রবিতে NEET, পরীক্ষার্থীদের সুবিধার জন্যে শিয়ালদহ-হাওড়া ডিভিশনে অতিরিক্ত ট্রেন

আগামী রবিবার (২১ জুন) হাওড়া এবং শিয়ালদহ বিভাগে NEET (UG) পরীক্ষা র্থীদের ভিড় সামাল দিতে অতিরিক্ত ট্রেনের ঘোষণা পূর্ব রেলের।

Share:

নিজস্ব প্রতিনিধি: হবে না কোনও সমস্যা, রবিবার (২১ জুন) হাওড়া এবং শিয়ালদহ ডিভিশনে NEET (UG) পরীক্ষার্থীদের ভিড় সামাল দিতে অতিরিক্ত ট্রেনের ঘোষণা পূর্ব রেলের। যাত্রী ও নিট (ইউজি) পরীক্ষার্থীদের প্রত্যাশিত ভিড় সামাল দিতেই হাওড়া-শিয়ালদহ ডিভিশনে বাড়তি ট্রেন চলবে ওইদিন। যদিও রবিবারগুলিতে সপ্তাহের ৬ দিনের তুলনায় ট্রেনের সংখ্যা কম থাকে। কারণ ওইদিন ছুটির দিন। বেশিরভাগ সরকারি-বেসরকারি অফিস, স্কুল-কলেজগুলি ছুটি থাকে। তাই যাত্রীসংখ্যাও কম থাকে। কিন্তু আগামী রবিবার দেশজুড়ে নিট (UG) পরীক্ষা রয়েছে। একই দিনে কলকাতায় রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যোদ দিবসের কর্মসূচি। কলকাতার রেড রোডে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেবেন রাজ্যের মানুষজন। সঙ্গে রয়েছে নিট (ইউজি) পরীক্ষা। তাই আগামী রবিবার ট্রেন, বাস, মেট্রো সবেতেই ভিড় হবে, সেটাই স্বাভাবিক। বৃহস্পতিবারেই ব্লু, গ্রীন ও ইয়েলো লাইনে বাড়তি মেট্রো চালানোর কথা ঘোষণা করেছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। রবিরার ভোর ৪টে থেকেই মেট্রোর তিন করিডোরেই পরিষেবা মিলবে। এর পাশাপাশি পূর্ব রেলের হাওড়া ডিভিশনে চারটি মেমু ট্রেন চলবে। ওইদিন সমস্ত স্টেশনেই মেমু ট্রেন থামবে।

হাওড়া বিভাগ

* ০৩০৭২ রামপুরহাট–বর্ধমান মেমু স্পেশাল রামপুরহাট থেকে ৬.৩৫ মিনিটে ছাড়বে। বর্ধমান পৌঁছবে ৯.১৫ মিনিটে। ০৩০৭১ বর্ধমান–রামপুরহাট মেমু স্পেশাল বর্ধমান থেকে ৯.৫০ মিনিটে ছাড়বে। ১২.১৫ মিনিটে রামপুরহাট পৌঁছবে।

* ০৩০৭৪ আজিমগঞ্জ–কাটোয়া মেমু স্পেশালটি আজিমগঞ্জ থেকে ০৫:৪০ মিনিটে ছেড়ে ০৭:১৫ মিনিটে কাটোয়া পৌঁছবে এবং ০৩০৭৩ কাটোয়া– আজিমগঞ্জ মেমু স্পেশালটি কাটোয়া থেকে ০৭:২৫ মিনিটে ছেড়ে ০৯:০৫ মিনিটে আজিমগঞ্জ পৌঁছবে। এছাড়াও, হাওড়া ডিভিশনে ইএমইউ পরিষেবা সপ্তাহের অন্যান্য দিনের সময়সূচী অনুযায়ী চলবে।

শিয়ালদহ বিভাগ

* ০৩১৪৪ সোনারপুর–ডায়মন্ড হারবার স্পেশাল ট্রেনটি সকাল ০৬:০৫ মিনিটে সোনারপুর থেকে ছেড়ে সকাল ০৭:১০ মিনিটে ডায়মন্ড হারবারে পৌঁছবে।
* ০৩১৪৩ ডায়মন্ড হারবার–শিয়ালদহ স্পেশাল ট্রেনটি সকাল ০৭:২২ মিনিটে ডায়মন্ড হারবার থেকে ছেড়ে সকাল ০৮:৫৮ মিনিটে শিয়ালদহে পৌঁছবে।
* ০৩১২২ শিয়ালদহ–সোনারপুর স্পেশাল ট্রেনটি সকাল ০৯:৩৫ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে সকাল ১০:১০ মিনিটে সোনারপুর পৌঁছবে।
* ০৩১২১ ক্যানিং-সোনারপুর স্পেশাল ট্রেনটি সকাল ১১:৩০ মিনিটে ক্যানিং থেকে ছেড়ে দুপুর ১২:১৫ মিনিটে সোনারপুর পৌঁছবে।
* ৩৪৪২০ শিয়ালদহ–ক্যানিং স্পেশাল ট্রেনটি সকাল ০৯:৫০ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে সকাল ১১:০৫ মিনিটে ক্যানিং-এ পৌঁছবে।

টি টোয়েন্টিতে সবচেয়ে বুড়ো ক্রিকেটার হিসেবে শতরানের ‘রেকর্ড’ গড়লেন বিরাট কোহলির সতীর্থ

নাটাবাড়িতে ‘কাটমানি’ ফেরত পাওয়ার পর তৃণমূল নেতাকে ডিম ছুড়লেন গ্রামবাসীরা

বিরোধী দলনেতা পদে ঋতব্রতের নিয়োগকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে শোভনদেব

আরজি কর কাণ্ডে কোমর কষে ঝাঁপাল সিবিআই, তলব প্রাক্তন পুলিশ কমিশনারকে

প্রতি রাত কাটাতে বরখাস্ত পুলিশ কর্তার কাছ থেকে ৪ লক্ষ টাকা করে নিয়েছেন পরীমণি

রাজ্য ছাড়লেও মিলল না রেহাই! কর্ণাটক থেকে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু

আষাঢ়ে ষষ্ঠীপুজো,দাম বাড়লেও ডালা-কুলো-পাখা কিনতে হাটে ভিড় ক্রেতাদের

সপ্তাহের শেষ বড় ধাক্কা ভারতীয় শেয়ারবাজারে, সেনসেক্সের পতনে মাথায় হাত বিনিয়োগকারীদের

কোভিডের আঁতুড়ঘর উহানের গবেষণাগারকে অর্থ জুগিয়েছেন শীর্ষ মার্কিন বিজ্ঞানী!

ইরান-আমেরিকা বৈঠক স্থগিত, কারণ নিয়ে জোর জল্পনা

শিয়রে সমন, ধর্মতলায় একুশে জুলাইয়ের সভা নিয়ে বিপাকে মমতা-অভিষেক

রানাঘাটে নিকাশি নালার বেহাল দশা, প্রতিবাদে চেয়ারম্যানের বাড়িতে ছোড়া হল ডিম

কোমরে দড়ি বেঁধে আদালতে পেশ মুন্না-অনিমেষকে, ‘চোর-চোর’ স্লোগানে সরগরম চন্দননগর

সন্তানের সামনেই স্ত্রীকে বেঁধে নির্মম মারধর, জোর করে প্রস্রাব পানে বাধ্য করল পাষণ্ড স্বামী