গরম ভাতে অমৃত! বানান চিংড়ি মাছ দিয়ে গাটি কচুর ডালনা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ঘরে বসেই খাঁটি দেশি খাবারের স্বাদ পেতে চান? ঠাকুমা-দিদিমাদের আমলের ঐতিহ্য ধরে রেখে খুব সহজ ও সাধারণ উপায়ে বানিয়ে ফেলুন চমৎকার এই গাটি কচু চিংড়ির ডালনা। গরম গরম ভাতের সাথে এই পদের স্বাদ একেবারেই অমৃত!

উপকরণ

১ কাপ গাটি কচু ,১/২ কাপ আলু সেদ্ধ, ১/২ কাপ চিংড়ি মাছ, ১টি বড় পেঁয়াজ ,১ চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ লঙ্কা গুঁড়ো ,১ চা চামচ ধনে গুঁড়ো, ১ চা চামচ গোটা জিরে,২ টি শুকনো লঙ্কা,২টি তেজপাতা, ২ চা চামচ সর্ষের তেল ,সামান্য লেবু পাতা ও কাঁচা লঙ্কা, স্বাদমতো নুন ও চিনি।

পদ্ধতি:

প্রথমে চিংড়ি মাছে সামান্য নুন ও হলুদ মাখিয়ে রাখুন। এরপর একটি ছোট পাত্রে হলুদ, লঙ্কা ও ধনে গুঁড়ো সামান্য জল দিয়ে গুলে একটি মশলার পেস্ট বা মিশ্রণ তৈরি করে পাশে রেখে দিন। একটি কড়াইতে সর্ষের তেল গরম করুন। তেল গরম হলে শুকনো লঙ্কা, তেজপাতা এবং গোটা জিরে ফোড়ন দিয়ে হালকা নেড়ে নিন। এবার কড়াইতে পেঁয়াজ কুচি ও নুন-হলুদ মাখানো চিংড়ি মাছ দিয়ে দিন। এরপর সেদ্ধ করে রাখা গাটি কচু ও আলুর টুকরোগুলো দিয়ে সমস্ত উপকরণ একসাথে ভালো করে সাঁতলে নিন। এবার কড়াইতে আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্ট, স্বাদমতো নুন ও চিনি দিন এবং মশলা ভালো করে কষাতে থাকুন। মশলা কষে এলে কড়াইতে সাবধানে ১ কাপ ফুটন্ত গরম জল ঢেলে দিন। এরপর কড়াইটি ঢাকা দিয়ে কম আঁচে ১০ মিনিট রান্না হতে দিন। এই অবস্থায় ওপর থেকে লেবু পাতা ও কাঁচা লঙ্কা ছড়িয়ে কড়াইটি আরও ৫ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখুন। ব্যাস! তৈরি গরম গরম গাটি কচু চিংড়ির তরকারি!

 

 

 

বন্ধ চা-বাগানে উৎসবের আলো! দীপাবলির আগে শ্রমিকদের জোড়া উপহার মুখ্যমন্ত্রীর

কালীপুজোর আগে চম্পাহাটির বাজিবাজারে পুলিশের হানা, বন্ধ ৫ দোকান

হারিয়ে যাওয়া বাংলার স্বাদ! রইল কই-হেলেঞ্চার সাবেকি রেসিপি

রাজ্যে কবে থেকে পড়বে শীত, দিনক্ষণ জানাল হাওয়া অফিস

দিয়া মির্জার দীপাবলির ভিডিও কাণ্ডে BMC-কে ধমক বম্বে হাইকোর্টের

ভারতের জন্য সুখবর, সিরিজ শুরুর আগে ছিটকে গেলেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার

Gmail, Photos ঘেঁটে আপনার পছন্দ বুঝবে AI! ভারতে নতুন অ্যাপ আনল Google

আইনজীবী নয় ডিভোর্সের জন্য AI-এর কাছে পরামর্শের চাইছে দম্পতি

ওমানের কাছে ভারতীয় পতাকাবাহী জাহাজে হামলা, নিহত এক নাবিক

মাউন্ট এভারেস্টের কাছে দুই হেলিকপ্টারের ভয়াবহ সংঘর্ষ, মৃত এক ভারতীয়

ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রুশ বিমান হামলায় নিহত ২৬

চোট সারিয়ে কবে মাঠে ফিরবেন হার্দিক? বড় আপডেট দিলেন অধিনায়ক শুভমন গিল

লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর নাম ভাঙিয়ে ভুয়ো খুনের হুমকি তুষার কাপুরকে

‘বিমান ভয়ঙ্করভাবে কাঁপছে’, ফ্লোরিডায় দুর্ঘটনার আগে প্রেমিককে মেসেজ ২০ বছরের কো-পাইলটের