পাহাড়ের কোলে স্বর্গসুখ! অপরূপ কাঞ্চনজঙ্ঘাকে দেখতে ঘুরে আসুন নকদাড়া হেরিটেজ

Share:

নিজস্ব প্রতিনিধি:  ছুটিতে শহরের ব্যস্ততা, যানজট আর চেনা কোলাহল থেকে দূরে হারিয়ে যেতে চান প্রকৃতির কোলে? যেখানে সকাল শুরু হবে পাহাড়ের গায়ে সূর্যের সোনালি আলোয়, জানলার ওপারে থাকবে সবুজ চা-বাগানের হাতছানি, আর মেঘেরা কখনও পাহাড় ছুঁয়ে  চোখের সামনেই খেলবে লুকোচুরি। এমনই এক স্বপ্নের ঠিকানা কালিম্পংয়ের অফবিট পাহাড়ি গ্রাম নকদাড়া। ভিড়ভাট্টার পর্যটনকেন্দ্র থেকে দূরে, পাইন বনের সারি আর সবুজের চাদরে মোড়া এই ছোট্ট লেপচা জনপদ যেন প্রকৃতির নিজস্ব ক্যানভাস। কালিম্পং শহর থেকে প্রায় ২৮ কিলোমিটার দূরে, লাভার কাছাকাছি অবস্থিত নকদাড়ায় মিলবে পাহাড়ের নিস্তব্ধতা, নির্মল পরিবেশ আর নিরিবিলিতে ছুটি কাটানোর অনন্য অভিজ্ঞতা। এবারের পুজোয় ভিড় নয়, বরং প্রকৃতির সঙ্গে একান্তে সময় কাটাতে চাইলে আপনার ভ্রমণতালিকায় থাকতেই পারে এই অচেনা পাহাড়ি ঠিকানা। নকদাড়া হেরিটেজে কয়েকটা দিন কাটিয়ে আসতে পারেন। কীভাবে যাবেন, হোম স্টের ভাড়া কত,  কীভাবে যোগাযোগ করবেন জেনে নিন বিস্তারিত তথ্য-

কীভাবে যাবেন নকদাড়া?

নকদাড়া যাওয়ার জন্য ট্রেনে পৌঁছে যেতে হবে নিউ জলপাইগুড়ি (NJP) অথবা নিউ মাল জংশনে। সেখান থেকে গাড়ি ভাড়া করে পৌঁছে যেতে পারবেন পাহাড়ের এই নিরিবিলি গ্রামে। NJP থেকে গাড়ি রিজার্ভ করে  নকদাড়া পৌঁছতে সময় লাগবে প্রায় সাড়ে তিন ঘণ্টা। শিলিগুড়ি থেকেও গাড়ির ব্যবস্থা করতে পারবেন। নিউ মাল জংশন থেকে গাড়ি রিজার্ভ করে গেলে সময় লাগবে প্রায় আড়াই ঘণ্টা। পাহাড়ি পথে যাত্রার জন্য আবহাওয়া ও রাস্তার পরিস্থিতির উপর নির্ভর করে সময়  কিছুটা কমবেশি হতে পারে।  গাড়ির ধরন, মরশুম, যাত্রীসংখ্যা এবং যাত্রাপথ অনুযায়ী ভাড়া পরিবর্তিত হতে পারে।   

এন জে পি থেকে গাড়ি ভাড়া

বড় গাড়ি প্রায় ৫০০০ টাকা

ছোট গাড়ি  প্রায়  ৪০০০

নিউ মাল জংশন থেকে গাড়ি ভাড়া

বড় গাড়ি  প্রায় ৪০০০ টাকা

ছোট গাড়ি  প্রায় ৩০০০ টাকা

কোথায় থাকবেন

পাহাড়ের কোলে কয়েক দিন শান্তিতে কাটাতে চাইলে থাকতে পারেন ‘নকদাড়া হেরিটেজে’। বোহেমিয়ান গ্রুপের এই হোমস্টে থেকে পাহাড়ের মনোরম দৃশ্য উপভোগ করার সুযোগ রয়েছে। এই হোমস্টের চারটি ঘরে রয়েছে যেগুলির নামও বেশ অভিনব। থাকতে পারবেন সাব্রুম, রাইমাভ্যালী,  জাহ্নবী ও কোপাই এই চার নামের যেকোনও একটিতে। প্রতিটি ঘরের পিছনে রয়েছে আলাদা গল্প, যা  থাকার অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় করে তুলতে পারে। এর মধ্যে সাব্রুম, রাইমাভ্যালী ও জাহ্নবী এই তিন ঘর থেকে আবহাওয়া পরিষ্কার থাকলে চোখে পড়বে শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা। জানলার বাইরে চোখ রাখলেই দেখতে পাবেন পাইন বনের সারি, চারপাশে পাখির ডাক আর পাহাড়ের শান্ত পরিবেশ। দিনের শুরুটা এমন হলে ছুটির আমেজই বদলে যাবে। কাছের মানুষ বা বন্ধুদের সঙ্গে সময় একান্তে কাটাতে পারবেন।   

কীভাবে যোগাযোগ করবেন 

ওয়েব সাইট- http://bohemianretreatss.com/
যোগাযোগ:  ৬২৯১৮৮৪৯৩৩ (62918 84933)

ঘর ভাড়া কত? 

এই  হোমস্টেতে থাকার জন্য জনপ্রতি ভাড়া পড়বে প্রায় ১৫০০ টাকা। সঙ্গে থাকবে চার বেলার খাওয়া-দাওয়া।  

কি কি খাবার পাবেন হোমস্টে তে

পাহাড়ে বেড়াতে গিয়ে স্থানীয় পরিবেশে ঘরোয়া খাবার উপভোগ করার মজাই আলাদা। নকদাড়া হেরিটেজে থাকার পরিকল্পনা করলে খাবারের তালিকাতেও রয়েছে বেশ কিছু পরিচিত পদ।

সকালের জলখাবার

লুচি-সবজি, ম্যাগি অথবা আলুর পরোটা। সঙ্গে থাকবে ডিম সেদ্ধ।

দুপুরের খাবার

ভাত, ডাল, ভাজা, স্থানীয় সবজির তরকারি, ডিমের কারি ও পাঁপড় ভাজা। 

বিকেলের আড্ডা

গরম চায়ের সঙ্গে মুচমুচে পকোড়া। পাহাড়ি পরিবেশে এমন বিকেল উপভোগ করার সুযোগ  সত্যি দুর্দান্ত। 

রাতের খাবার

রুটি অথবা ভাত, ডাল, ভাজা, সবজি এবং চিকেন কষা।

এ ছাড়াও সন্ধ্যায় বন্ধু বা পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য বারবিকিউ ও বনফায়ারের আলাদা ব্যবস্থা করার সুযোগ রয়েছে। প্রতিটি ঘরে থাকবে ইলেকট্রিক কেটলি। তবে খাবারের মেনু, বারবিকিউ ও বনফায়ারের ব্যবস্থা এবং তার জন্য অতিরিক্ত খরচ বুকিংয়ের আগে হোমস্টে কর্তৃপক্ষের কাছ থেকে জেনে নেওয়া ভাল।

নকদাড়া থেকে কোথায় কোথায় ঘুরবেন?

নকদাড়ায় গিয়ে শুধু হোমস্টেতে সময় কাটাবেন এমনটা নয়। আশপাশের বেশ কয়েকটি জায়গা ঘুরে দেখার সুযোগও রয়েছে। প্রকৃতি, পাহাড়ি দৃশ্য, চা-বাগান কিংবা বৌদ্ধ মঠ পছন্দ অনুযায়ী সাজিয়ে নিতে পারেন আপনার ভ্রমণসূচি। হোমস্টে থেকে দশ মিনিট হাঁটা পথে রয়েছে নকদাড়া লেক। এছাড়া গাড়ি করে ঘোরা যেতে পারে ডাবলিং ভিউ পয়েন্ট, জেরঙ ভিউ পয়েন্ট, টিফিন দাড়া ভিউ পয়েন্ট, গুমফাদারা মনেস্ট্রি, সামাবিয়ং টি গার্ডেন, গীতখোলা নদী, লাভা, রিশপ, কাফেরগাঁও।  

জলপথে বড় হামলা! পাকিস্তানি কোস্ট গার্ডের ১৩ সদস্যকে হত্যার দাবি BLA-র

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের চোখরাঙানি,পঞ্চমী-ষষ্ঠীতে ভিজবে কোন কোন জেলা?

কলকাতায় ফের ED-র অভিযান, টালিগঞ্জ, শরৎ বোস রোড-সহ ৮ জায়গায় তল্লাশি

পুজোর আবহে অ্যাকশন মোডে ইডি, সাত সকালে কলকাতার ৮ জায়গায় তল্লাশি

জটিল হচ্ছে পরিস্থিতি! ফের রিয়াধ বিমানবন্দরে হুথিদের হামলায় মৃত ১, আহত ১১ 

আসছে হার্লে-ডেভিডসনের সবচেয়ে সস্তা ক্রুজার বাইক, দাম কত?

ওয়ার্ক ফর্ম হোম করছেন? ফুসফুস বাঁচাতে ঘরের এই ভুলগুলি এড়িয়ে চলুন

শিশুর চোখে বাড়ছে চশমার নির্ভরতা, স্ক্রিন টাইম কি সত্যিই দায়ী ?

ব্যাটে-বলে দাপট দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজকে বধ করল টিম ইন্ডিয়া

সৌদির রিয়াধ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা হুথির, ভারতীয়-সহ ১৩ জন নিহত

অভিষেকের রেকর্ড গড়ার দিনে ক্যারিবীয়দের ২২৪ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার