বাংলার ডাকাত কালী: জনশ্রুতি এবং ইতিহাস (পর্ব চার)

একটি ক্ষুদ্র কষ্টিপাথরের কালী মূর্তি প্রতিষ্ঠা করে পুজো করতেন মনোহর ডাকাত। তবে কোনও মন্দির ছিল না। ফলে ডাকাতি করতে যাওয়ার সময় সে মূর্তিটি দড়ি দিয়ে বেঁধে

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাচীন কাল থেকেই অবিভক্ত বাংলাদেশে ডাকাতির সঙ্গে কালীপুজো ও তন্ত্রসাধনার এক সুনিবিড় যোগাযোগ রয়েছে। সেই আদিকাল থেকেই ডাকাতদল ডাকাতি করতে যাওয়ার আগে কালীপুজো করতেন। তাঁদের পুজোর ধরণ ছিল যেমন আলাদা, তেমনই রীতিনীতি ছিল তাৎপর্যপূর্ণ। যা আজও কিছুটা ইতিহাসের পাতায় এবং অধিকাংশই জনশ্রুতিতে রয়ে গিয়েছে। এমনকি বাংলার বুকে বহু পীঠস্থান নির্মানের নেপথ্যেও রয়েছেন এককালের দুর্ধর্ষ কোনও ডাকাত। ইতিহাস ঘাঁটলেই দেখা যায় এককালে বাংলার কালীপুজোর সূচনাও ঘটেছিল এই ডাকাতদের হাত ধরে। বর্তমানে, বাংলার আনাচে আজও মাথা তুলে দাঁড়িয়ে বহু কালীক্ষেত্র। যা ডাকাত কালী মন্দির নামেই পরিচিত। আমরা সেরকমই কয়েকটি ডাকাত কালী মন্দিরের অজানা ইতিহাস এবং পুজোর রীতি ধারাবাহিকভাবে জানাবো।

মনোহর ডাকাতের ছানা কালী

বর্তমানে শহর কলকাতার অভিযাত এলাকা পূর্ণদাস রোড। এখানেই অবস্থিত মনোহর ডাকাতের কালী মন্দির। এই মনোহর ডাকাতের নামেই এই রাস্তার নাম ছিল মনোহরপুকুর রোড। দক্ষিণ কলকাতার ঝাঁ চকচকে এই অভিজাত এলাকাই একসময় ছিল জঙ্গলে পরিপূর্ণ। সেই পলাশীর যুদ্ধের সময়কার ঘটনা। এই জঙ্গলে ছিল বাঘ ও সাপের নিত্য আনাগোনা। আর এই জঙ্গলের এক পারে আদিগঙ্গার তীরে কালীঘাট মন্দির। ফলে পূণ্যার্থীদের ওই জঙ্গল পায়ে হেঁটে পেরিয়েই কালীঘাটে পুজো দিতে যেতে হতো। আর ফিরতি পথে বেশিরভাগই পড়তেন মনোহর ডাকাত। ভালো নাম মনোহর বাগদি, একসয়ম ছিল ওই এলাকার ত্রাস। তবে তিনি ধনী ও মহাজনদেরই টাকা পয়সা লুঠ করতেন বলে জনশ্রুতি। এই মনোহর ডাকাত ছিল অকৃতদার। তবে সে ছিল গরিবের মসীহা। শোনা যায় যে সমস্ত ধনী ব্যক্তিরা গরিবদের শোষণ করতেন মনোহর তাঁদের ধরে নিয়ে এসে বলি দিতেন।

একটি ক্ষুদ্র কষ্টিপাথরের কালী মূর্তি প্রতিষ্ঠা করে পুজো করতেন মনোহর ডাকাত। তবে কোনও মন্দির ছিল না। ফলে ডাকাতি করতে যাওয়ার সময় সে মূর্তিটি দড়ি দিয়ে বেঁধে একটি কুয়োয় ফেলে যেতেন। এবং ফিরে এসে তুলে নিতেন। কিন্তু একদিন ডাকাতি করতে গিয়ে মারা গেলেন মনোহর। তাঁর ডাকাত দলও ভেঙে যায়। ফলে মায়ের মূর্তি ওই কুয়োয় রয়ে গেল। বহু বছর পর কালীঘাটের এক সাধক মায়ের স্বপ্নাদেশ পান। এবং খুঁজে একটি পরিত্যাক্ত কুয়ো থেকে কষ্টিপাথরের ক্ষুদ্র ওই কালীমূর্তিটি পান। কামাক্ষাচরণ মুখোপাধ্যায় নামে ওই সাধক সেটি তুলে নিয়ে এসে প্রতিষ্ঠা করেন। যেহেতু মুর্তিটি আকারে অতি ক্ষুদ্র তাই এর নাম ছানা কালী। তবে লোকমুখে এটি মনোহর ডাকাতের ছানা কালী নামেই পরিচিত। আবার একটি মতে মনোহর ডাকাত মাকে ছানার ভোগ দিতেন। তাই এর নাম ছানা কালী। অনেকের মতে এটিই এশিয়ার সবচেয়ে ক্ষুদ্র আকৃতির কালী মূর্তি।

আলিপুর চেতলা ডাকাত কালী

দুর্গাপুর ব্রিজ পেরিয়ে আলিপুরের চেতলা বাজারে ঢুকতেই চেতলা রোডে দেখা মেলে ডাকাত কালীর মন্দির। এখানে কালী মূর্তিটি একেবারেই ভিন্ন। মায়ের হাত বাঁধা থাকে ভারী শেকল দিয়ে। এই মন্দিরটি সিঙ্গুরের বিখ্যাত ডাকাত কালী মন্দিরের প্রতিরূপ হিসাবে নির্মিত হয়েছিল। এখানে মা কালীর মূর্তিটি উচ্চতায় অনেক। অসুরমুণ্ডের উপর মহাদেব শিব-সহ আসীন। দেবীর হাত এত ভারী যে শেকল দিয়ে বেঁধে রাখতে হয়। যদিও এর আরেকটি মত রয়েছে। যেহেতু মন্দিরটি সিঙ্গুরের ডাকাত কালী মন্দিরের অনুকরণে গড়া হয়েছিল তাই এই রীতি। কথিত আছে কুখ্যাত রঘু ডাকাত ডাকাতি করতে যাওয়ার আগে মায়ের মূর্তি শেকল দিয়ে বেঁধে যেতেন। যাতে মা তাঁকে ছেড়ে না পালিয়ে যায়। এখানেও সেই রীতি মেনে মায়ের হাত শেকল দিয়ে বাঁধা।

ডাকাত সর্দার বিহারি বাগদির কালী

পূর্ব বর্ধমানের কেতুগ্রামের নিরল গ্রামে রয়েছে প্রাচীন ডাকাত কালী মন্দির। সতীপীঠ অট্টহাসতলা যেতে পথে পড়ে ‘গর্দানমারির মাঠ’। এই অদ্ভুত নামের কারণ হল একসময় এই মাঠেই আস্তানা ছিল এক ডাকাত দলের। যার সর্দার ছিল বিহারি বাগদি। তাঁরা সতীপীঠ অট্টহাসতলায় আগত পুণ্যার্থীদের ধরে লুটপাট করে দেহ পুঁতে ফেলত জঙ্গলে। সেই থেকেই এই মাঠের নাম হয়ে যায় ‘গর্দানমারির মাঠ’। তা সেই ডাকাত সর্দার বিহারির বাজখাঁই গলার হাড় হিম করা চিৎকার, হা রে রে…. শুনলেই অনেকের বুকের রক্ত শুকিয়ে জল হয়ে যেত। তাঁর এক সাগরেদ ছিল কালী। সে দেখতে যেমন কুৎসিত তেমনই অত্যন্ত নৃশংস। কথিত আছে ডাকাত সর্দার বিহারির নির্দেশেই সে মানুষ ধরে এনে বলি দিত মা কালীর কাছে। অজয়ের শাখা নদী ঈশানীর তীরে একটি বটগাছের নীচে করাল বদনী কালীর মন্দির স্থাপন করেছিলেন। আজও এখানে পুজো হয় মহা ধুমধামের সঙ্গে।

পঞ্চভূতে বিলীন কিংবদন্তি অভিনেতা প্রদীপ রাওয়াত, বাবার শেষকৃত্যে কান্নায় ভেঙে পড়লেন ছেলে বিক্রম

সময়সীমা বেঁধে দিতেই ক্ষমা চাইলেন মার্ক জুকারবার্গ, কোন মামলায় নতজানু মেটা প্রধান?

গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

বিয়ের আগে গর্ভবতী মেয়েকে নদীতে ডুবিয়ে হত্যা, খুনের পর পা ছুয়ে ক্ষমা চাইল বাবা

পরিবার পিছু ১২০০ টাকা পঞ্চায়েত কর! ভুয়ো খবর উড়িয়ে নতুন বিজ্ঞপ্তি জারি নবান্নের

তৃণমূলের ভোটে ৬ সদস্য নিয়ে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির

ফুটপাত মানুষের, দখলদারি বরদাস্ত নয়! বারাসত KNC রোডে হকার উচ্ছেদে কড়া পদক্ষেপ

‘স্যার,প্লিজ আমাদের ছেড়ে যাবেন না’, শিক্ষকের বদলির খবরে কান্নায় ভেঙে পড়ল পড়ুয়ারা

পুলিশ ও দমকলের কাজ খতিয়ে দেখতে সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রীর

দুপুরেই শহরে ঝেঁপে বৃষ্টি, রাত থেকে বাড়বে দুর্যোগ! দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা

যন্তরমন্তরে আরশোলাদের আন্দোলন দমাতে দিল্লি পুলিশের ‘বাড়াবাড়ি’-তে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

ডিলিমিটেশন বিলে সমর্থন নয়, কেন্দ্রীয় মন্ত্রীকে সাফ জানালেন রাহুল

জাপানের সামরিক ক্ষমতাকে ভয় পাচ্ছে উত্তর কোরিয়া? কড়া হুঁশিয়ারি কিমের বোনের

জঙ্গি হামলার আশঙ্কায় স্থগিত অমরনাথ যাত্রা