৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ স্মার্টফোনের বাজারে নতুন ফোন নিয়ে হাজির Realme। Realme 16x 5G এর ভারতে প্রথম সেল আজ, ১৩ অগাস্ট থেকে শুরু হয়েছে। ৭০০০mAh-এর বড় ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে এবং MediaTek Dimensity 6300 প্রসেসরের মতো ফিচার থাকায় ফোনটি মিড-রেঞ্জ সেগমেন্টে এই ফোনটি নজর কেড়েছে।

কোম্পানি এই ফোনটি তিনটি ভ্যারিয়্যান্টে বাজারে এনেছে। রিয়েলমি 16এক্স 5জি ফোনের 4GB + 128GB মডেলের দাম 25,999 টাকা, 6GB + 128GB মডেলের দাম 27,999 টাকা এবং 6GB + 256GB মডেলের দাম 30,999 টাকা। নতুন রিয়েলমি 16এক্স 5জি ফোনটি দুটি রঙের বিকল্পে পাওয়া যাচ্ছে Glory White এবং Endurance Brown। বিশেষ অফারের মধ্যে রয়েছে 2000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস অথবা EMI পেমেন্টে 1000 টাকার ইনস্ট্যান্ট ছাড় পাওয়া যাবে। এছাড়া ‘নো-কস্ট ইএমআই’ সুবিধাও রয়েছে, যার ফলে ফোনের দাম আরও কমে যাবে। ফোনটির অন্যতম বড় আকর্ষণ এর ৭০০০mAh ব্যাটারি। এর সঙ্গে রয়েছে ৪৫W SUPERVOOC ফাস্ট চার্জিং। পাশাপাশি থাকছে Bypass Charging এবং 6.5W Reverse Charging-এর সুবিধা। ফলে দীর্ঘ সময় ফোন ব্যবহার করা এবং প্রয়োজনে অন্য ডিভাইস চার্জ দেওয়ার সুবিধাও মিলবে।

Realme 16x 5G-তে রয়েছে ৬.৮১ ইঞ্চির HD+ LCD ডিসপ্লে, যা সর্বোচ্চ ১৪৪Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। হাই-ব্রাইটনেস মোডে এর পিক ব্রাইটনেস ১২০০ নিটস পর্যন্ত যেতে পারে। পারফরম্যান্সের জন্য ফোনে রয়েছে MediaTek Dimensity 6300চিপসেট। এর সঙ্গে LPDDR4X RAM এবং UFS 2.2 স্টোরেজ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফোনটি Android 16-ভিত্তিক Realme UI 7.0-তে চলে। ফটোগ্রাফির জন্য Realme 16x 5G-তে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ক্যামেরায় Ultra Clarity, Eraser, Glare Remover, Motion Photo এবং Dual-View Video-এর মতো AI-ভিত্তিক ফিচার রয়েছে।সব মিলিয়ে, বড় ব্যাটারি, দ্রুত রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং 5G কানেক্টিভিটির সঙ্গে Realme 16x 5G মিড-রেঞ্জ সেগমেন্টে এমন ব্যবহারকারীদের লক্ষ্য করছে, যারা দীর্ঘ ব্যাটারি ব্যাকআপের পাশাপাশি দৈনন্দিন কাজের জন্য স্মুথ পারফরম্যান্স চান।

ঘর সাজাতে বিপদ ডেকে আনছেন না তো? ক্ষতি এড়াতে আজই সরান এই ৫ গাছ

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay