নতুন রূপে ফিরল ‘টাইটানিক’, জ্যাক-রোজের প্রেম কি অবশেষে পূর্ণতা পেল? দেখুন ভাইরাল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ২৫ বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও টাইটানিক আজও বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের কাছে  আবেগের । জ্যাক ও রোজের অসমাপ্ত প্রেমের গল্প এখনও দর্শকদের হৃদয়ে একইভাবে দাগ কেটে আছে। বিশেষ করে ছবির শেষ দৃশ্যে জ্যাকের মৃত্যু নিয়ে বিতর্ক যেন কখনও থামেইনি। তবে এবার কৃত্রিম বুদ্ধিমত্তার জাদুতে সেই পুরনো আক্ষেপকেই নতুনভাবে জীবন্ত করে তুললেন দুবাইভিত্তিক এআই কনটেন্ট ক্রিয়েটর  বিচারক কিকি। সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে হাকিম শুধু জ্যাককে বাঁচিয়েই তোলেননি, বরং নিজেকেও টাইটানিকের একাধিক আইকনিক দৃশ্যে যুক্ত করেছেন। নিখুঁত এআই এডিটিংয়ের কারণে ভিডিওটি এতটাই বাস্তবসম্মত দেখাচ্ছে যে, অনেক দর্শক প্রথম দেখায় এটিকে মূল সিনেমার অংশ বলেই মনে করেছেন।

আরও পড়ুনঃ থিয়েটারের মজা বাড়িতেই! AI ফিচার-সহ Samsung-এর নতুন Mini LED TV-এর দাম কত জানেন?

ভিডিওর শুরুতেই দেখা যায়, জাহাজডুবির পর রোজ একটি কাঠের উপর ভাসছে আর জ্যাক জলে ডুবে যাচ্ছে। ঠিক তখনই হাকিম ফ্রেমে হাজির হয়ে সহজেই জ্যাককে সেই কাঠের উপর তুলে দেন। বহু বছরের পুরনো প্রশ্ন “ওই কাঠের মধ্যে কি দুজনের জায়গা হতো না ?” তার এই ভিডিও যেন মজার ছলে তার উত্তর দিয়েছে।  এতেই শেষ নয়। আরেক দৃশ্যে রোমান্টিক মুহূর্তের মাঝে হঠাৎ হাজির হয়ে রোজকে কাঁধে তুলে নিয়ে পালিয়ে যান হাকিম, আর হতবাক জ্যাক তার পিছু নেন। এমনকি বিখ্যাত স্কেচ আঁকার দৃশ্যেও রোজের জায়গায় দেখা যায় হাকিমকেই।

“আমি টাইটানিকের সব সমস্যার সমাধান করে ফেলেছি” এই ক্যাপশন দিয়ে ভিডিওটি পোস্ট করার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় হাসি-ঠাট্টা আর প্রশংসার ঝড় বইছে। অনেকেই বলছেন, এমন সমাপ্তির অপেক্ষাতেই ছিলেন তারা বছরের পর বছর।

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়