আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কী কাণ্ড! বড়শিতে একটি মাছ ধরেই কোটিপতি ১৯ বছরের তরুণ

courtesy: google
courtesy: google

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে চারিদিকে যা পরিস্থিতি তাতে করে মানুষ এখন টাকার পেছনে কাঙাল। যে যেমনভাবে পাচ্ছে অর্থ রোজগারের তালে রয়েছেন। আর এমন সময়ে দাঁড়িয়ে ইনস্ট্যান্ট মানি পাওয়া, কল্পনার বাইরে। সাধারণত লটারিতেই এমনটা সম্ভব। ভাগ্য ঘুরলে একটা টিকিটেই ১ কোটি, আবার একের পর এক টিকিট কিনেও কোনও লাভের লাভ হবেনা। কিন্তু সম্প্রতি বড়শিতে একটি মাছ ধরেই কোটিপতি হয়ে গেলেন এক যুবক। কী ভাবছেন তো, এই যুগে দাঁড়িয়ে এমনটাও সম্ভব! অবশ্যই সম্ভব! তবে ঘটনাটি ভারতের নয়, বিদেশের। এবার চলুন ঘটনাটি খুলে বলা যাক। ভেটকি প্রজাতির সেই মাছের নাম বারামুন্ডি। মাছটির বাজারমূল্য একেবারেই বেশি নয়, কিন্তু মাছটি ছিল বিশেষ।

কারণ, এর মধ্যে লাগানো ছিল একটি বিশেষ শনাক্তকরণ যন্ত্র। অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম অনুযায়ী, গত ৯ বছর ধরে টেরিটোরি রাজ্যে ‘মিলিয়ন ডলার ফিশ’ প্রতিযোগিতার আয়োজন করা হয়ে আসছে। মুলত পর্যটকদের আকর্ষণ তৈরি করতে এই খেলার আয়োজন। এই খেলার বিশেষত্ব, প্রতিবছর অক্টোবরে শতাধিক মাছ নদীতে ছাড়া হয়। যার পুরস্কারমূল্য ১০ হাজার, ২০ হাজার ও ১ মিলিয়ন ডলার। তার মধ্যে এ বছর খেলায় ভেটকি প্রজাতির সেই বারামুন্ডি মাছটিও ছাড়া হয়েছিল। বলা হয়েছিল, যিনি মাছটি ধরতে পারবেন, তিনি পাবেন ১০ লাখ অস্ট্রেলীয় ডলার, ভারতীয় টাকায় ৫ কোটি ৫৩ লাখ ৩৩ হাজার ৭৮ টাকা। এই প্রতিযোগিতাটি সাধারণত চলে মার্চ মাস পর্যন্ত। তবে এ বছর প্রতিযোগিতার মেয়াদ বাড়িয়ে এপ্রিল পর্যন্ত করা হয়েছিল। আর প্রতিযোগিতার শেষ দিনই এই মিলিয়ন ডলারের মাছটি ধরা পড়ে ওই তরুণের বড়শিতে। যার নাম কিগান পেইন। বয়স মাত্র ১৯ বছর। কিগান স্থানীয় ক্যাথরিন এলাকার বাসিন্দা।

শেষের দিনে তিনি মাছটিকে ধরার পর প্রথমে ভেবেছিলেন, এটি তেলাপিয়া মাছ। কিন্তু পরে তাঁর বোন অ্যাডিসন মাছটির গায়ে থাকা শনাক্তকরণ ছোট যন্ত্রটি দেখে বুঝতে পারেন এই সেই মাছ, যার মূল্য ধরা হয়েছে ১০ লাখ অস্ট্রেলিয় ডলার অর্থাৎ ৫ কোটি ৫৩ লাখ ৩৩ হাজার ৭৮ টাকা। পরে তাঁরা প্রতিযোগিতা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। এবং যেমন কথা তেমন কাজ। কর্তৃপক্ষ সংবাদ সম্মেলনের আয়োজনে করে কিগানকে ১০ লাখ ডলারের চেক পুরস্কৃত করে। এরপর কিগান টাকা দিয়ে কী করবে, এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, তাঁর অনেক বড় পরিবার। আট সদস্য। এত ডলার তাঁর কল্পনাতীত। তবে তিনি অনেক খুশি। এই টাকা তিনি মা-বাবার আবাসন ঋণ পরিশোধে কাজে লাগবেন।

Published by:

Share Link:

More Releted News:

১০০ বছরের পুরনো মহাকাল মন্দিরে,চারিদিকে সবুজের সমাহার,নেই শহরের কর্মব্যস্ততা

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ফ্রান্স, ফের জানিয়ে দিলেন ফরাসি বিদেশমন্ত্রী

৭১ বছর বয়সে নেট দুনিয়ার হিরো বনগাঁর আবসরপ্রাপ্ত শিক্ষক, নেটিজেনদের মন জয় ‘গান দাদু’র

সমুদ্রে ডাইভ করার সময় খেলেন কচ্ছপের ‘থাপ্পড়’! ভাইরাল ভিডিও দেখে হেসে লুটোপুটি নেটনাগরিকরা

ইরানে জেলের মধ্যে গুরুতর অসুস্থ নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি, নেওয়া হল হাসপাতালে

একসময় ছিলেন NDA-র শিক্ষক, এখন মন্দিরে দিনযাপন! সময় বদলের নির্মম গল্প ভাইরাল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ