অম্বুবাচী কবে থেকে? জেনে নিন মন্দিরের বিশেষ আচার ও সম্পূর্ণ সময়সূচি…

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অম্বুবাচী এলেই ভক্তদের মন যেন ছুটে যায় মা কামাখ্যার চরণে। শক্তির আরাধনা, তন্ত্রসাধনা আর গভীর আধ্যাত্মিকতার এই বিশেষ সময়কে ঘিরে তৈরি হয় এক অনন্য ধর্মীয় আবহ। সেই আবহে শামিল হতে প্রতি বছর হাজার হাজার মানুষ ভিড় জমান বিভিন্ন শক্তিপীঠে। আর এবার সেই ভক্তি, বিশ্বাস ও উৎসবের রেশ ছড়িয়ে পড়তে চলেছে শিলিগুড়িতেও। শহরের কোলাহল থেকে কিছুটা দূরে, সবুজে ঘেরা এক শান্ত পরিবেশে শুরু হতে চলেছে বিশেষ অম্বুবাচী উৎসব, যেখানে কয়েকদিনের জন্য ধর্মীয় আচার, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ভক্তসমাগমে মুখর হয়ে উঠবে গোটা এলাকা। এরপরই শুরু হবে ফারাবাড়ি নেপালি বস্তি এলাকার ১০ মহাবিদ্যা কামাখ্যা মন্দিরের এই বিশেষ উৎসব পর্ব।

প্রকৃতির নীরব সৌন্দর্যের মাঝে দাঁড়িয়ে থাকা এই মন্দিরের ইতিহাসও কম চমকপ্রদ নয়। স্থানীয়দের মতে, প্রায় আড়াইশো বছর আগে এখানে ছিল গ্রামঠাকুরের আসন। সময়ের সঙ্গে গড়ে ওঠে গণেশ মন্দির, পরে শিবমন্দির। কয়েক বছর আগে প্রতিষ্ঠিত হয় মা কামাখ্যার মন্দির। তারপর থেকেই গুয়াহাটির কামাখ্যা ধামের আদলে এখানে অম্বুবাচী উৎসব পালিত হয়ে আসছে। মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ২২ জুন সকাল ৯টায় বিশেষ পুজোর মাধ্যমে উৎসবের সূচনা হবে। সকাল ১১টায় অনুষ্ঠিত হবে কুমারী পুজো। এরপর রাত ৯টায় মন্দিরের দ্বার বন্ধ করে শুরু হবে অম্বুবাচীর বিশেষ তান্ত্রিক আচার। টানা পাঁচ দিন ধরে চলবে পুজো, ভাণ্ডারা, প্রসাদ বিতরণ ও বিশেষ ভোগের আয়োজন।

আরও পড়ুনঃ রবিতে NEET, পরীক্ষার্থীদের সুবিধার জন্যে শিয়ালদহ-হাওড়া ডিভিশনে অতিরিক্ত ট্রেন

পাশাপাশি ভক্তদের জন্য থাকছে বাংলা ও নেপালি ভাষায় ভজন-কীর্তন, লোকগীতি এবং বাউল গানের অনুষ্ঠান। ধর্মীয় আচার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের এই মেলবন্ধন উৎসবকে আরও আকর্ষণীয় করে তুলবে। মন্দির পরিচালন কমিটির সম্পাদক বিজয় রাই জানান, প্রতি বছর হাজার হাজার ভক্ত এখানে সমবেত হন। এবারও ভক্তদের জন্য নানা বিশেষ আয়োজন করা হয়েছে। জঙ্গল সংলগ্ন এলাকায় বন্য হাতির চলাচল থাকায় নিরাপত্তার বিষয়েও নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। বনদফতর ও প্রশাসনের সহযোগিতায় নজরদারি বাড়ানো হয়েছে। আধ্যাত্মিকতা, ঐতিহ্য এবং প্রকৃতির অপূর্ব মেলবন্ধনে এবার শিলিগুড়ির ফারাবাড়ি ১০ মহাবিদ্যা কামাখ্যা মন্দিরের অম্বুবাচী উৎসব হয়ে উঠতে চলেছে উত্তরবঙ্গের অন্যতম আকর্ষণ।

আরতির নামে প্রাঙ্ক ভিডিও বানিয়ে নেটদুনিয়ায় ট্রোলড কলকাতার কনটেন্ট ক্রিয়েটর

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিতে NEET, পরীক্ষার্থীদের সুবিধার জন্যে শিয়ালদহ-হাওড়া ডিভিশনে অতিরিক্ত ট্রেন

টি টোয়েন্টিতে সবচেয়ে বুড়ো ক্রিকেটার হিসেবে শতরানের ‘রেকর্ড’ গড়লেন বিরাট কোহলির সতীর্থ

নাটাবাড়িতে ‘কাটমানি’ ফেরত পাওয়ার পর তৃণমূল নেতাকে ডিম ছুড়লেন গ্রামবাসীরা

বিরোধী দলনেতা পদে ঋতব্রতের নিয়োগকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে শোভনদেব

আরজি কর কাণ্ডে কোমর কষে ঝাঁপাল সিবিআই, তলব প্রাক্তন পুলিশ কমিশনারকে

প্রতি রাত কাটাতে বরখাস্ত পুলিশ কর্তার কাছ থেকে ৪ লক্ষ টাকা করে নিয়েছেন পরীমণি

কোভিডের আঁতুড়ঘর উহানের গবেষণাগারকে অর্থ জুগিয়েছেন শীর্ষ মার্কিন বিজ্ঞানী!

ইরান-আমেরিকা বৈঠক স্থগিত, কারণ নিয়ে জোর জল্পনা

শিয়রে সমন, ধর্মতলায় একুশে জুলাইয়ের সভা নিয়ে বিপাকে মমতা-অভিষেক

রাজ্য ছাড়লেও মিলল না রেহাই! কর্ণাটক থেকে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু

আষাঢ়ে ষষ্ঠীপুজো,দাম বাড়লেও ডালা-কুলো-পাখা কিনতে হাটে ভিড় ক্রেতাদের

রানাঘাটে নিকাশি নালার বেহাল দশা, প্রতিবাদে চেয়ারম্যানের বাড়িতে ছোড়া হল ডিম