‘মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিলাম না’, ৫৩ বছর বাদে ডিগবাজি জামায়াত ইসলামীর আমীরের  

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ‘আজি এ কী কথা শুনি, মন্থরার মুখে!’ একাত্তরে মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনার দোসর ছিল জামায়াত ‌ইসলামী তা সর্বজনবিদিত। একাত্তরের মুক্তিযুদ্ধের সময় ‘আল শামস’, ‘আল-বদর’, ‘রাজাকার’ –এর মতো ভাড়াটে খুনি ও ধর্ষক বাহিনী গড়ে বাংলাদেশের মুক্তিকামী মানুষের উপরে নারকীয় নির্যাতন চালিয়েছিল জামায়াত ইসলামীর সন্ত্রাসীরা। যুদ্ধাপরাধের দায় শেখ হাসিনা জমানায় ফাঁসিও হয়েছিল গোলাম আযম, মতিউর রহমান নিজামী, আবদুল কাদের মোল্লার মতো জামায়াতের শীর্ষ নেতাদের। অথচ স্বাধীনতার ৫৩ বছর বাদে ডিগবাজি খেয়ে বাংলাদেশ মুক্তিযুদ্ধের বিরোধিতার কথা অস্বীকার করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর শীর্ষ নেতা তথা আমীর শফিকুর রহমান। তিনি দাবি করেছেন, ‘মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না জামায়াত ইসলামী। শুধু ভারতের সহযোগিতায় স্বাধীনতা পেলে কতটা সুফল পাওয়া যাবে, তা নিয়ে শঙ্কায় ছিলেন দলের নেতারা।’ জামায়াত আমীরের এমন ডিগবাজি নিয়ে হাসাহাসি শুরু করে দিয়েছেন নেটা নাগরিকরা। অনেকেই বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

জামায়াত ইসলামী বরাবরই কট্টর ধর্মান্ধ দল হিসাবে পরিচিত। স্বাধীন বাংলাদেশে গত ৫৩ বছর ধরে হিন্দুদের উপরে চলা নির্যাতনের নেতৃত্বদানকারী। শুধু তাই নয়, পাকিস্তানকে ভেঙে দু’টুকরো করার জন্য ভারতে নাশকতামূলক কাজকর্মও চালিয়ে চালানোর অভিযোগ উঠেছে। কিন্তু ৫ অগস্ট রাজনৈতিক পালাবদলের পরেই বিড়াল তপস্বী সাজার চেষ্টা চালাচ্ছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর শীর্ষ নেতা তথা আমীর শফিকুর রহমান। হিন্দুপ্রেমী সাজার চেষ্টাও চলছে।

এবার মুক্তিযুদ্ধের সময় দলের বিতর্কিত ভূমিকা আড়াল করার চেষ্টায় কোমর কষে ঝাঁপিয়েছেন জামায়াতের শীর্ষ নেতা। কুখ্যাত ব্যবসায়ী এ কে আজাদের মালিকানাধীন বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষা‍ৎকারে মুক্তিযুদ্ধের সময় পাক খান সেনাদের দোসর হয়ে আবির্ভূত হওয়ার কথা বেমালুম ভুলে গিয়ে শফিকুর রহমান দাবি করেছেন, ‘আমারা স্বাধীনতার বিরুদ্ধে ছিলাম না। আমরা আশঙ্কা করেছিলাম, ভারতের সহযোগিতায় যদি দেশ স্বাধীন হয় তাহলে স্বাধীনতার সুফল পাওয়া যাবে না। এরপরেও এটা সঠিক যে- জামায়াত চেয়েছিল এক পাকিস্তান। কিন্তু পরবর্তীতে পাকিস্তানের শাসকগোষ্ঠী তাদের নিপীড়ন, নির্যাতন, খুন এবং বিভিন্ন ধরণের অপকর্মের কারণে সারা জাতি ফুসে উঠেছিল, মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল। সেই মুক্তিযুদ্ধ হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। এরপর স্বাধীন বাংলাদেশকে আমরা আমাদের প্রাণ (কলিজা) দিয়ে ভালবেসে স্বীকার (কবুল) করে নিয়েছি।’ মুক্তিযুদ্ধের সময় জামায়াতের ভূমিকা বিচার করার ভার অবশ্য নব্য ‘বাঙ্গিস্তানের’ বাসিন্দাদের উপরেই ছেড়ে দিয়েছেন তিনি।

বাংলাদেশের রাজনীতি থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবের দলকে মুছে দিতে আদা-জল খেয়ে নেমেছে মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তুলেছে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ঠ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। যদিও বিএনপি ইতিমধ্যেই আওয়ামী লীগকে নিষিদ্ধের বিরোধিতা করেছে। শেখ হাসিনার দলকে নিষিদ্ধ করার বিষয়ে আপত্তি জানিয়েছেন জামায়াতের আমীর। তাঁর কথায়, ‘নিষিদ্ধের রাজনীতি আমাদের সমর্থনের বিষয় না। এটি জনগণের আকাঙ্ক্ষার বিষয়। অতীত কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, সেটি জনগণই ঠিক করবে। যদিও আওয়ামী লীগ যখনই ক্ষমতায় যায় তখন তাদের নিষিদ্ধের ঘোর পেয়ে বসে।’

 

‘স্কুলে হিন্দি বলার জন্যে চপ্পল দিয়ে পিটিয়েছিল মা’, শৈশবের দিনগুলির স্মরণে ববি দেওল

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ফের সিআইডি টিম

রণবীরকে ‘নিষিদ্ধ’, FWICE-এর সিদ্ধান্তের বিরোধিতা করে আদালতে প্রযোজক টিপি আগরওয়াল

বিনা টিকিটে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখতে পারবেন ১৪ হাজার দর্শক

দক্ষিণের ৯ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, জেনে নিন কখন কোথায় হবে দুর্যোগ…

তৃণমূলের দলীয় কার্যালয়ে এবার গেরুয়া পতাকা, স্বেচ্ছায় চাবি বিজেপির হাতে তুলে দিলেন কর্মীরা

‘সারাদিন ভাবতাম আমার দ্বারা কিছু হবে না’, তবে কী জাতীয় পুরস্কারই বদলে দিল দিব্যার জীবন?

বাবার রেখে যাওয়া কাজ সম্পূর্ণ করতে চান, মন্ত্রী পদে শপথ নিয়ে জানালেন সুমনা

বাংলাদেশ মুক্তিযুদ্ধের অন্যতম সেনানি তোফায়েল আহমেদ আর নেই

‘তৃণমূলের দুই বিধায়কের অভিযোগের ভিত্তিতেই সই জাল কাণ্ডের তদন্ত হচ্ছে’, বললেন মুখ্যমন্ত্রী

লুধিয়ানার কারখানায় বিষাক্ত গ্যাস লিক, নিহত ৩

হাকিমপুর চেক পোস্টে ৫০ জন অনুপ্রবেশকারী দেশে ফেরার অপেক্ষায়

চাকদহে অনলাইন বেটিং চক্রের পর্দাফাঁস, পুলিশের জালে ৯ অভিযুক্ত

তারেকের মন্ত্রিসভা ছাড়লেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান