শরীরে এই ১৩ টি লক্ষণ দেখা দিলে আজ থেকেই সতর্ক হন

Share:

নিজস্ব প্রতিনিধি: আপাতদৃষ্টিতে শরীর ঠিকই আছে। কিন্তু অজান্তেই ক্ষতিগ্রস্থ হচ্ছে লিভার! চোখ হলুদ হওয়া, অকারণে ক্লান্তি, পেট ফুলে যাওয়ার মতো সাধারণ উপসর্গও হতে পারে প্রাণঘাতী লিভার রোগের সতর্কবার্তা। তাই সময় থাকতে সচেতন হওয়াই সুস্থ জীবনের সবচেয়ে বড় চাবিকাঠি। মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হল লিভার। খাবার হজমে সহায়তা করা, শরীর থেকে বিষাক্ত বর্জ্য অপসারণ, শক্তি সঞ্চয় এবং নানা রাসায়নিক প্রক্রিয়া নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ কাজ করে এই অঙ্গটি। তাই লিভারের সামান্য সমস্যাও পুরো শরীরের ওপর বড় প্রভাব ফেলতে পারে।

লিভারের সাধারণ রোগগুলোর মধ্যে রয়েছে ভাইরাল হেপাটাইটিস, ফ্যাটি লিভার, সিরোসিস এবং লিভার ক্যানসার। হেপাটাইটিস এ, বি ও সি ভাইরাল লিভারে প্রদাহ সৃষ্টি করে। অন্যদিকে অতিরিক্ত ওজন, তৈলাক্ত খাবার, অনিয়ন্ত্রিত জীবনযাপন এবং অতিরিক্ত মদ্যপান ফ্যাটি লিভারের ঝুঁকি বাড়ায়। দীর্ঘদিন অবহেলায় লিভারে স্থায়ী ক্ষত তৈরি হয়ে সিরোসিস পর্যন্ত হতে পারে।

আরও পড়ুন: রবিবার ছুটির দিনে বানিয়ে নিন চিরন্তন ‘দই বেগুন’, রইল রেসিপি

লিভারের সমস্যার যেসব লক্ষণ কখনও অবহেলা করা উচিত নয়-

১. চোখ ও ত্বক হলুদ হয়ে যাওয়া

২. পেটব্যথা বা পেট ফুলে যাওয়া

৩. সহজে কালশিটে পড়া

৪. ত্বকে চুলকানি

৫. পা ও গোড়ালি ফুলে যাওয়া

৬. অকারণে ওজন কমে যাওয়া

৭. ক্ষুধামন্দা

৮. বমি বমি ভাব বা বমি

৯. অতিরিক্ত ক্লান্তি

১০. ফ্যাকাশে রঙের পায়খানা

১১. রক্তচাপ কমে যাওয়া

১২. বিভ্রান্তি বা ভারসাম্য হারানো

১৩. হাত কাঁপা

চিকিৎসকেরা লিভারের সমস্যা শনাক্ত করতে রক্ত পরীক্ষা, আলট্রাসোনোগ্রাফি, সিটি স্ক্যান, এমআরআই বা বায়োপসির পরামর্শ দিতে পারেন।

লিভার সুস্থ রাখতে যা করবেন—

১. স্বাস্থ্যকর খাবার খান

২. নিয়মিত ব্যায়াম করুন

৩. ওজন নিয়ন্ত্রণে রাখুন

৪. ধূমপান, মাদক ও অতিরিক্ত মদ্যপান এড়িয়ে চলুন

৫. চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ গ্রহণ করবেন না

৬. নিরাপদ যৌন সম্পর্ক বজায় রাখুন

৭. হেপাটাইটিস বি-এর টিকা নিন

বিশেষজ্ঞদের মতে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সচেতন জীবনযাপনই পারে এই রোগের হাত থেকে আপনাকে রক্ষা করতে।

‘শেষ ম্যাচ…সারা জীবনের জন্য’, বিদায়ী ম্যাচে বিশেষ জার্সিতে মাঠে নামবেন মেসি 

নিরামিষে কি খাবেন ভাবছেন? বানিয়ে ফেলুন পনির পাতুরি, রইল রেসিপি

সামান্য লুডু খেলা নিয়ে বচসা, রাগে কোদাল দিয়ে বৃদ্ধের ঘাড়ে কোপ, গ্রেফতার প্রতিবেশী

নিরামিষের পদ খুঁজছেন? রান্না করুন সাবেকি কায়দার লাউ শাকের চচ্চড়ি

Asian Games 2026: স্মৃতি-শেফালির চওড়া ব্যাটে ভর করে শ্রীলঙ্কাকে ২১৭ রানের টার্গেট দিল ভারত

মালদহে বিজেপি প্রার্থী ও পরিবারের উপর হামলার অভিযোগ! আহত ৬, কাঠগড়ায় তৃণমূল নেতা

পুজোর মধ্যেই ভোটের বাদ্যি, ষষ্ঠীর দিনেই কোয়েলের ছেড়ে দেওয়া রাজ্যসভা আসনে নির্বাচন

হার্ট অ্যাটাকের সময় বাড়িতে একা? নিজেকে সামলাতে মাথায় রাখুন এই ৪ পদ্ধতি

প্রথমবার কোচবিহারে শুভেন্দু, জলদাপাড়ায় নামকরণ করবেন দুই হস্তীশাবকের

নিম্নচাপের জেরে সকাল থেকেই বৃষ্টি, আরও বাড়বে দাপট! রাজ্যের কোন কোন জেলায় ভারী বর্ষণ?

টাইফুন ‘দুজুয়ান’-এর তাণ্ডবে বিপর্যস্ত জাপান! ভূমিধসে মৃত ২, নিখোঁজ একাধিক

গনেশ উৎসব চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা! ফুটন্ত সম্বরের পাত্রে পড়ে মৃত্যু মহিলার

বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পর গুহাতেই সংসার! সন্তানদের নিয়ে ‘পাতালঘরে’ ফিলিস্তিনি পরিবার

বিয়েবাড়ি থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, কুলুতে খাদে গাড়ি পড়ে মৃত ৪