বাড়িতে পাউরুটি পড়ে রয়েছে? ১০ মিনিটে বানান সুস্বাদু ব্রেড উপমা

Share:

নিজস্ব প্রতিনিধি: সকালে জলখাবারে রোজ রুটি, পাউরুটি বা বিস্কুট খেয়ে-খেয়ে একঘেয়ে লাগছে? বাড়িতে থাকা কয়েকটি ব্রেড দিয়েই বানিয়ে ফেলতে পারেন একেবারে অন্যরকম এক জলখাবার। সবজি ও মশলার সঙ্গে ব্রেড মিশিয়ে তৈরি এই পদটি যেমন বানানো সহজ, তেমনই ব্রেকফাস্টের জন্যও মন্দ নয়। চায়ের সঙ্গে বিকেলের হালকা খাবার হিসেবেও এটি বেশ জমে যায়।

উপকরণ

ব্রেড

পেঁয়াজ – কুচি করা

ক্যাপসিকাম – ১টি

কারিপাতা

গাজর

টমেটো

কাঁচা লঙ্কা

সর্ষে – ১/২ চা চামচ

মাসকলাইয়ের ডাল – ১/২ চা চামচ

ছোলার ডাল – ১/২ চা চামচ

হলুদ গুঁড়ো

লঙ্কা গুঁড়ো

নুন – স্বাদ অনুযায়ী

তেল 

প্রণালী 

প্রথমে ব্রেডের চারপাশের শক্ত অংশ কেটে বাদ দিন। এরপর পাউরুটিগুলি হাত দিয়ে বা ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন। কড়াইতে তেল গরম করে প্রথমে সর্ষে ফোড়ন দিন। সর্ষে ফুটতে শুরু করলে মাসকলাইয়ের ডাল ও ছোলার ডাল দিয়ে হালকা ভেজে নিন। এবার কারিপাতা ও কাঁচা লঙ্কা দিয়ে কয়েক সেকেন্ড নাড়ুন। ফোড়নের মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে নরম হওয়া পর্যন্ত ভাজুন। এরপর গাজর, ক্যাপসিকাম ও টমেটো দিয়ে মাঝারি আঁচে ২-৩ মিনিট ফ্রাই করুন। সবজি একেবারে গলে যাওয়ার দরকার নেই, সামান্য মুচমুচে থাকলেই স্বাদ ভাল হবে। এবার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও প্রয়োজনমতো নুন দিয়ে সবকিছু ভাল করে মিশিয়ে নিন। মশলা যাতে পুড়ে না যায়, সেদিকে খেয়াল রাখুন। সবজি ও মশলা ভালভাবে মিশে গেলে কড়াইতে ব্রেডের টুকরোগুলি দিয়ে দিন। আলতো হাতে নাড়তে থাকুন, যাতে প্রতিটি ব্রেডের টুকরোয় মশলা ও সবজির স্বাদ ভালভাবে মিশে যায়। এবার কড়াইটি ঢেকে কম আঁচে আরও ২-৩ মিনিট নাড়ুন। ব্রেড মশলা ও সবজির স্বাদ টেনে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার ব্রেড উপমা। উপর থেকে কুচি করা ধনেপাতা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।

পুজোর আগেই রাজ্যে আসছেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত

২৭ বছরের অধ্যবসয়! ৫৯ বছর বয়সে সরকারি চাকরি হাসিল উত্তরপ্রদেশের প্রৌঢ়ের

শুটিং ছেড়ে হাতে প্লাস্টিকের বস্তা, মুম্বইয়ের সমুদ্র সৈকত পরিষ্কার করলেন অজয় দেবগন

হাসিনা ফেরার আগেই আওয়ামী সমর্থকদের গণহারে গ্রেফতারের নির্দেশ তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

আইএসএলের ঢাকে কাঠি, শনিবারে ঘোষিত সূচি, কবে মাঠে নামছে ইস্টবেঙ্গল-মোহনবাগান?

তেলেঙ্গানায় গণেশ বিসর্জনে ভয়াবহ দুর্ঘটনা, সাব-ইন্সপেক্টর-সহ ১৩ জনের প্রাণহানি

‘২০ লাখ টাকা না দিলে বাবাকে মেরে ফেলব,’ ভোপালের ব্যবসায়ী অপহরণ কাণ্ডে গ্রেফতার ৩

দুর্গাপুজোর আগে রাজ্য ও কলকাতা পুলিশে রদবদল, বিজ্ঞপ্তি জারি নবান্নের

আকণ্ঠ মদ পান করে মৃত্যুর কোলে ঢলে পড়ল ১৯ জন, তদন্তে পুলিশ

এশিয়াডে কবাডি টুর্নামেন্টে ইরানকে হারিয়ে সোনা জিতল ভারতের মেয়েরা

সন্ত্রাসবাদের ফল ভুগতে হবে, রাষ্ট্রসঙ্ঘে পাক প্রধানমন্ত্রীকে কড়া জবাব ভারতের

মাঠে প্র্যাক্টিস চলাকালীন শুভমনের সঙ্গে বিরাটের ঝগড়া! ভাইরাল ভিডিও

গণেশ পুজোর প্যান্ডেলে ঘুমের মধ্যেই ভয়াবহ পরিণতি, বিদ্যুতের তার ছিঁড়ে মৃত ৪

সেলিমদের আপত্তি উপেক্ষা করেই মমতার সঙ্গে ফোনে কথা সিপিএম সম্পাদক বেবির