ঘটে গেল আজব কাণ্ড! ওষুধের বদলে আস্ত Airpod খেয়ে ফেললেন তরুণী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাতে বিছানায় শুয়ে ওষুধ খেতে গিয়ে কেউ ভুল করে একটি এয়ারপড গিলে ফেলতে পারেন এমন ঘটনা শুনতে অবিশ্বাস্য লাগলেও ঠিক এমনটাই ঘটেছে আমেরিকার বোস্টনে। প্রযুক্তিনির্ভর জীবনে মানুষ এখন প্রায় সারাক্ষণ এয়ারপড ব্যবহার করছে। তবে অসাবধানতার এক মুহূর্ত যে কতটা ভয়ংকর পরিস্থিতি তৈরি করতে পারে, তারই অদ্ভুত উদাহরণ হয়ে উঠেছেন ২৭ বছর বয়সী পডকাস্টার কার্লি বেলমার। ঘটনাটি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

আমেরিকার বোস্টনের বাসিন্দা কার্লি বেলমার টিকটকে একটি ভিডিও প্রকাশ করে পুরো ঘটনার বর্ণনা দেন। তিনি জানান, রাতে বিছানায় শুয়ে তার এক হাতে ছিল ৮০০ মিলিগ্রামের আইবুপ্রোফেন ট্যাবলেট এবং অন্য হাতে ছিল একটি এয়ারপড। অসাবধানতাবশত তিনি ওষুধের বদলে পানির সঙ্গে এয়ারপডটি গিলে ফেলেন।প্রথমে বিষয়টি বুঝতে পারেননি কার্লি। তবে কিছুক্ষণ পর গলার ভেতরে অস্বস্তি অনুভব করতে শুরু করলে তার সন্দেহ হয়। পরে তিনি বমি করে এয়ারপড বের করার চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। সবচেয়ে আতঙ্কের মুহূর্ত আসে তখন, যখন তিনি নিজের পেটের ভেতর থেকে শব্দ শুনতে পান। কারণ, এয়ারপডটি তখনও তার আইফোনের সঙ্গে সংযুক্ত ছিল। ঘটনার ভিডিও দ্রুত ভাইরাল হয়ে যায়। কেউ এটিকে অবিশ্বাস্য বলে মন্তব্য করেন, আবার কেউ কার্লির প্রতি সহানুভূতি জানান। পরে হাসপাতালে গেলে চিকিৎসকরা এক্স-রে করে নিশ্চিত হন যে এয়ারপডটি তার  পাচনতন্ত্রে পৌঁছে গিয়েছে। ডাক্তাররা জানান, সেটি স্বাভাবিকভাবেই শরীর থেকে বেরিয়ে আসতে পারে। পরে তাই হয়েছে বলেও জানান কার্লি।

আরও পড়ুনঃ চুল নষ্ট করছে ৪ লুকোনো রাসায়নিক! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

চিকিৎসকদের মতে, এ ধরনের ঘটনা মোটেও হালকাভাবে নেওয়ার মতো নয়। ইলেকট্রনিক ডিভাইস গিলে ফেললে গলা, পাকস্থলী ও অন্ত্রে মারাত্মক ক্ষতি হতে পারে। বিশেষ করে ব্যাটারি লিক হলে তা প্রাণঘাতী জটিলতাও তৈরি করতে পারে। তাই ওষুধ খাওয়ার সময় সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল