পুজোয় বিঘ্ন ঘটলেই রাগ করে মন্দির ছেড়ে পালান ক্ষ্যাপা কালী

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায় : তিলোত্তমা কলকাতা যেমন প্রসিদ্ধ কালীক্ষেত্র, তেমনই পশ্চিমবাংলাকেও অবিলম্বে কালীক্ষেত্র বলা যায়। বলা ভালো সমগ্র বাংলা জুড়েই ঐতিহ্যবাহী কালীপুজোর সমারোহ। সেই তালিকা থেকে বাদ যায়নি বাঁকুড়াও। এই জেলার সোনামুখী একটি সুপরিচিত জায়গা, যা কার্তিক পুজো এবং বিশেষ করে কালীপুজোর জন্য সমগ্র বাংলায় প্রসিদ্ধ। জানা যায়, এখানেই আছেন সোনামুখীর বিখ্যাত ক্ষ্যাপা কালী, যাঁর পায়ে কালী পুজোর সময় পড়িয়ে দেওয়া হয় শিকল। তবে এর কারণ জানতে গেলে ইতিহাসের পাতা ওল্টাতে হবে।

এই ঐতিহ্যবাহী ৪০০ বছরের পুরোনো কালীকে ‘ক্ষ্যাপা কালী’ বলার নেপথ্যে একটি গল্প আছে । স্থানীয় মানুষের বিশ্বাস, এই মা কালী খুবই শান্ত ও স্নিগ্ধ। তিনি সদা হাস্যময়ী। কিন্তু মায়ের পুজোর কোনও ব্যাঘাত বা বিঘ্ন ঘটলে কিংবা পুরোহিত অমনোযোগী হলেই গণ্ডগোল। তখনই মা নাকি রেগে গিয়ে মন্দির ছেড়ে পালিয়ে যান। আর, তাই প্রচলিত রীতি মেনে পুজোর দিন মায়ের পিছনের পা শিকল দিয়ে বাঁধা থাকে। মায়ের প্রতিমা বিসর্জনের দিনে শিকল মায়ের পা থেকে খুলে নিয়ে বিসর্জন হয়।

এই পুজো যখন শুরু হয়েছিল, সে সময়ে বাঁকুড়া জঙ্গলাকীর্ণ  ছিল। কথিত আছে, একদা তৎকালীন বাঁকুড়ার কুমোরপাড়া নামে একটি  ছোট গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। বিপদে পড়ে গরিব কুমোররা মা কালীর কাছে তাঁদের পাড়াকে রক্ষা করার জন্য কাতর অনুরোধ জানান। হঠাৎই তখন এক অবিশ্বাস্য ঘটনা ঘটে। কোনো এক দৈব শক্তির জোরে আগুন আয়ত্তে এসে যায়। অবাক হয়ে স্থানীয় বাসিন্দারা দেখেন, কালীমন্দিরের মায়ের চার হাতের মধ্যে উপরের দুই হাতের তালু কালো হয়ে গিয়েছে। ঠিক যেমনটা আগুনে পুড়ে গেলে হয়। তখন থেকেই স্থানীয় মানুষদের বিশ্বাস, ক্ষ্যাপা কালী মা নিজের হাতে এই আগুন নিভিয়েছিলেন আর, সেই আগুনের আঁচেই তাঁর হাত কালো হয়ে গিয়েছিল। সেই থেকে আরও বিশাল সমারোহে ক্ষ্যাপা কালীর পুজো শুরু। ফলহারিণী কালী পুজোতে ও দীপান্বিতা কালীপুজোতে অসংখ্য ভক্তের ভিড় হয় এই মন্দিরে।

মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

রাজ্য বাজেটে শান্তিপুরে ঢালাও উন্নয়ন, লাড্ডু বিলি করে উদযাপন বিজেপি বিধায়কের

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

৬৬ বছর ধরে বদলানো হয়নি রান্নার তেল, রেস্তোরাঁর আজব দাবিতে শোরগোল নেটমহলে

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার