‘রসগুল্লে কি সবজি’, নাক না সিঁটকে জেনে নিন রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: খাবার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা এখন আর নতুন কিছু নয়। কখনও চকোলেট ফুচকা, কখনও গন্ধরাজ মোমো, অদ্ভুত সব ফিউশন খাবার মাঝেমধ্যেই ভাইরাল হয় সোশাল মিডিয়ায়। এবার সেই তালিকায় নতুন সংযোজন ‘রসগুল্লে কি সবজি’। নাম শুনে অনেক বাঙালিরই ভ্রু কুঁচকে যেতে পারে। মিষ্টির রসগোল্লা দিয়ে আবার তরকারি! তবে এই অভিনব পদ নিয়েই এখন সোশাল মিডিয়ায় তুমুল আলোচনা।

সম্প্রতি এক বাঙালি রূপসজ্জা শিল্পী রাজস্থানের একটি বিলাসবহুল হোটেলে এই বিশেষ পদ দেখেন। এরপর নিজের অভিজ্ঞতা সোশাল মিডিয়ায় ভাগ করে নিতেই শুরু হয় তর্ক-বিতর্ক। কেউ অবাক হয়েছেন, কেউ আবার কৌতূহলী হয়ে রেসিপি জানতে চেয়েছেন।

কী ভাবে বানাবেন?

উপকরণ: ১ লিটার দুধ, ১টি পাতিলেবু, ২ টেবিলচামচ ময়দা, ৭–৮টি কাজুবাদাম, ২–৩টি তেজপাতা, গোটা গরম মশলা (দারুচিনি, এলাচ, লবঙ্গ), সামান্য জিরে, ১ চামচ আদা-রসুন বাটা, ১ চামচ কাঁচালঙ্কা বাটা, ২ টেবিলচামচ পেঁয়াজ বাটা, ২ টেবিলচামচ টমেটো বাটা, ৩ টেবিলচামচ মিল্ক ক্রিম, আধ টেবিলচামচ কসুরি মেথি, পরিমাণমতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য চিনি, (ইচ্ছেমতো) ধনেপাতা, তেল, প্রয়োজনমতো জল।

প্রণালি: প্রথমে দুধ ভালভাবে ফুটিয়ে তাতে পাতিলেবুর রস মিশিয়ে ছানা কেটে নিন। এরপর মসলিন কাপড়ে ছানা ছেঁকে প্রায় ৩০ মিনিট ঝুলিয়ে রাখুন, যাতে অতিরিক্ত জল বেরিয়ে যায়। এরপর ছানাটি ভাল করে মেখে নিন। মণ্ড শক্ত করতে প্রয়োজনমতো ময়দা মিশিয়ে ছোট ছোট বলের আকার দিন। তবে সাধারণ রসগোল্লার মতো চিনির রসে নয়, এই বলগুলি নুন-জলে ডুবিয়ে রাখুন। এবার একটি শুকনো প্যানে কাজুবাদাম, তেজপাতা, গোটা গরম মশলা ও জিরে হালকা ভেজে নিন। ঠান্ডা হলে এগুলো ব্লেন্ডারে পেস্ট করে রাখুন। এরপর তৈরি হয় মশলাদার গ্রেভি।

গ্রেভি বানাতে ব্যবহার করা হয় কাজুবাদাম, তেজপাতা, গোটা গরম মশলা, আদা-রসুন বাটা, কাঁচালঙ্কা, পেঁয়াজ ও টমেটো বাটা। এর সঙ্গে যোগ করা হয় মিল্ক ক্রিম, মেথি ও বিভিন্ন মশলা। সবকিছু ভালভাবে রান্না হয়ে গেলে তাতে দেওয়া হয় নুন-জলে ভেজানো ছানার বল। শেষে ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করা হয় ‘রসগুল্লে কি সবজি’। তবে এই পদ নিয়ে মতভেদও কম নয়। নেটমাধ্যমের একাংশের দাবি, এটি নতুন কিছু নয়। বরং বহুদিন ধরেই বাঙালির রান্নাঘরে ‘ছানার কোপ্তার তরকারি’ হিসেবে এই ধরনের পদ তৈরি হয়ে আসছে। তাঁদের মতে, নতুন নাম দিয়ে সেটিকে ভাইরাল করার চেষ্টাই করা হচ্ছে। 

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

পুজোর ভিড় সামলাতে বড় ঘোষণা পূর্ব রেলের, হাওড়া থেকে চার রুটে স্পেশাল ট্রেন

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বাজারে হাজির 10,000mAh ব্যাটারির Redmi Note 17 pro, শুরুতেই ৫,০০০ টাকা ছাড়

অনলাইনে সস্তায় ওষুধ কিনছেন? পরিজনদের স্বাস্থ্যের ক্ষেত্রে বড় ঝুঁকি নিচ্ছেন না তো?

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

‘হাসিনাদের ফেরত না পাঠানো পর্যন্ত দিল্লির সঙ্গে সুসম্পর্ক নয়’, স্পষ্ট বার্তা তারেকের উপদেষ্টার

ছেলের কাছে পড়াশোনা করে দশম শ্রেণির পরীক্ষায় সবাইকে চমকে দিলেন মূক-বধির মা

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা

বিজেপিতে যোগ দিচ্ছেন দেব! সুকান্ত সাক্ষাতের পর বাড়ছে জল্পনা

ভেঙে গেল শচিনের করা বিশ্বরেকর্ড, কে ইতিহাস গড়ল জানেন?