ভ্যাকসিন নিয়ে পরীক্ষা চলাকালীন কঙ্গোয় ভয়াবহ রূপ ধারণ ইবোলার, মৃত ১,৩৫৪

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কঙ্গোতে ভয়াবহ আকার ধারণ করেছে ইবোলা ভাইরাস। রবিবার (২৬ জুলাই) সেদেশের কর্মকর্তারা জানিয়েছেন, কঙ্গোতে চিকিৎসকরা প্রায় তিন হাজারের বেশি ইবোলা রোগী শনাক্ত করেছেন, যার মধ্যে ১,৩৫৪ জনের মৃত্যু হয়েছে। মাত্র ১০ দিনে প্রায় একহাজার সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পর এই তথ্য জানা গিয়েছে। মধ্য আফ্রিকার এই দেশটি বর্তমানে ইবোলা মহামারীর বিরুদ্ধে লড়াই করছে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী কঙ্গোতে ১৫ জুলাই ইবোলার প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর এখনও পর্যন্ত পাঁচটি প্রদেশ জুড়ে মোট ৩,০৭৫ জন রোগী শনাক্ত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, উন্নত শনাক্তকরণ ও পরীক্ষার ফলে আরও বেশি সংখ্যক আক্রান্তকে চিহ্নিত করা সম্ভব হয়েছে।  চিকিৎসকরা জানিয়েছেন এই রোগটি ইবোলা ভাইরাসের বুন্দিবুগিও স্ট্রেইনের কারণে সৃষ্টি হয়েছে যার জন্য কোনও অনুমোদিত টিকা বা চিকিৎসা নেই। এই রোগের টিকা নিয়ে চলছে পরীক্ষা। 

আরও পড়ুন: ব্যাঙ্ক অফ বরোদা’র গ্রাহকদের গোপনীয় তথ্য ফাঁস অনলাইনে! চাঞ্চল্য

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, প্রায় ৯০ শতাংশ ঘটনাই দক্ষিণ সুদান ও উগান্ডার সীমান্তবর্তী উত্তর-পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে ঘটেছে। বিশেষজ্ঞদের আশঙ্কা এই প্রাদুর্ভাব আরও বেশ কয়েক মাস স্থায়ী হতে পারে।  অন্যদিকে বকেয়া বেতনের দাবিতে স্বাস্থ্যকর্মীদের ধর্মঘট কিছু হাসপাতালে ইবোলা মোকাবিলা কার্যক্রমে ব্যাঘাত ঘটিয়েছে।   গত ৫০ বছরে আফ্রিকা জুড়ে ১৫,০০০-এরও বেশি মানুষের প্রাণ কেড়েছে এই ইবোলা ভাইরাস। বিজ্ঞানীরা বান্ডিবুগিও স্ট্রেইনের বিরুদ্ধে টিকা ও চিকিৎসা পদ্ধতি উদ্ভাবনে দ্রুতগতিতে কাজ করছেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় শুক্রবার (২৪ জুলাই) জানিয়েছে, প্রথম স্বেচ্ছাসেবক দল একটি পরীক্ষামূলক টিকা গ্রহণ করেছে। 

 

বক্সঅফিসে সুনামি! মাত্র ৪ দিনে বিশ্বব্যাপী ২১৭ কোটি টাকা আয় বিজয়ের ‘জন নয়গান’-এর

প্যান্টে প্রস্রাব করতেই ৫ বছরের খুদের গোপনাঙ্গে ছ্যাঁকা! চাঞ্চল্য বারাণসীর প্লে স্কুলে

নবান্নের ফলক থেকে নীল সাদা OUT, গেরুয়া রং IN

‘আন্দোলন হচ্ছে বলেই লাঠিচার্জ করা যায় না’, দিল্লি পুলিশকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

ব্যাঙ্ক অফ বরোদা’র গ্রাহকদের গোপনীয় তথ্য ফাঁস অনলাইনে! চাঞ্চল্য

আজ থেকেই চালু হাওড়া স্টেশনের নতুন ২৪ নম্বর প্ল্যাটফর্ম, যাত্রীদের জন্য কী কী নতুন সুবিধা?

‘থালাপথি বিজয়ের পরে আপনি?’ ধনুশের রাজনীতিতে প্রবেশ নিয়ে তুঙ্গে জল্পনা

আজ ফের উত্তরবঙ্গ সফরে শুভেন্দু, দেখা করবেন নামচিতে স্বজনহারা ১১ পরিবারের সঙ্গে

একাধিক মিছিলের জেরে সোমে স্তব্ধ হতে চলেছে শহর, ভোগান্তির শিকার হবেন নিত্যযাত্রীরা

আরও শক্তি বাড়িয়ে দক্ষিণবঙ্গের দিকে এগোচ্ছে নিম্নচাপটি! বিকেলে প্রবল দুর্যোগের আশঙ্কা

শুক্রের কন্যায় গমন, কাঙ্খিত চাকরি দরজায় কড়া নাড়ছে কোন রাশির জাতকদের?

ভ্যাকসিন নিয়ে পরীক্ষা চলাকালীন কঙ্গোয় ভয়াবহ রূপ ধারণ ইবোলার, মৃত ১,৩৫৪

পড়ুয়াদের উপর সাত রাউন্ড ছররা গুলি ছুড়েছিল র‍্যাফের এক জওয়ান! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

শুভেন্দুর দরবারে যেতেই ১২ বছরের অন্ধকার ঘুচল পুরুলিয়ার তফশিলি পরিবারে