণা করা হবে না, তার জবাব তলব করেন। পাশাপাশি স্বাস্থ্য সচিবকে শিশু ও নারীদের ধর্ষণের পরীক্ষার বিষয়ে একটি নীতিমালা প্রণয়নের জন্য কমিটি গঠনের নির্দেশ দেন বিচারপতিরা। তিন মাসের মধ্যে কমিটিকে একটি খসড়া নীতিমালা প্রণয়ন করে আদালতে জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়। ওই নির্দেশের পর সরকার ‘হেলথ কেয়ার প্রটোকল’ নামে একটি গাইডলাইন তৈরি করে।

২০১৮ সালের ১২ এপ্রিল মামলার দীর্ঘ শুনানি শেষে ‘টু ফিঙ্গার টেস্ট’ নিষিদ্ধ ঘোষণা করে রায় দেয় বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের ডিভিশন বেঞ্চ। ওই রায় এদিন প্রকাশ করা হয়েছে। রায়ে বলা হয়েছে, ধর্ষণের শিকার মহিলার ক্ষেত্রে দুই আঙ্গুলের পরীক্ষা অবৈজ্ঞানিক, অনির্ভরযোগ্য এবং অবৈধ। চিকিৎসকরা ধর্ষণের শিকার নারীর ডাক্তারি (মেডিকো-লিগ্যাল) পরীক্ষার সনদে ধর্ষণের বিষয়ে মতামত দেবেন, কিন্তু কোনও ভাবেই অমর্যাদাকর শব্দ প্রয়োগ করতে পারবেন না এবং ধর্ষণের শিকার মহিলাকে তার অতীতের যৌন সম্পর্কে কোনও জিজ্ঞাসাবাদ করতে পারবেন না। ধর্ষণের শিকার নারীর যৌনাঙ্গে কোনও গভীর ক্ষত পরীক্ষার জন্য স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে পাঠাতে হবে।

এসআইআরে বাদ গিয়েছে বাবার নাম, সদ্যোজাতকে জন্ম সার্টিফিকেট দিতে অস্বীকার

হরিয়ানায় ভয়াবহ গ্যাং ওয়ার, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা চার যুবক

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

৮ ডিসেম্বর লঞ্চ হচ্ছে iQOO 16, প্রকাশ্যে এল নতুন ফিচার

ধন-সম্পদে ভরবে ৬ রাশির জীবন, বিপদে পড়তে পারেন এই রাশির জাতকরা

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত