চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হাজার কোটি টাকার দুর্নীতিতে জড়িত, রাতারাতি নতুন সংবাদপত্র চালু করলেন ইউনূসের প্রেস সচিব

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কেউ তাকে ডাকেন জঙ্গি শফিক বলে। কেউ আবার ডাকেন ডাস্টবিন শফিক বলে। মোল্লা মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব হিসাবে দায়িত্ব পালন করা হিযবুত জঙ্গি শফিকুল আলমের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে কয়েক হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এবার অন্তর্বর্তী সরকারের প্রেস সচিবের চাকরি চলে যেতেই দুর্নীতি বাবদ আয় করা টাকা দিয়ে নতুন সংবাদপত্র খুললেন জঙ্গি শফিক। ‘ডেইলি ওয়াদা’ নামে ওই দৈনিক সংবাদপত্রটি মূলত জামায়াতে ইসলামী ও মুক্তিযুদ্ধ বিরোধীদের মুখপত্র হিসাবেই দায়িত্ব পালন করবে। শুধু শফিক নন, ওই সংবাদপত্রে নির্বাহী সম্পাদক হিসাবে যোগ দিয়েছেন ইউনূসের উপ প্রেসসচিব তথা জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের শীর্ষ নেতা আবুল কালাম মজুমদার।

২০২৪ সালের ৫ অগস্ট সেনা অভ্যুত্থানের মুখে ত‍ৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি পালিয়ে যাওয়ার পরে ৮ অগস্ট পাকিস্তানি রাজাকার মোল্লা ইউনূসের নেতৃত্বে গঠিত হয় তদারকি সরকার। খোদ ইউনূসের প্রেস সচিব পদে দায়িত্ব পান রাজাকার সন্তান তথা হিযবুত তাহরীর শীর্ষ নেতা শফিকুল আলম। তার সঙ্গে উপ প্রেস সচিব হিসাবে দায়িত্ব পান আনসারুল্লাহ বাংলা টিমের পৃষ্ঠপোষক আবুল কালাম মজুমদার ও ইউনূসের ভাইপো অপূর্ব জাহাঙ্গীর। মূলত গত ১৮ মাস ধরে বাংলাদেশের সংবাদমাধ্যম থেকে মুক্তিযুদ্ধ সমর্থক সাংবাদিকদের বরখাস্ত করার পাশাপাশি টিভি ও অনলাইন সংবাদমাধ্যমের লাইসেন্স দেওয়ার মাধ্যমে কয়েকশো কোটি টাকা কামিয়েছেন তিন জন। শুধু তাই নয়, বিভিন্ন জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপারের নিয়োগ করার ক্ষেত্রেও শয়ে শয়ে কোটি টাকা কাটমানি খাওয়ার অভিযোগ উঠেছে। শুধুমাত্র গাজীপুর পুরসভার প্রশাসক হিসাবে এক আমলাকে নিয়োগ করতে গিয়েই ৩০ কোটি টাকা নেওয়ার অভিযোগ রয়েছে জঙ্গি শফিকের বিরুদ্ধে।

অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হওয়ার পরেই গ্রেফতারির ভয়ে দুর্নীতি বাবদ আয় করা টাকা দিয়ে ‘ডেইলি ওয়াদা’ নামে একটি ইংরেজি সংবাদপত্র চালু করেছেন জঙ্গি শফিক। আজ বুধবার নিজের ফেসবুক পেজে ওই সংবাদপত্রের সম্পাদক হিসাবে নিজেকে ঘোষণাও করেছেন। নির্বাহী সম্পাদকের দায়িত্ব পেয়েছেন শফিকের অপকর্মের স্যাঙাত আবুল কালাম মজুমদার। সংবাদপত্র চালানোর জন্য যে বিপুল টাকার দরকার, তা কে জোগাচ্ছেন জানতে চাওয়া হলে কোনও কিছু বলতে চাননি জঙ্গি শফিক।

Published by:

Share Link:

More Releted News:

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

তারেকের জমানায় মবের মুল্লুক, কুষ্টিয়ায় হামলা চালিয়ে পীরকে পিটিয়ে হত্যা মৌলবাদীদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ