চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স কবে আসছে? শারীরিক অবস্থা নিয়ে চর্চা তুঙ্গে

আন্তর্জাতিক ডেস্ক : দুই সপ্তাহের বেশি সময় ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য তাঁকে লন্ডনে নিয়ে যাওয়ার কথা। খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য যে অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে সেটি মঙ্গলবার সকালে ঢাকায় আসবে বলে জানা যাচ্ছে।

সূত্রের খবর, গত শুক্রবার সকালে প্রাক্তন প্রধানমন্ত্রীকে লন্ডনে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু বিমানে যান্ত্রিক ত্রুটির কারণে কাতার আমিরের অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছতে পারেনি। ফলে পিছিয়ে গিয়েছে তাঁর লন্ডন যাত্রা। এবার শোনা যাচ্ছে, মঙ্গলবার সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার অ্যাম্বুলেন্সটি নামার অনুমতি পেয়েছে। তবে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপরে নির্ভর করবে তাঁকে কখন নিয়ে যাওয়া হবে। তাঁর ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের পরিস্থিতি দেখে তাঁকে নিয়ে যাওয়া হবে।

সূত্রের খবর, খালেদা জিয়ার জন্য আনা এয়ার অ্যাম্বুলেন্সটি জার্মানভিত্তিক এয়ারলাইন্স এফএআই এভিয়েশন গ্রুপের। মঙ্গলবার সকাল ৮.২০ মিনিট নাগাদ বিমানবন্দরে এয়ার অ্যাম্বুলেন্সটি নামবে। তবে রাতের মধ্যে সেটি খালেদা জিয়াকে নিয়ে যাবে কিনা সবটাই তাঁর শারীরিক অবস্থার ওপর নির্ভর করবে।

গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। বিশেষজ্ঞদের নিয়ে মেডিক্যাল বোর্ড গঠন করে চলছে চিকিৎসা। এদিকে মাকে লন্ডনে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর ইচ্ছা প্রকাশ করেছেন খালেদা পুত্র তারেক রহমান। তাই লন্ডন থেকে এসেছেন পুত্রবধূ জুবেইদা রহমান। কিন্তু বাংলাদেশ থেকে লন্ডন যাওয়ার যে দীর্ঘ ধকল তা খালেদা জিয়ার শরীর নিতে পারবে কিনা তা এখনো বোঝা যাচ্ছে না। সেই জন্য এই বিষয়ে সিদ্ধার্থ গৃহীত হয়নি।

 

Published by:

Share Link:

More Releted News:

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ