অম্বুবাচীর পুণ্যক্ষণে খুলতে পারে সৌভাগ্যের দ্বার, কী বলছে আজকের রাশিফল?

Share:

নিজস্ব প্রতিনিধি: অম্বুবাচীর পবিত্র সূচনায় আজ সোমবার (২২ জুন) থেকে বদলাতে শুরু করবে প্রকৃতির শক্তির প্রবাহ। জ্যোতিষশাস্ত্র মতে, এই সময়কে ধরা হয় ধরিত্রী মাতার ঋতুকাল, যখন সৃষ্টি ও শক্তির গোপন রহস্য নতুনভাবে জাগ্রত হয়। গ্রহ-নক্ষত্রের বিশেষ অবস্থান জীবনের নানা ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। তাই অম্বুবাচীর এই আধ্যাত্মিক পর্বে জেনে নিন, আপনার রাশির জন্য আজকের দিনটি কী বার্তা নিয়ে এসেছে। জেনে নিন ১২ রাশির বিস্তারিত দৈনিক ভবিষ্যদ্বাণী।

মেষ: আজ কর্মক্ষেত্রে কিছু বাড়তি দায়িত্ব কাঁধে আসতে পারে। তবে নতুন যোগাযোগের পক্ষে অনুকূল দিনটা। আয় সামান্য বাড়লেও ব্যয়ের চাপও বাড়তে পারে। গৃহে অতিথির আগমন ও অযথা মনের উপর চাপ বাড়বে। প্রেমের সম্পর্কে সতর্ক থাকুন, নিকট ভ্রমণ ও টুকটাক রক্তপাত যোগ। কেউ শত্রুতা ও কুৎসা রটাতে পারে।

বৃষ: দিনের শুরুটা আনন্দময় হলেও মাঝপথে কিছু ভুল বোঝাবুঝি মানসিক অশান্তির কারণ হতে পারে। আর্থিকভাবে হঠাৎ কোনও লাভের সম্ভাবনা রয়েছে। আত্মীয়দের সঙ্গে দেখা-সাক্ষাৎ হতে পারে। প্রেমের সম্পর্কে ধৈর্য ধরে চলাই শ্রেয়, নইলে মনোমালিন্য বাড়তে পারে।

আরও পড়ুন: আজকের রাশিফল: গ্রহ নক্ষত্রের খেলায় কার কপাল খুলবে?

মিথুন: বন্ধু ও পরিবারের সান্নিধ্যে দিনটি সুখকর কাটবে। ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে আগ্রহ বাড়তে পারে। কর্মসংস্থানের নতুন সুযোগের ইঙ্গিত রয়েছে। প্রেমের সম্পর্কে ইতিবাচক খবর বা প্রিয়জনের কাছ থেকে সুখবর পেতে পারেন।

কর্কট: কর্মক্ষেত্রের কোনও একটা ব্যাপার নিয়ে প্রচ্ছন্ন দুশ্চিন্তা দিনের অধিকাংশ সময়কে বিকৃত করে তুলবে। গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হতে পারে। পরিবারের কারও আবদার পূরণে ব্যস্ত থাকতে পারেন। প্রেমের ক্ষেত্রে সম্পর্ক আরও দৃঢ় হবে।

সিংহ: কর্মক্ষেত্রে কিছু বাধা ও বিলম্ব আপনার ধৈর্যের পরীক্ষা নেবে। প্রত্যাশিত অর্থ হাতে পেতে দেরি হতে পারে। নতুন কারও সঙ্গে পরিচয় ভবিষ্যতে উপকারী হবে। প্রেমে যোগাযোগ বাড়লেও আবেগের ঘাটতি অনুভূত হতে পারে।

কন্যা: আজ কর্মক্ষেত্রে কিছু অপ্রত্যাশিত সমস্যা দেখা দিতে পারে। অর্থ আসলেও খরচের চাপ কমবে না। পারিবারিক বিষয়ে মতবিরোধ এড়িয়ে চলুন। প্রেমের ক্ষেত্রে চাপ থাকলেও দিন শেষে সুখকর মুহূর্তের দেখা মিলবে।

তুলা: পারিবারিক ও পেশাগত দুই ক্ষেত্রেই কিছু জটিলতা দেখা দিতে পারে। আর্থিক চাপ থাকলেও প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা হয়ে যাবে। কোনও সামাজিক বা শুভ অনুষ্ঠানে অংশ নিতে পারেন। প্রেমের সম্পর্কে উদ্বেগ কাটিয়ে আনন্দ ফিরে আসবে।

বৃশ্চিক: আর্থিক ক্ষেত্রে অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা রয়েছে। কর্মজীবন নিয়ে দুশ্চিন্তা থাকলেও নতুন সুযোগ আসতে পারে। পরিবারের কারও সঙ্গে মতপার্থক্য দেখা দিতে পারে। প্রেমে ছোটখাটো ঝামেলা হলেও সম্পর্ক আরও গভীর হবে।

ধনু: আজ নতুন পরিকল্পনা ও ভাবনার জন্ম হতে পারে। আর্থিক অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে যাবে। অকারণ উদ্বেগ এড়িয়ে চলার চেষ্টা করুন। প্রেমের সম্পর্কে আবেগের ঘাটতি থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে।

মকর: শারীরিক ও মানসিক ক্লান্তি আজ কিছুটা বেশি অনুভূত হতে পারে। কর্মক্ষেত্রে প্রত্যাশিত ফল নাও মিলতে পারে। পারিবারিক পরিবেশে উত্তেজনা এড়িয়ে চলুন। প্রেমের সম্পর্কে দূরত্ব বা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে।

কুম্ভ: আয়ের নতুন পথ খুলতে পারে, যদিও মনের দুশ্চিন্তা পুরোপুরি কাটবে না। কর্মক্ষেত্রে সহযোগিতা ও সমর্থন পাবেন। কোনও অপ্রত্যাশিত আর্থিক লাভ আনন্দ দেবে। প্রেমে সাময়িক মনোমালিন্যের পর সম্পর্ক আরও মধুর হবে।

মীন: আজ কর্মক্ষেত্রে প্রশংসা ও সম্মান পাওয়ার সম্ভাবনা প্রবল। আর্থিক উন্নতির ইঙ্গিত রয়েছে। বন্ধু বা আত্মীয়ের আগমনে বাড়িতে আনন্দের পরিবেশ তৈরি হবে। প্রেমের সম্পর্কে উষ্ণতা ও আন্তরিকতা বাড়বে, যা মনকে প্রফুল্ল রাখবে।

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

টলিউডে ফের শোকের ছায়া, মাকে হারালেন সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা

এশিয়ান গেমসে অঘটন, আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল