আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নতুন জঙ্গি সংগঠনে নাম লেখাচ্ছেন মহিলারা, উদ্বিগ্ন বাংলাদেশের গোয়েন্দারা

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশে রাজনৈতিক অস্থিরতার সুযোগে নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে জঙ্গিরা। বিশেষ করে নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’ প্রশাসনের মাথাব্যথার কারণ সবচেয়ে উদ্বেগের হল, ওই জঙ্গি সংগঠনে নাম লিখিয়েছেন মহিলারাও। সংগঠনের সদস্য সংগ্রহ, অর্থ জোগাড় সহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন ওই মহিলারা। আর এই বিস্ফোরক তথ্য পাওয়ার পরেই বাংলাদেশের গোয়েন্দাদের রাতের ঘুম উবে গিয়েছে।

গত মাস খানেক ধরেই নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)। ধারাবাহিক অভিযানে শীর্ষ পর্যায়ের নেতাসহ ২৯ জন জঙ্গিকে গ্রেফতার করেছেন র‍্যাবের গোয়েন্দারা। আর ধৃতদের জেরা করেই মহিলাদের সম্পৃক্ততার কথা জানতে পেরেছেন তাঁরা। প্রাথমিকভাবে ছয় জন মহিলার খোঁজ পাওয়া গিয়েছে। সংগঠনে নতুন সদস্য সংগ্রহ, অর্থ যোগান এবং তথাকথিত হিজরতে থাকা পুরুষ জঙ্গিদের পরিবারকে সহযোগিতার কাজ করছে এই নারী জঙ্গিরা।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সাংবাদিকদের জানিয়েছেন, ‘প্রাথমিকভাবে পাঁচ থেকে ছয়জন মহিলা জঙ্গির সম্পর্কে হদিশ মিলেছে। তবে সংখ্যাটি বেশি হতে পারে। তবে যে সমস্ত মহিলা জঙ্গি সংগঠনটিতে নাম লিখিয়েছেন তারা সামরিক প্রশিক্ষণ নিয়েছেন, এমন কোনও তথ্য পাওয়া যায়নি।’ তবে এমন তথ্যে বিস্মিত বাংলাদেশের গোয়েন্দারা। প্রাক্তন গোয়েন্দা আধিকারিকদের মতে, ‘জঙ্গি সংগঠনে মহিলাদের যোগ দেওয়া যথেষ্টই অশনিসঙ্কেত। অতীতে জঙ্গি কার্যকলাপে মহিলাদের তেমন যোগাযোগ খুঁজে পাওয়া যায়নি।’

Published by:

Share Link:

More Releted News:

জেল খাটতে কেমন লাগে? কৌতুহল থেকে ১১ বছরের নাবালককে খুন ৬ কিশোরের

বাংলাদেশে জঙ্গলরাজ, তারেক জমানার আড়াই মাসে ৪৬৪টি খুন ও ৬৬৬টি ধর্ষণ

বাংলাদেশে ‘জঙ্গি’ আছে? স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘নেই’, উল্টোসুর তারেকের তথ্য উপদেষ্টার

জঙ্গি হামলার আশঙ্কা , ঢাকা সহ বাংলাদেশের ৮ বিমানবন্দরে কড়া সতর্কতা

বাংলাদেশে একই দিনে সাত জেলায় বজ্রাঘাতে ১৩ জনের মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, হিন্দু শিক্ষককে গ্রেফতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ