একাত্তরে গণহত্যা-গণধর্ষণের জন্য ক্ষমা চাইতে রাজি জামায়াতের আমীর, তবে দিলেন শর্ত

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: একেই বলে বিলম্বিত বোধোদয়। একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ‘আল-বদর’, ‘আল-শামস’ ও রাজাকার বাহিনী গঠন করে পাক সেনাদের সাহায্য করেছিলেন জামায়াত ইসলামীর নেতা ও কর্মীরা। লক্ষ-লক্ষ বাঙালিকে খুন করে রক্তে নিজেদের হাত লাল করেছিল রাজাকার বাহিনী। রেহাই পায়নি হিন্দু-মুসলিম মহিলারাও। গণধর্ষণ করে খুন করা হয়েছিল কয়েক হাজার মহিলাকে। স্বাধীনতার ৫৩ বছর বাদে আচমকাই বোধোদয় হয়েছে জামায়াত ইসলামীর আমীর শফিকুর রহমানের। একাত্তরের মুক্তিযুদ্ধের সময় গণধর্ষণ-গণহত্যা সহ নানা কুকর্মের জন্য জাতির কাছে ক্ষমা প্রার্থনা করতে রাজি আছেন বলে জানিয়েছেন। তবে ওই ক্ষমা প্রার্থনার জন্য শর্তও চাপিয়েছেন।

এক জাতীয় দৈনিক সংবাদপত্রকে সাক্ষা‍ৎকার দিয়েছেন বাংলাদেশের শীর্ষ মৌলবাদী দল জামায়াত ইসলামীর প্রধান শফিকুর রহমান। ওই সাক্ষা‍ৎকারে তিনি বলেছেন, ‘আমি পরিষ্কারভাবে বলতে চাই, ওই সময়ের আমি সাক্ষী থাকি আর না থাকি, এটা জামায়াতে ইসলামী নয়।  যদি সন্দেহাতীতভাবে এ ধরনের কোনও ভুল বা অপরাধ প্রমাণিত হয়, আমি দায়িত্ব নিয়ে ক্ষমা চাইব জাতির কাছে। আমার কোনও কুণ্ঠা নেই। কিন্তু কোনও গোঁজামিল বা মিথ্যা চাপিয়ে দেওয়া হবে, আমি মিথ্যাকে সত্য বলব, এটা আমার পক্ষে সম্ভব নয়।’ মুক্তিযুদ্ধের সময়ে যে তাঁরা স্বাধীন বাংলাদেশ চাননি তা স্বীকার করে নিয়ে জামায়াতের আমীর বলেন, ‘এটা অস্বীকার করার জায়গা নেই, জামায়াত ইসলামী ‘এক পাকিস্তানের’ পক্ষে ছিল। সেই সময়ে দলের কেউ কেউ ব্যক্তিগতভাবে অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত থাকতে পারেন। তবে এর জন্য সাংগঠনিকভাবে জামায়াতকে দায়ী করা যাবে না।’

মুক্তিযুদ্ধের ইতিহাস বলছে , ১৯৭১ সালে রাজাকার, আল বদর, আল শামসের মতো নরঘাতক বাহিনী সংগঠিত করেছিল জামায়াত ইসলামী এবং দলের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির। ঐতিহাসিক ওই সব নথির প্রসঙ্গ উল্লেখ করা হলে শফিকুর বলেন, ‘একটা কথা প্রচলিত, ইতিহাস সব সময় বিজয়ীর পক্ষে। পূর্ব পাকিস্তানে তখন যারা ছিল, যারা ভাল মনে করেছে, সরকারের ডাকে সাড়া দিয়েছে। এটাকে দলের দায়বদ্ধতা বলা যাবে না। এটা ব্যক্তির দায়বদ্ধতা। তবে হ্যাঁ, বাংলাদেশ জামায়াতে ইসলামী বা পূর্ব পাকিস্তান জামায়াত ইসলামী যদি আনুষ্ঠানিক প্রস্তাব নিয়ে মুক্তিযুদ্ধ বিরোধী সংগঠন গড়ে তুলেছে এমন প্রমাণ কেউ হাজির করতে পারে, তাহলে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইব।’

‘স্কুলে হিন্দি বলার জন্যে চপ্পল দিয়ে পিটিয়েছিল মা’, শৈশবের দিনগুলির স্মরণে ববি দেওল

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ফের সিআইডি টিম

রণবীরকে ‘নিষিদ্ধ’, FWICE-এর সিদ্ধান্তের বিরোধিতা করে আদালতে প্রযোজক টিপি আগরওয়াল

বিনা টিকিটে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখতে পারবেন ১৪ হাজার দর্শক

দক্ষিণের ৯ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, জেনে নিন কখন কোথায় হবে দুর্যোগ…

তৃণমূলের দলীয় কার্যালয়ে এবার গেরুয়া পতাকা, স্বেচ্ছায় চাবি বিজেপির হাতে তুলে দিলেন কর্মীরা

‘সারাদিন ভাবতাম আমার দ্বারা কিছু হবে না’, তবে কী জাতীয় পুরস্কারই বদলে দিল দিব্যার জীবন?

বাবার রেখে যাওয়া কাজ সম্পূর্ণ করতে চান, মন্ত্রী পদে শপথ নিয়ে জানালেন সুমনা

বাংলাদেশ মুক্তিযুদ্ধের অন্যতম সেনানি তোফায়েল আহমেদ আর নেই

‘তৃণমূলের দুই বিধায়কের অভিযোগের ভিত্তিতেই সই জাল কাণ্ডের তদন্ত হচ্ছে’, বললেন মুখ্যমন্ত্রী

লুধিয়ানার কারখানায় বিষাক্ত গ্যাস লিক, নিহত ৩

হাকিমপুর চেক পোস্টে ৫০ জন অনুপ্রবেশকারী দেশে ফেরার অপেক্ষায়

চাকদহে অনলাইন বেটিং চক্রের পর্দাফাঁস, পুলিশের জালে ৯ অভিযুক্ত

তারেকের মন্ত্রিসভা ছাড়লেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান