ব্যাঙ্ক অফ বরোদা’র গ্রাহকদের গোপনীয় তথ্য ফাঁস অনলাইনে! চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দেশের অন্যতম বৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ বরোদা-র কোটি কোটি গ্রাহকের তথ্য নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠল। অভিযোগ, ব্যাঙ্কের সিস্টেমে সাইবার হামলা চালিয়ে ১ টেরাবাইট সংবেদনশীল তথ্য ডার্ক ওয়েবে প্রকাশ করেছে এক হ্যাকার। ইতিমধ্যেই অনলাইনে কিছু নমুনা নথিও সামনে এসেছে বলে দাবি করা হয়েছে। যদিও এই ঘটনার সত্যতা এখনও সরকারি ভাবে নিশ্চিত করেনি ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী, ফাঁস হওয়া ডেটার মধ্যে রয়েছে গ্রাহকদের আধার নম্বর, নাম, সেভিংস ও কারেন্ট অ্যাকাউন্টের তথ্য, ঋণ সংক্রান্ত নথি, নেটব্যাঙ্কিংয়ের তথ্য, এনআরআই ও কর্পোরেট ব্যাঙ্কিং পরিষেবার রেকর্ড, গ্রাহক পরিষেবা সংক্রান্ত নথি এবং বিভিন্ন শাখা ও এটিএমের তথ্য। ফলে গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তথা Cashless Consumer-এর প্রতিষ্ঠাতা শ্রীকান্ত লক্ষ্মণনের দাবি, ডার্ক ওয়েবে প্রকাশিত নমুনা নথি প্রাথমিকভাবে যাচাই করে তিনি ব্যাঙ্কের একাধিক অভ্যন্তরীণ নথির সত্যতা মিলিয়েছেন। তাঁর দাবি, ওই নথির মধ্যে রয়েছে শাখা নিরীক্ষার রিপোর্ট, ঋণ মূল্যায়নের নথি, অভ্যন্তরীণ যোগাযোগ, ভিজিল্যান্স তদন্তের নথি, bob World-এর অডিট রিপোর্ট এবং দেশের বিভিন্ন শাখার গ্রাহকদের আবেদনপত্র। তাঁর কথায়, ‘এটি অত্যন্ত গুরুতর সাইবার নিরাপত্তা সংকট।’

আরও পড়ুনঃ ভ্যাকসিন নিয়ে পরীক্ষা চলাকালীন কঙ্গোয় ভয়াবহ রূপ ধারণ ইবোলার, মৃত ১,৩৫৪

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ট্রিপলএক্স নামে একটি হ্যাকার গোষ্ঠী এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। এর আগে ইন্দোনেশিয়ার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকেও বিপুল পরিমাণ তথ্য চুরির অভিযোগ উঠেছিল এই গোষ্ঠীর বিরুদ্ধে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ব্যাঙ্ক অফ বরোদার পক্ষ থেকে কোনও সরকারি প্রতিক্রিয়া জানানো হয়নি। একইভাবে সিইআরটি-ইন বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-ও ঘটনার সত্যতা নিয়ে কোনও মন্তব্য করেনি। ফলে তথ্য ফাঁসের অভিযোগ ঘিরে অনিশ্চয়তা যেমন রয়েছে তেমনই গ্রাহকদের তথ্য নিরাপত্তা নিয়েও উদ্বেগ ক্রমশ বাড়ছে।

শনির সুদৃষ্টি, বিদেশ ভ্রমণের সুযোগ আসবে, রাগ নিয়ন্ত্রণে রাখুন, ব্যবসায় বিনিয়োগ লাভজনক হবে

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১