৮৪ দিন সব ফ্রি! মধ্যবিত্তের পকেট বাঁচাতে দুর্দান্ত সস্তা প্ল্যান নিয়ে এল Airtel

Share:

নিজস্ব প্রতিনিধি: মাসের শেষে বারবার মোবাইল রিচার্জ করতে করতে বিরক্ত হয়ে পড়েন অনেকেই। বিশেষ করে যাদের ফোনে খুব বেশি ইন্টারনেটের প্রয়োজন হয় না, শুধু নম্বর সচল রাখা আর প্রয়োজনমতো কল করাই মূল কাজ, তাদের জন্য প্রতি মাসে আলাদা করে খরচ করা বেশ ঝামেলার। এই সমস্যার কথা মাথায় রেখেই গ্রাহকদের জন্য দীর্ঘমেয়াদি ও সাশ্রয়ী একটি প্রিপেইড প্ল্যান নিয়ে এসেছে এয়ারটেল। একবার রিচার্জ করলেই টানা ৮৪ দিন নিশ্চিন্তে পরিষেবা ব্যবহার করা যাবে, ফলে বারবার রিচার্জের ঝামেলাও থাকবে না।

এয়ারটেলের এই জনপ্রিয় প্রিপেইড প্ল্যানের দাম রাখা হয়েছে ৫৪৮ টাকা। এই প্ল্যানে গ্রাহকরা পাচ্ছেন পুরো ৮৪ দিনের ভ্যালিডিটি, অর্থাৎ প্রায় তিন মাস নম্বর সচল থাকবে। সঙ্গে রয়েছে সারা দেশে যেকোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা। এছাড়াও ন্যাশনাল রোমিং সম্পূর্ণ ফ্রি। যারা নিয়মিত ফোনে কথা বলেন কিন্তু অতিরিক্ত ডেটা ব্যবহার করেন না, তাদের জন্য এই প্ল্যানটি বেশ কার্যকর।

আরও পড়ুন: ‘রসগুল্লে কি সবজি’, নাক না সিঁটকে জেনে নিন রেসিপি

শুধু কলিং নয়, এই প্ল্যানে মোট ৯০০টি SMS-ও দেওয়া হচ্ছে। সাধারণ ব্যবহারের জন্য এই পরিমাণ SMS যথেষ্ট বলেই মনে করা হচ্ছে। ডেটা সুবিধার কথা বলতে গেলে, এতে পুরো ৮৪ দিনের জন্য একসঙ্গে ৭ জিবি ডেটা পাওয়া যাবে। যদিও এটি প্রতিদিনের ভিত্তিতে ভাগ করা নয়, তবে যাদের বাড়ি বা অফিসে Wi-Fi রয়েছে এবং মোবাইল ডেটা শুধুমাত্র বাইরে বা জরুরি পরিস্থিতিতে ব্যবহার করেন, তাদের জন্য এই ডেটা সহজেই যথেষ্ট হয়ে যাবে।

এয়ারটেল এই প্ল্যানের সঙ্গে আরও কিছু অতিরিক্ত সুবিধাও দিচ্ছে। গ্রাহকরা বিনামূল্যে ১২ মাসের জন্য Adobe Express Premium সাবস্ক্রিপশন পাচ্ছেন, যার বাজারমূল্য প্রায় ৩৫ হাজার টাকা। পাশাপাশি ৩০ দিনের জন্য ফ্রি Hello Tunes সুবিধাও রয়েছে। এই প্ল্যানটি বিশেষভাবে উপযোগী প্রবীণ মানুষ, কম ডেটা ব্যবহারকারী, Wi-Fi নির্ভর গ্রাহক কিংবা যাদের একটি অতিরিক্ত নম্বর রয়েছে শুধু সচল রাখার জন্য। হিসেব করলে মাসে খরচ পড়ছে প্রায় ১৮৩ টাকার মতো। সেই দামে আনলিমিটেড কলিং, রোমিং সুবিধা এবং অতিরিক্ত প্রিমিয়াম পরিষেবা মিলিয়ে এয়ারটেলের এই প্ল্যানটিকে বর্তমানে বাজারের অন্যতম সেরা ভ্যালু-ফর-মানি অফার বলেই মনে করছেন অনেকেই।

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বাজারে হাজির 10,000mAh ব্যাটারির Redmi Note 17 pro, শুরুতেই ৫,০০০ টাকা ছাড়

অনলাইনে সস্তায় ওষুধ কিনছেন? পরিজনদের স্বাস্থ্যের ক্ষেত্রে বড় ঝুঁকি নিচ্ছেন না তো?

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

‘আপনি ওস্তাদ অভিনেতা, দু-সপ্তাহের মধ্য়ে ২ কোটি টাকা ফেরাবেন,’ রাজপালকে নির্দেশ সুপ্রিম কোর্টের

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

‘হাসিনাদের ফেরত না পাঠানো পর্যন্ত দিল্লির সঙ্গে সুসম্পর্ক নয়’, স্পষ্ট বার্তা তারেকের উপদেষ্টার

ছেলের কাছে পড়াশোনা করে দশম শ্রেণির পরীক্ষায় সবাইকে চমকে দিলেন মূক-বধির মা

শেখ হাসিনার দলের সাধারণ সম্পাদক-সহ সাতজনকে মৃত্যুদণ্ড দিল আদালত

‘বিরোধী দলনেতার সঙ্গে ছিল, এটাই চন্দ্রনাথের বড় অপরাধ’, আক্ষেপ শুভেন্দুর

বিজেপিতে যোগ দিচ্ছেন দেব! সুকান্ত সাক্ষাতের পর বাড়ছে জল্পনা

ভেঙে গেল শচিনের করা বিশ্বরেকর্ড, কে ইতিহাস গড়ল জানেন?

‘চন্দ্রনাথ রথকে খুন করেছে ভাইপো গ্যাং,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর