থাইরয়েডের ৫টি প্রাথমিক লক্ষণ, অবহেলা করলেই বড় বিপদ!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সারা বিশ্বে দিন দিন থাইরয়েড আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে! মানুষের গলার কাছে প্রজাপতির মতো আকৃতির একটি গ্রন্থি হল থাইরয়েড, যা শরীরের মেটাবলিজম বা বিপাকক্রিয়া নিয়ন্ত্রণ করে। যখন থাইরয়েড গ্রন্থি প্রয়োজনের চেয়ে বেশি হরমোন তৈরি করে, সেই অবস্থাকে বলে হাইপারথাইরয়েডিজম। আর প্রয়োজনের চেয়ে কম হরমোন তৈরি হলে তাকে বলে হাইপোথাইরয়েডিজম। চিকিৎসকদের মতে, থাইরয়েড গ্রন্থির কার্যকারিতা পরিবর্তনে শরীর প্রাথমিক কিছু সঙ্কেত বা সিগন্যাল দেয়। সাধারণত এই ৫টি লক্ষণ দেখা দিলে তা কখনই অবহেলা করা উচিত নয়:

তিরিক্ত ঠান্ডা লাগা

শরীরের তাপমাত্রা সব সময় ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকলে তা আন্ডারঅ্যাক্টিভ থাইরয়েডের লক্ষণ হতে পারে। থাইরয়েডের কারণে কোষের স্তরে তাপ ও শক্তি উৎপাদনের ক্ষমতা কমে যায়, ফলে রোগীদের অন্যদের তুলনায় বেশি ঠান্ডা লাগে।

কোলেস্টেরলের মাত্রার তারতম্য

থাইরয়েডের কার্যকারিতা কমে গেলে (হাইপোথাইরয়েডিজম) রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়। আবার থাইরয়েড অতিরিক্ত সক্রিয় হলে (হাইপারথাইরয়েডিজম) কোলেস্টেরলের মাত্রা কমে যেতে পারে।

নখ দুর্বল হয়ে ভেঙে যাওয়া

শরীরে T3 এবং T4 হরমোনের পরিমাণ কমে গেলে কেরাটিন উৎপাদন হ্রাস পায়। এর ফলে নখ অতিরিক্ত দুর্বল হয়ে পড়ে এবং খুব সহজেই ভেঙে যায়।

তীব্র চুল পড়া ও শুষ্ক ত্বক

থাইরয়েড হরমোনের অভাবে ত্বক মোটা ও শুষ্ক হয়ে যায়। এছাড়া হাইপারথাইরয়েডিজমের কারণে মারাত্মকভাবে চুল ঝরতে শুরু করে এবং ত্বক পাতলা ও দুর্বল হয়ে পড়ে।

অস্বাভাবিক ক্লান্তি ও ওজন পরিবর্তন

থাইরয়েড হরমোনের ভারসাম্যহীনতা শরীরের সামগ্রিক শক্তি ও ওজনের ওপর সরাসরি প্রভাব ফেলে।বয়স্ক মহিলাদের মধ্যে সাধারণত হাইপোথাইরয়েডিজমের সমস্যা বেশি দেখা যায়।শরীরে আয়োডিনের অভাব বা পিটুইটারি গ্রন্থির সমস্যার কারণেও এই রোগ হতে পারে। চিকিৎসকদের মতে, শুরুর দিকেই রোগ নির্ণয় করা গেলে থাইরয়েডের চিকিৎসা ও নিয়ন্ত্রণ অনেকটাই সহজ হয়।

নিরাপত্তাজনিত কারণে লন্ডনে বাতিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের অনুষ্ঠান

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

সাতসকালে ইডির হানা! কলকাতার ৬ জায়গায় চলছে তল্লাশি, কিসের খোঁজে অভিযান?

মাত্র ৪৯ টাকায় আনলিমিটেড ডেটা! দুর্দান্ত রিচার্জ প্ল্যান নিয়ে হাজির Jio

অষ্টমীর অঞ্জলির মাঝে হঠাৎ কেঁপে উঠল প্রতিমা, বাঁকুড়ার পালবাড়ির দুর্গাপুজো ঘিরে আজও রয়েছে রহস্য!

পুজোর ছুটিতে ভিড় এড়াতে চান? ঘুরে আসুন বাঁকুড়ার গঙ্গাজলঘাটি

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল