আট বছর আগে হারিয়েছেন স্ত্রীকে, আজও তাঁর ছবিতে ফুল দিয়েই দিন শুরু অটোচালকের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ব্যস্ত শহরের হাজারো শব্দের মাঝেও কিছু দৃশ্য নিঃশব্দে মন ছুঁয়ে যায়। প্রতিদিনের মতো অটো নিয়ে রাস্তায় বেরোনোর আগে প্রবীণ মানুষটি যত্ন করে কয়েকটি টাটকা ফুল তুলে রাখেন একটি ছবির সামনে। তারপর কিছুক্ষণ স্থির হয়ে তাকিয়ে থাকেন। কোনও কথা নয়, কোনও আড়ম্বর নয়। সেই নীরব মুহূর্তেই যেন লুকিয়ে থাকে আট বছরের অপেক্ষা, অগাধ ভালোবাসা আর একসঙ্গে কাটানো অসংখ্য দিনের স্মৃতি। স্ত্রী পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন বহু বছর আগে। কিন্তু তাঁর কাছে দিনের শুরু আজও হয় স্ত্রীকে প্রণাম জানিয়েই। বেঙ্গালুরুর এই প্রবীণ অটোচালকের প্রতিদিনের এই ছোট্ট অভ্যাসই আজ লক্ষ লক্ষ মানুষের চোখে জল এনে দিয়েছে।

আট বছর আগে তাঁর স্ত্রী মারা গিয়েছেন। কিন্তু তাঁর কাছে যেন স্ত্রী আজও প্রতিটি পথের সঙ্গী। অটোর ভিতরে চোখ রাখলেই দেখা যায়, একাধিক ফ্রেমে সাজানো রয়েছে স্ত্রীর ছবি। প্রতিটি যাত্রায়, প্রতিটি রাস্তায়, প্রতিটি দিনের শুরুতে তিনি যেন এখনও পাশে রয়েছেন। সম্প্রতি বেঙ্গালুরুর ইন্দিরানগরের একটি ট্র্যাফিক সিগন্যালে এই দৃশ্য নজরে আসে কনটেন্ট নির্মাতা অসীশ ম্যাথিউয়ের। কৌতূহলবশত তিনি এগিয়ে গিয়ে জানতে চান, কার জন্য এই ফুল? প্রবীণ ব্যক্তি মৃদু হেসে অটোর ভিতরে রাখা ছবিটির দিকে ইশারা করে শুধু বলেন, ‘ও আমার স্ত্রী।’ কথা বলতে বলতেই উঠে আসে তাঁর জীবনের আর এক ছবি। সংসারে ছেলে, পুত্রবধূ আর ছয় নাতি-নাতনি রয়েছেন। পরিবারের ভালোবাসার কোনও অভাব নেই। তবু জীবনের সবচেয়ে প্রিয় মানুষটিকে হারানোর শূন্যতা আজও আগের মতোই রয়ে গিয়েছে। ছেলে বহুবার বাবাকে কাজ ছেড়ে বাড়িতে বিশ্রাম নিতে বলেছে। কিন্তু তিনি এখনও প্রতিদিন অটো নিয়ে বেরিয়ে পড়েন। তাঁর বিশ্বাস, মানুষের সঙ্গে মিশলে, নতুন মুখের সঙ্গে কথা বললে মনটা কিছুটা হলেও ব্যস্ত থাকে। সেই ব্যস্ততাই হয়তো তাঁকে বাঁচিয়ে রেখেছে।

 

View this post on Instagram

 

আরও পড়ুনঃ দু মাস পরেই ছিল বিয়ে! ওডেসার উপকূলে রুশ হামলায় প্রাণ গেল কেরলমের তরুণ নাবিকের

সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিও ইতিমধ্যেই লক্ষ লক্ষ মানুষের মন ছুঁয়ে গিয়েছে। অনেকেই লিখেছেন, ভালোবাসার প্রকৃত অর্থ হয়তো এটাই। সময় চলে যায়, মানুষ হারিয়ে যায়, কিন্তু হৃদয়ের গভীরে থেকে যাওয়া টান কোনওদিন মুছে যায় না। এই প্রবীণ অটোচালকের নীরব অভ্যাস যেন আবারও মনে করিয়ে দেয়, সত্যিকারের ভালোবাসা কখনও শেষ হয় না। প্রিয় মানুষটি চোখের আড়ালে চলে যেতে পারেন, কিন্তু তাঁর জন্য জমে থাকা শ্রদ্ধা, স্মৃতি আর অগাধ ভালোবাসা সারাজীবন নিঃশব্দে বেঁচে থাকে। ভালোবাসার এমন উদাহরণই হয়তো আজকের সময়ে সবচেয়ে বিরল, আর সবচেয়ে সুন্দর।

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তীতে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

খাকি উর্দি গায়ে বিজেপির কার্যালয় উদ্বোধন, ক্লোজ ওসি

কলকাতা বিমানবন্দরে ৭০ গ্রামের বেশি সোনা উদ্ধার, আটক যাত্রী

অমর প্রেম, পরিবারের চাপেও গলেনি মন, একসঙ্গে থাকার সিদ্ধান্তে অনড় দুই তরুণী

সিঁধ কেটে চুরি করতে গিয়ে টাকা-পয়সার বদলে চেক বই, পেশা বদলাল চোর

মিলল না রাষ্ট্রপতির অনুমোদন, নবান্নে ফেরৎ পাঠানো হল ‘গুন্ডা দমন বিল’

জাল নথি দিয়ে ডাক্তারির রেজিস্ট্রেশন, দুই সরকারি চিকিৎসকের চাকরি বাতিল

তোলাবাজির অভিযোগে গ্রেফতার পিংলার প্রাক্তন তৃণমূল বিধায়ক অজিত মাইতি

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

হ্রদে ডুবল যাত্রীবোঝাই নৌকা, সলিল সমাধি ৪১

জলপাইগুড়িতে সাতসকালে হাড়হিম হত্যাকাণ্ড, বেকারির ভিতর মিলল ম্যানেজারের রক্তাক্ত দেহ

সন্ত্রাসীদের আশ্রয় নিয়ে প্রশ্ন, রাষ্ট্রসংঘে জবাব না দিয়েই চলে গেলেন শাহবাজ শরিফ