রান্না করে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় মা, ছেলে পাচ্ছে বিয়ের প্রস্তাব

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মানুষ সোশ্যাল মিডিয়ায় খাবারের ভিডিও দেখে সেটি হয় তৈরি করে কিংবা অর্ডার করে। কিন্তু বাংলাদেশে এমন একজন মহিলা আছেন, যার খাবারের ভিডিওগুলো দেখে তার ছেলের জন্য  বিয়ের প্রস্তাব পাঠান তার অনুসারীরা। এর কারণ শুধু খাবার নয়, বরং তার প্রতিটি ভিডিওতে ফুটে ওঠে বিভিন্ন রকমের রান্না কিংবা অতিথিদের জন্য ভালোবাসা দিয়ে সাজানো ইফতারের টেবিল এবং আন্তরিকতা। সেই কারণেই আজ হাজারো মানুষ মুগ্ধ হয়ে বলছে, “এমন শাশুড়ি পেলে বিয়ে তো করাই যায়!” 

ঢাকার বাসিন্দা ৪৯ বছর বয়সী আরিফা বেগম বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে “স্বপ্নিলের আম্মু” ও “ন্যাশনাল আন্টি” নামে ব্যাপক পরিচিত। ইনস্টাগ্রাম ও ফেসবুকে তার লাখো অনুসারী প্রতিদিন অপেক্ষায় থাকেন নতুন রান্নার ভিডিওর জন্য। তবে শুধুই খাবারের বাহার নয়, তার ভিডিওগুলোতে ফুটে ওঠা পারিবারিক বন্ধন ও অতিথিপরায়ণতাই দর্শকদের সবচেয়ে বেশি আকৃষ্ট করছে। আরিফা বেগমের ভিডিওতে প্রায়ই দেখা যায়, ছেলে স্বপ্নিলের বন্ধুদের জন্য জমকালো খাবারের আয়োজন। কখনও ইফতারে পরোটা, আফগানি চিকেন, হালিম, পুডিং, স্প্রিং রোল আবার কখনও বিফ টাকোস, ডিম চপস কিংবা নানা স্ন্যাকসে ভরে ওঠে ডাইনিং টেবিল। তিনি মজা করে এসব আয়োজনকে “শামান্য আয়োজন” বললেও, নেটিজেনদের কাছে তা যেন রাজকীয় ভোজের সমান।

 

 

 

View this post on Instagram

 

A post shared by Arifa Begum (@arifa_begum77)

আরও পড়ুনঃ ঘটে গেল আজব কাণ্ড! ওষুধের বদলে আস্ত Airpod খেয়ে ফেললেন তরুণী

ভিডিও ভাইরাল হওয়ার পর নেটদুনিয়ার নজর পড়ে তার ছেলে স্বপ্নিলের দিকেও। কমেন্টে অসংখ্য তরুণী মজার ছলে বিয়ের প্রস্তাব দিতে শুরু করেন। কেউ কেউ আবার সরাসরি বায়োডাটাও পাঠিয়েছেন। বিষয়টি নিয়ে স্বপ্নিলও রসিকতা করে বলেন, তার ইনবক্সে সবচেয়ে বেশি প্রশ্ন আসে ত্বকের যত্ন আর বিয়ে নিয়ে। তবে এই ভাইরাল জনপ্রিয়তার মূল শক্তি পরিবারটির আন্তরিক সম্পর্ক। স্বপ্নিল তার মাকে “সেরা বন্ধু” বলে উল্লেখ করেন। আর আরিফা বেগমের ভাষায়, “এই বাড়িতে যে-ই পুত্রবধূ হয়ে আসুক, তাকে মেয়ের মতোই ভালোবাসা দেওয়া হবে।” সামাজিক মাধ্যমে তাই এখন খাবারের চেয়েও বেশি প্রশংসিত হচ্ছে এই পরিবারের ভালোবাসা ও মানবিকতা।

অভিষেকের বিদেশযাত্রায় শর্তসাপেক্ষে অনুমতি দিল সুুপ্রিম কোর্ট

সন্ধ্যায় নতুন কিছু ট্রাই করতে চান? বানিয়ে ফেলুন চিকেন-চাউমিনের অমলেট

‘নরেন্দ্র নামটাকে ঘৃণা করি’, ভারতীয় বক্সারকে বলেছিলেন পাক খেলোয়াড়! শুনে যা বললেন মোদি…

রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা, নিহত ১২, আহত একাধিক

অমানবিক! ফোন চুরির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া করে গলায় ঝোলানো হল জুতোর মালা

আরজি-কর ঘটনার তদন্তে নয়া মোড়, বাজেয়াপ্ত নার্সের ফোন, কল রেকর্ড-তথ্য খতিয়ে দেখবে CBI

জমে যাবে দুপুরের ভোজ, বাড়িতেই বানান চিংড়ি মাছের তেলঝোল

রক্ষাকবচ মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়ে তড়িঘড়ি হাইকোর্টে ছুটলেন সুমিত

হালিশহর থানার লকআপে তৃণমূলকর্মীর মৃত্যু, সাসপেন্ড তদন্তকারী অফিসার

‘ইটের ঘা খেয়েছি, সেই দাগ গায়ে রয়েছে আমার’, মমতার উপর হামলা প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু ১৬ বাংলাদেশির

রোনাল্ডোর বিয়ে শুনে গির্জায় ভিড় সাধারণ মানুষের, কাদের বিয়ে হল জানেন?

‘কোথাও গেলে পুলিশকে জানাবেন,’ মমতাকে পরামর্শ শুভেন্দুর

মাধ্যমিক পরীক্ষায় পাসের হার ৬২.৫ শতাংশ, মেধার তালিকায় এগিয়ে মেয়েরা