চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

এক বছরে ১২ দেশ ভ্রমণ, বিদেশ সফরে মোদিকে টক্কর ইউনূসের

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কুর্সিতে বসার পরে বিদেশ সফরে পূর্বসূরিদের টেক্কা দিয়ে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কথায়-কথায় বিদেশ ভ্রমণ করে বিরোধীদের নিশানায় পড়েছেন। গত ১১ বছরে ১৫১টি দেশ ভ্রমণ করেছেন এবং ৭২টি দেশ সফর করেছেন। তার মধ্যে ১০ বারই গিয়েছেন আমেরিকায়। বিদেশ ভ্রমণে মোদিকে টক্কর দিচ্ছেন বাংলাদেশের তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূস। ক্ষমতায় আসীন হওয়ার পরে গত ১ বছরে ১২ দেশে ঘুরতে গিয়েছেন তিনি। শুরু করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র দিয়ে। সর্বশেষ সফরে গিয়েছেন মালয়েশিয়া।

গত বছরের ৫ অগস্ট সেনা অভ্যুত্থানের জেরে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন ত‍ৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর তিন দিন বাদে ৮ অগস্ট তদারকি সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব নেন মোল্লা মুহাম্মদ ইউনূস। আর ওই দায়িত্ব নেওয়ার পরেই মোদিকে অনুসরণ করে বিদেশ সফরে ঘুরতে শুরু করেন। ২০২৪ সালের ২৩-২৮ সেপ্টেম্বর রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে যান। আমেরিকা সফর থেকে ফিরে আসার পরে দুই মাসের মধ্যে ফের ব্যাগপত্তর গুছিয়ে বিদেশে যান তিনি। আজারবাইজানের রাজধানী বাকুতে গত বছর ১১-২২ নভেম্বর রাষ্ট্রপুঞ্জের জলবায়ু পরিবর্তন সম্মেলনে অংশ নেন। এর পর মিশরের কায়রোতে গত বছর ১৮-২০ ডিসেম্বর ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দেন। ওই সম্মেলনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি।

চলতি বছরের ২১ থেকে ২৫ জানুয়ারি সুই‍ৎজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে যোগ দিয়েছিলেন ইউনূস। এর পর সংযুক্ত আরব আমিরশাহির দুবাইয়ে ১৩-১৪ ফেব্রুয়ারি ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দেন। পরের মাসে ফের বিদেশ সফরে যান। ২৬-৩০ মার্চ চিনের হাইনান প্রদেশ এবং রাজধানী বেইজিং সফর করেন ইউনূস। ওই সফরেই চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। চিন সফর থেকে ফিরে আসার কয়েকদিন বাদে ৩- ৪ এপ্রিল বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দেন। ২১- ২৫ এপ্রিল কাতারের রাজধানী দোহায় আর্থনা সম্মেলনে যোগ দেন। কাতার থেকে সোজা চলে যান ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে। জাপানের টোকিওতে ২৮ মে থেকে ১ জুন ৩০ তম নিক্কেই ফোরাম ফিউচার অফ এশিয়া সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে যোগ দেন ইউনূস। এর পর জুনেই যান লন্ডনে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের উদ্দেশেই লন্ডন সফর ছিল তাঁর। বর্তমানে রয়েছেন মালয়েশিয়া সফরে।

Published by:

Share Link:

More Releted News:

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ