৫ বছরেই বিমানবালা! এমিরেটসের বিমানে উঠে চক্ষু চড়কগাছ যাত্রীদের

Share:

নিজস্ব প্রতিনিধি: মাত্র ৫ বছর বয়সেই বিমানবালা! যাত্রীদের স্বাগত জানানো থেকে শুরু করে খাবার পরিবেশন সবকিছুই সামলাচ্ছে একরত্তি আয়লা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই একটা ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে এমনই এক মিষ্টি দৃশ্য নজর কেড়েছে লাখো মানুষের। এমিরেটসের ইউনিফর্ম পরে সবকিছুতেই যেন একেবারে পেশাদার বিমানবালার ভূমিকায় দেখা গেল ছোট্ট আয়লাকে। ভাইরাল ভিডিওটির কেন্দ্রবিন্দু এই খুদে মেয়ের নাম আয়লা।

ইন্সটাগ্রামের ‘whataboutniggin’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করা হয়। পোস্টের তথ্য অনুযায়ী, এমিরেটসের ‘কেবিন ক্রু’ হিসেবে এটি ছিল আয়লার দ্বিতীয় অভিজ্ঞতা। সিঙ্গাপুর থেকে দুবাইগামী EK-315 ফ্লাইটে প্রায় পুরো যাত্রাপথ জুড়েই সে কেবিন ক্রুদের সঙ্গে সময় কাটিয়েছে এবং নানা কাজে অংশ নিয়েছে। ভিডিওতে দেখা যায়, বিমানে ওঠার সময় কেবিন ক্রুরা তাকে বিশেষভাবে একটি টুপি ও ব্যাজ পরিয়ে দেন। এরপর ছোট্ট আয়লা হাসিমুখে যাত্রীদের উদ্দেশে ঘোষণা করে, ‘এমিরেটসে আপনাদের স্বাগতম, বিশ্বের সেরা বিমান সংস্থায়।’ শুধু তাই নয়, একটি সার্ভিস ট্রলি ঠেলে যাত্রীদের মাঝে ঘুরে বেড়াতেও দেখা যায় তাকে। তার প্রাণবন্ত উপস্থিতি এবং আত্মবিশ্বাস মুহূর্তেই সবার মন জয় করে নেয়।

 

 

আরও পড়ুন: রাত পোহালেই পরীক্ষা, তার আগে চরম সিদ্ধান্ত নিল NEET পরীক্ষার্থী

এক সাক্ষাৎকারে আয়লার মা জানান, বিমানযাত্রা হলেই তার মেয়ের একটাই ইচ্ছা কেবিন ক্রুদের মতো পোশাক পরে তাদের কাজে সাহায্য করা। এটি সম্পূর্ণ আয়লার নিজের আগ্রহ এবং ভালোবাসা থেকে তৈরি হয়েছে। তিনি আরও বলেন, এমিরেটসের কর্মীরাও তাকে অত্যন্ত স্নেহ করেন। প্রায়ই তার সঙ্গে ছবি তোলেন, গল্প করেন, এমনকি কখনও কখনও হাতে লেখা ছোট ছোট শুভেচ্ছা বার্তাও উপহার দেন। আয়লার সবচেয়ে বড় স্বপ্ন একদিন সত্যিকারের এমিরেটস কেবিন ক্রু হওয়া। বড় হয়ে সে পৃথিবীর নানা প্রান্ত ঘুরতে চায়, নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে চায় এবং তাদের সাহায্য করতে চায়। ভিডিওটি প্রকাশের পর থেকেই নেটিজেনদের প্রশংসায় ভাসছে আয়লা। একজন লিখেছেন, ‘এই আত্মবিশ্বাস যেন কোনোদিন হারিয়ে না যায়।’ আরেকজনের মন্তব্য, ‘পৃথিবীর সবচেয়ে মিষ্টি কেবিন ক্রু।’ কেউ আবার মজা করে লিখেছেন, ‘এত দক্ষতা দেখে মনে হচ্ছে, কয়েক বছরের মধ্যেই সে সুপারভাইজার হয়ে যাবে!’

দিঘা, মন্দারমণিতে সমুদ্রে নামার উপর নিষেধাজ্ঞা, জামাইষষ্ঠীতে প্ল্যান বানচাল পর্যটকদের

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পুশব্যাককে কেন্দ্র করে উত্তপ্ত শুকদেবপুর,সীমান্তে মোতায়েন বিএসএফ

তৃণমূলের গ্রেফতার হওয়া জেলা সভাপতিকে ডিম থেরাপি জনগণের

রাত পোহালেই পরীক্ষা, তার আগে চরম সিদ্ধান্ত নিল NEET পরীক্ষার্থী

দ্রুত জমি ফিরিয়ে দিতে সুরুচি সঙ্ঘকে নোটিস এলআইসি’র

দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব RPF

ভিটেছাড়া তৃণমূল, ভবনের হোর্ডিংও সরালেন বাড়ির মালিক

কবিরাজি থেকে রেলওয়ে কাটলেট, জেনে নিন ভোজনপ্রেমী বাঙালির ঐতিহ্যবাহী সান্ধ্য স্ন্যাকস

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই বড় পদক্ষেপ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গিরের স্ত্রী

৫ বছরেই বিমানবালা! এমিরেটসের বিমানে উঠে চক্ষু চড়কগাছ যাত্রীদের

ভারতীয় শিবিরে জোর ধাক্কা, একদিনের সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক পাণ্ড্য

সই জাল কাণ্ড: শনি সকালে শোভনদেবের বাড়িতে সিআইডি, ষড়যন্ত্র বললেন প্রবীণ বিধায়ক