ভোজ জমে ক্ষীর, বাড়িতে বানিয়ে নিন রেস্তরাঁ স্টাইল চিকেন ডাকবাংলো

Share:

নিজস্ব প্রতিনিধি: মুরগির মাংসের ঐতিহ্যবাহী পদগুলির মধ্যে চিকেন ডাকবাংলো অন্যতম। ব্রিটিশ আমলের ডাকবাংলো বা সরকারি বিশ্রামাগারে অল্প উপকরণ দিয়ে তৈরি এই চিকেন কারিই ধীরে ধীরে বাঙালির রান্নাঘরে জায়গা করে নিয়েছে। আলু, ডিম এবং মশলার সঠিক ভারসাম্যে তৈরি এই পদ গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে।

উপকরণ

১ কেজি মুরগির মাংস, ৩-৪টি আলু, ৪টি সেদ্ধ ডিম, ৩টি পেঁয়াজ কুচি, ১ টেবিল চামচ আদা বাটা, ১ টেবিল চামচ রসুন বাটা, আধা কাপ টক দই, হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ,কাঁচালঙ্কা, সর্ষের তেল, নুন ও সামান্য চিনি।

পদ্ধতি

মুরগির টুকরোগুলির সঙ্গে দই, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, চিনি এবং সামান্য সর্ষের তেল মিশিয়ে অন্তত ৩০ মিনিট রেখে দিন। এতে মাংস আরও নরম ও সুস্বাদু হবে। প্রথমে আলু ও সেদ্ধ ডিমে সামান্য হলুদ ও নুন মেখে তেলে হালকা ভেজে তুলে রাখুন। একই কড়াইয়ে তেজপাতা, দারচিনি ও এলাচ ফোড়ন দিয়ে পেঁয়াজ সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। এরপর আদা-রসুন বাটা দিয়ে কষিয়ে নিন। এবার বাকি শুকনো মশলা, নুন ও সামান্য চিনি দিয়ে মশলা ভালভাবে কষিয়ে ম্যারিনেট করা মুরগি দিয়ে দিন। মাঝারি আঁচে কয়েক মিনিট নাড়াচাড়া করে ভাজুন। তারপর ভাজা আলু যোগ করে ঢেকে রান্না করুন। প্রয়োজনমতো গরম জল দিয়ে ফুটে উঠলে ভাজা ডিম ও কাঁচালঙ্কা দিন। আলু ও মাংস ভালভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত কম আঁচে রান্না করুন। শেষে সামান্য গরম মশলা ছড়িয়ে কয়েক মিনিট ঢেকে রেখে পরিবেশন করুন।

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল