অন্নপূর্ণার ৩ হাজার টাকা বিনিয়োগ করবেন? পোস্ট অফিসের এই স্কিমে মিলবে ৫ লক্ষ রিটার্ন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অন্নপূর্ণা যোজনার আওতায় রাজ্যের বহু মহিলার হাতে পৌঁছেছে ৩ হাজার টাকা। কেউ সেই অর্থ সংসারের প্রয়োজন মেটাতে ব্যবহার করছেন, আবার কেউ ভবিষ্যতের কথা ভেবে সঞ্চয়ের পরিকল্পনা করছেন। তবে শুধু টাকা জমিয়ে রাখলেই হবে না, নিরাপদ ও নিশ্চিত রিটার্ন দেয়,  এমন জায়গায় বিনিয়োগ করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।সেই দিক থেকে পোস্ট অফিসের ন্যাশনাল সেভিংস রিকারিং ডিপোজিট (RD) একটি নির্ভরযোগ্য বিকল্প। নিয়মিত মাসে ৩ হাজার টাকা করে জমা রাখলে দীর্ঘমেয়াদে ভালো অঙ্কের টাকা গড়ে তোলা সম্ভব।

বর্তমানে এই স্কিমে বার্ষিক ৬.৭ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। যদি প্রতি মাসে ৩ হাজার টাকা করে ১০ বছর বিনিয়োগ করা হয়, তাহলে মোট জমা হবে ৩ লক্ষ ৬০ হাজার টাকা। সুদ মিলিয়ে মেয়াদ শেষে হাতে আসতে পারে প্রায় ৫ লক্ষ ১২ হাজার ৫৬৫ টাকা।

কারা অ্যাকাউন্ট খুলতে পারবেন?

• যে কোনও ভারতীয় নাগরিক।
• একক বা যৌথ,  দু’ভাবেই অ্যাকাউন্ট খোলা যায়।
• ন্যূনতম ১০০ টাকা দিয়ে অ্যাকাউন্ট শুরু করা যায়।
• জমার ক্ষেত্রে কোনও সর্বোচ্চ সীমা নেই।
• বাবা-মা সন্তানের নামেও অ্যাকাউন্ট খুলতে পারেন।
• ১০ বছর বা তার বেশি বয়স হলে সন্তান নিজের নামেও অ্যাকাউন্ট খুলতে পারে।

ঋণের সুবিধাও রয়েছে

এই স্কিমের অন্যতম আকর্ষণ ঋণের সুবিধা। অ্যাকাউন্ট খোলার এক বছর পর এবং টানা ১২টি কিস্তি জমা দেওয়ার পরে মোট জমার ৫০ শতাংশ পর্যন্ত ঋণ নেওয়া যায়। ঋণের সুদের হার রিকারিং ডিপোজিটের সুদের তুলনায় ২ শতাংশ বেশি। এককালীন বা মাসিক কিস্তিতে সেই ঋণ শোধ করার সুযোগও রয়েছে।

•মাসিক জমা: ৩,০০০ টাকা
• মোট বিনিয়োগ (১০ বছরে): ৩,৬০,০০০ টাকা
•আনুমানিক সুদ: ১,৫২,৫৬৫ টাকা

 মেয়াদ শেষে মোট প্রাপ্তি: ৫,১২,৫৬৫ টাকা
• বর্তমান সুদের হার: ৬.৭% (বার্ষিক)

আরও পড়ুনঃ বিনা টিকিটে ৫০০ আর ধূমপানে ২০০০ টাকা জরিমানা, কড়া নিয়ম পাতাল রেলে

মেয়াদ কত?

স্কিমের মূল মেয়াদ ৫ বছর। তবে মেয়াদ শেষ হওয়ার পরে আরও ৫ বছর বাড়ানো যায়। ফলে দীর্ঘমেয়াদে সঞ্চয়ের সুযোগ তৈরি হয় এবং নিয়মিত বিনিয়োগের মাধ্যমে বড় অঙ্কের তহবিল গড়ে তোলা সম্ভব।

অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা একবারে খরচ না করে যদি নিয়মিত সঞ্চয়ের অভ্যাস তৈরি করা যায়, তাহলে ভবিষ্যতে তা বড় আর্থিক সহায়তা হয়ে উঠতে পারে। পোস্ট অফিসের ন্যাশনাল সেভিংস রিকারিং ডিপোজিট স্কিম ঝুঁকিমুক্ত, সরকারি সুরক্ষাপ্রাপ্ত এবং দীর্ঘমেয়াদে নিশ্চিত রিটার্নের সুযোগ দেয়। যাঁরা নিরাপদ বিনিয়োগের মাধ্যমে ভবিষ্যতের জন্য মূলধন গড়তে চান, তাঁদের কাছে এই স্কিম একটি কার্যকর বিকল্প হতে পারে।

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা

‘ব্রা পরে ভাইয়ের হাতে রাখি বাঁধছেন?’ বিতর্কের জেরে সরানো হল কৃতি শ্যাননের বিজ্ঞাপন

জমি-বিবাদের জেরে ভয়ঙ্কর পরিণতি! কুয়ো থেকে উদ্ধার কিশোরের নিথর দেহ

নিউ ইয়র্কে মোহন ভাগবতের কর্মসূচিতে আপত্তি মেয়র মামদানির

হাসপাতালে কর্মরত নার্সদের জন্য নয়া পোশাক বিধি স্বাস্থ্য দফতরের

মস্কোতে গোপন বৈঠক মার্কিন গুপ্তচর সংস্থার প্রধানের, জোর জল্পনা

ইসলামাবাদের হাসপাতালে বিধ্বংসী আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ নবজাতক

২৯০ রানে গুটিয়ে গেল শ্রীলঙ্কার প্রথম ইনিংস

নিম্নচাপের প্রভাব কমলেও দুর্যোগের আশঙ্কা, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

অধ্যক্ষের নির্দেশকে থোড়াই কেয়ার! রোদচশমা পরেই সংসদে যাবেন নেপালি প্রধানমন্ত্রী

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

পুর নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর জেরায় সুজিত-ঘনিষ্ঠ নিতাই দত্ত

লরি-ট্রাক্টর থেকে তোলা আদায়ের অভিযোগ, ঝাড়গ্রামে গ্রেফতার ‘ঘুষখোর’ পুলিশ

চার পায়ে ২৯ আঙুল নিয়ে গিনেসে নতুন রেকর্ড এই বিড়ালের