Gmail, Photos ঘেঁটে আপনার পছন্দ বুঝবে AI! ভারতে নতুন অ্যাপ আনল Google

Share:

নিজস্ব প্রতিনিধি: সোশ্যাল মিডিয়ায় ঘণ্টার পর ঘণ্টা স্ক্রল না করেও যদি প্রতিদিন নিজের পছন্দের খবর, ছবি, জায়গা কিংবা নানা আগ্রহের বিষয় এক জায়গায় পেয়ে যান, কেমন হয়? তাও আবার বারবার সার্চ করে বা AI-কে নির্দেশ দিয়ে নয়! আপনার ডিজিটাল অভ্যাস ও পছন্দ বুঝে নিজেই গল্প সাজিয়ে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা। এমনই অভিনব অভিজ্ঞতা দিতে ভারতে নতুন পরীক্ষামূলক AI অ্যাপ Dreambeans নিয়ে এল Google। Gmail থেকে Google Photos, এমনকি YouTube-এর মতো পরিষেবার তথ্য কাজে লাগিয়ে ব্যবহারকারীর জন্য তৈরি হবে ব্যক্তিগত পছন্দের ভিজ্যুয়াল স্টোরি।

কী এই Dreambeans অ্যাপ?

Google Labs-এর তৈরি Dreambeans আসলে একটি AI-চালিত পার্সোনাল স্টোরি ফিড অ্যাপ। ব্যবহারকারীর পছন্দের Google পরিষেবাগুলি থেকে তথ্য নিয়ে প্রতিদিন নতুন নতুন ব্যক্তিগত গল্প তৈরি করবে এই অ্যাপ। এর জন্য ব্যবহারকারীকে বারবার কোনও প্রম্পট লিখতে হবে না। এমনকি নিজের পছন্দের বিষয় খুঁজতে সোশ্যাল মিডিয়ার ফিডে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটানোরও প্রয়োজন হবে না। এই অ্যাপের সঙ্গে Gmail, Google Calendar, Google Photos, Google Search, Gemini এবং YouTube-এর মতো পরিষেবা যুক্ত করা যাবে। ব্যবহারকারীর অনুমোদিত পরিষেবাগুলি থেকে পাওয়া তথ্য ও আগ্রহের ভিত্তিতেই তৈরি হবে তাঁর জন্য বিশেষ স্টোরি।

কী ধরনের গল্প দেখা যাবে?

ব্যবহারকারীর পছন্দের জায়গা, শিল্পকলা ও হস্তশিল্প, আশপাশে হতে চলা অনুষ্ঠান কিংবা প্রয়োজনীয় রিমাইন্ডার, বিভিন্ন বিষয় উঠে আসতে পারে এই স্টোরিগুলিতে। অর্থাৎ, আপনার আগ্রহ ও দৈনন্দিন প্রয়োজনের সঙ্গে মিল রেখেই সাজানো হবে কনটেন্ট। কোনও স্টোরি ভাল লাগলে সেটি খুলে আরও বিস্তারিত তথ্য জানার সুযোগ থাকবে। পছন্দের স্টোরি বুকমার্ক করে রাখার পাশাপাশি অন্যদের সঙ্গে শেয়ারও করা যাবে।

ছবিকে অ্যানিমেট করবে AI

Dreambeans-এর আরও একটি আকর্ষণীয় বৈশিষ্ট্য হল Google-এর Veo AI ভিডিও জেনারেশন মডেলের ব্যবহার। এর সাহায্যে নির্দিষ্ট কিছু স্টোরিতে থাকা ছবিকে অ্যানিমেট করা সম্ভব হবে। ফলে স্থির ছবিতেও আসতে পারে চলমান দৃশ্যের অনুভূতি। অ্যাপটির অভিজ্ঞতা আরও উন্নত করতে ব্যবহারকারীদের মতামতও নেবে Google। সেই ফিডব্যাকের ভিত্তিতে ভবিষ্যতে স্টোরির মান ও ব্যক্তিগত পছন্দ অনুযায়ী কনটেন্ট তৈরির পদ্ধতিতে পরিবর্তন আনা হতে পারে।

কারা ব্যবহার করতে পারবেন?

Google-এর এই পরীক্ষামূলক অ্যাপটি ভারতে চালু করা হয়েছে ১৮ বছর বা তার বেশি বয়সি ব্যবহারকারীদের জন্য। তবে যেহেতু অ্যাপটি ব্যক্তিগত Google পরিষেবার তথ্য কাজে লাগিয়ে স্টোরি তৈরি করে, তাই কোন কোন পরিষেবার তথ্য ব্যবহার করা হবে, তা বেছে নেওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ।

বন্ধ চা-বাগানে উৎসবের আলো! দীপাবলির আগে শ্রমিকদের জোড়া উপহার মুখ্যমন্ত্রীর

কালীপুজোর আগে চম্পাহাটির বাজিবাজারে পুলিশের হানা, বন্ধ ৫ দোকান

হারিয়ে যাওয়া বাংলার স্বাদ! রইল কই-হেলেঞ্চার সাবেকি রেসিপি

রাজ্যে কবে থেকে পড়বে শীত, দিনক্ষণ জানাল হাওয়া অফিস

দিয়া মির্জার দীপাবলির ভিডিও কাণ্ডে BMC-কে ধমক বম্বে হাইকোর্টের

ভারতের জন্য সুখবর, সিরিজ শুরুর আগে ছিটকে গেলেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার

গরম ভাতে অমৃত! বানান চিংড়ি মাছ দিয়ে গাটি কচুর ডালনা

আইনজীবী নয় ডিভোর্সের জন্য AI-এর কাছে পরামর্শের চাইছে দম্পতি

ওমানের কাছে ভারতীয় পতাকাবাহী জাহাজে হামলা, নিহত এক নাবিক

মাউন্ট এভারেস্টের কাছে দুই হেলিকপ্টারের ভয়াবহ সংঘর্ষ, মৃত এক ভারতীয়

ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রুশ বিমান হামলায় নিহত ২৬

চোট সারিয়ে কবে মাঠে ফিরবেন হার্দিক? বড় আপডেট দিলেন অধিনায়ক শুভমন গিল

লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর নাম ভাঙিয়ে ভুয়ো খুনের হুমকি তুষার কাপুরকে

‘বিমান ভয়ঙ্করভাবে কাঁপছে’, ফ্লোরিডায় দুর্ঘটনার আগে প্রেমিককে মেসেজ ২০ বছরের কো-পাইলটের