আলফানসো না কেশর? গরমের সেরা ম্যাঙ্গো রেসিপির জন্য কোন আম বেছে নেবেন?

Share:

নিজস্ব প্রতিনিধি:গ্রীষ্ম মানেই আমের মরশুম। আর সেই সঙ্গে চিরন্তন বিতর্ক আলফানসো  না  কেশর, নাকি দু’ধরনের আমই স্বাদ, গন্ধ ও পুষ্টিগুণে ভরপুর। তবে কোন আম দিয়ে কোন রেসিপি সবচেয়ে ভাল হবে, তা জানলে আপনার সামারের ডেজার্ট বা পানীয় আরও সুস্বাদু হয়ে উঠতে পারে। সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গিয়েছে, আলফানসো  আমে ভিটামিন  C ও প্রাকৃতিক মিষ্টতা বেশি, অন্যদিকে Kesar আমে ফাইবার ও অ্যান্টি অক্সিডেন্টের পরিমাণ তুলনামূলক বেশি।

অ্যালফানসো  আম

মসৃণ, ফাইবারবিহীন টেক্সচার এবং গভীর মিষ্টি স্বাদের জন্য আমকে অনেকেই আলফানসো  ‘King of Mangoes’ বলেন। এই আম দিয়ে তৈরি করা যায়—

ম্যাঙ্গো চিজকেক

ম্যাঙ্গো মুস

ম্যাঙ্গো শেক

আইসক্রিম বা কাস্টার্ড

এর নরম ও বাটারি পাল্প ডেজার্টে আলাদা ক্রিমিনেস এনে দেয়। এছাড়া এর প্রাকৃতিক মিষ্টতা অতিরিক্ত চিনি ব্যবহারের প্রয়োজনও কমিয়ে দেয়।

কেশর আম

কেশর আমের উজ্জ্বল কমলা রং ও হালকা টক-মিষ্টি স্বাদ গরমের পানীয় বা ঐতিহ্যবাহী রেসিপির জন্য আদর্শ। এই আম দিয়ে বানানো যেতে পারে—

আমরাস

ম্যাঙ্গো লস্যি

স্মুদি বোল

ফ্রুট সালাদ

Kesar আমে ফাইবারের পরিমাণ একটু বেশি হওয়ায় এটি হজমেও সহায়ক। পাশাপাশি এর অ্যান্টি অক্সিডেন্ট শরীরকে গরমের ক্লান্তি থেকে কিছুটা সুরক্ষা দিতে সাহায্য করতে পারে।

উপকরণ

Alphonso আম কিউব – ১/২ কাপ

Kesar আম কিউব – ১/২ কাপ

গ্রিক ইয়োগার্ট – ১ কাপ

মধু – ১ চা চামচ

চিয়া সিড – ১ চা চামচ

পুদিনা পাতা – সামান্য

পদ্ধতি

একটি বাটিতে গ্রিক ইয়োগার্ট নিয়ে তার উপর দুই ধরনের আমের টুকরো ছড়িয়ে দিন। এরপর মধু ও চিয়া সিড যোগ করুন। উপরে পুদিনা পাতা দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। এই রেসিপিতে Alphonso-র ক্রিমি মিষ্টতা এবং Kesar-এর ফ্রেশ সুগন্ধ একসঙ্গে গরমের দুপুরকে আরও উপভোগ্য করে তুলবে। অনেক খাদ্যরসিকের মতে, Alphonso বেশি সমৃদ্ধ ও মিষ্টি হলেও Kesar-এর ব্যালান্সড ফ্লেভার এবং সুগন্ধ আলাদা মাত্রা যোগ করে। তাই একটিকে বাদ না দিয়ে দু’ধরনের আমই ভিন্ন ভিন্ন রেসিপিতে ব্যবহার করাই হতে পারে সবচেয়ে স্মার্ট সামার চয়েস।

দিয়া মির্জার দীপাবলির ভিডিও মুছতেই ক্ষুব্ধ আদালত, BMC-কে বড় নির্দেশ হাইকোর্টের

ভারতের জন্য সুখবর, সিরিজ শুরুর আগে ছিটকে গেলেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার

Gmail, Photos ঘেঁটে আপনার পছন্দ বুঝবে AI! ভারতে নতুন অ্যাপ আনল Google

গরম ভাতে অমৃত! বানান চিংড়ি মাছ দিয়ে গাটি কচুর ডালনা

আইনজীবী নয় ডিভোর্সের জন্য AI-এর কাছে পরামর্শের চাইছে দম্পতি

চোট সারিয়ে কবে মাঠে ফিরবেন হার্দিক? বড় আপডেট দিলেন অধিনায়ক শুভমন গিল

লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর নাম ভাঙিয়ে ভুয়ো খুনের হুমকি তুষার কাপুরকে

মিষ্টি ভেবে মুখে তুলবেন না! দীপাবলিতে বাজার মাতাচ্ছে পান্তুয়া-লাড্ডুর মোমবাতি

ওমানের কাছে ভারতীয় পতাকাবাহী জাহাজে হামলা, নিহত এক নাবিক

মাউন্ট এভারেস্টের কাছে দুই হেলিকপ্টারের ভয়াবহ সংঘর্ষ, মৃত এক ভারতীয়

মানবিক সহায়তা নিতে এসে মৃত্যু! ইউক্রেনে আশ্রয়কেন্দ্রে রুশ বিমান হামলায় নিহত ২৬

‘বিমান ভয়ঙ্করভাবে কাঁপছে’, ফ্লোরিডায় দুর্ঘটনার আগে প্রেমিককে মেসেজ ২০ বছরের কো-পাইলটের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন বিশ্বকাপ জয়ী তারকা অলরাউন্ডার

ভোটের কয়েক ঘণ্টা আগে ইরানে মার্কিন হামলা! কেশম দ্বীপে পরপর ৫ বিস্ফোরণ, বাড়ছে উত্তেজনা