পরকীয়ার সন্দেহে স্ত্রীকে চেয়ারে বেঁধে জ্যান্ত জ্বালিয়ে দিলেন স্বামী! চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধিঃ স্ত্রীর চরিত্র নিয়ে সন্দেহের জেরে নৃশংস হত্যাকাণ্ড। স্ত্রীকে চেয়ারে বেঁধে গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোেগ উঠল স্বামীর বিরুদ্ধে। মর্মান্তিক এই ঘটনায় মৃত্যু হয়েছে ৩০ বছর বয়সি এক মহিলার। ঘটনার পর নিজের দুই সন্তানকে নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যান অভিযুক্ত স্বামী। 

ঘটনাটি উত্তরপ্রদেশের কনৌজ জেলার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম সোনম। অভিযুক্ত স্বামীর নাম সুখবীর সিং ওরফে মনু। তাঁদের সাত বছরের একটি ছেলে এবং পাঁচ বছরের একটি মেয়ে রয়েছে। প্রায় ১১ বছর আগে তাঁদের বিয়ে হয়েছিল। সুখবীর হরিয়ানার হিসারে একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। প্রায় ১৫ দিন আগে তিনি গ্রামে ফিরেছিলেন। পুলিশের দাবি, স্থানীয় এক যুবকের সঙ্গে স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন সুখবীর। স্ত্রীর মোবাইলে ওই যুবকের সঙ্গে কথা বলতে দেখার পর থেকেই সন্দেহ আরও বাড়ে। এই বিষয় নিয়ে গত দু’দিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল।অভিযোগ, বৃহস্পতিবার স্ত্রীকে একটি চেয়ারে বেঁধে তাঁর গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন সুখবীর। আগুনের শিখা এবং চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। খবর দেওয়া হয় পুলিশ ও দমকল বিভাগে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে বাড়ির ভিতর থেকে সোনমের দেহাবশেষ উদ্ধার করেন দমকলকর্মীরা।


আরও পড়ুনঃ  মৃত্যুর পরেও সঙ্গ পেতে মায়ের কবরের পাশেই নিজের কবর খুঁড়ে রাখল সন্তান

এদিকে, ঘটনার পর থেকেই দুই সন্তানকে নিয়ে পলাতক সুখবীর। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। শুধু পরকীয়ার সন্দেহ নাকি এই নৃশংস ঘটনার পিছেন অন্য কোনও কারণ আছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

প্রাইমারি শিক্ষক নিয়োগে ওবিসি কাঁটা! হাইকোর্টের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি